নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্রকাশ

মন খারাপ হলে সবচেয়ে ভাল মাধ্যম হলো লিখা তা যাই হোক - কবিতা, গল্প, সমকালীন ঘটনার উপর নিজস্ব ভাবনা সবকিছুই। লিখতে লিখতে লিখার প্রেমের নামই ব্লগ আর তুমি হলে তার যুক্তিবাদী সমালোচক-ব্লগার।

সপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

মূহুর্তেরা

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

আমি কখনো ব্লগে লিখিনি, কিন্তু ব্লগ শব্দটার সাথে পরিচয় ছিলো অশিক্ষিতের চালাকীর মত। এ ব্যাপারে প্রশ্ন করলে এড়িয়ে যাওয়া অথবা একটা স্মার্ট হাসি দিয়ে প্রশ্নকর্তার দিকে এমনভাবে দৃষ্টি দেওয়া যাতে ওর মনে এ ভাবনার উদ্রেক করা যে ২য় বার প্রশ্ন করা মানেই নিজের অজ্ঞতা ব্লগের মাধ্যমে প্রকাশ করা কিংবা দাঁড়িওয়ালা কোন চতুস্পদীর প্রাণীর সাথে এক পাল্লায় ছবির জন্য পোজ দেওয়া(বলা বাহুল্য ফেস বুকে এরকম অনেক দেখেছি)। এত তাই এই মূহুর্তে বোধহয় ব্লগার বলা যায় না কিংবা নবিশ কোন এক রাতচারি যে ভার্চুয়াল কলম দিয়ে শব্দ নিয়ে নিতান্তই খেয়ালবশে আঁকছে তাতে মূর্ত হলো কিংবা বিমূর্ত হলো তাতে আমার বয়েই গেছে, এভাবেই বুঝি হয় আত্নপ্রকাশ। লিখছি এটাই এই মূহুর্তে আমার কাছে একধরনের ঘোর কিংবা বলা যায় নিশিতে পাওয়া মানুষের মত গন্তব্যহীন অথচ তার গন্ডি ঢাকার বহুতল ভবনগুলোর মত আবদ্ধ ভুতুরে। কিসের জন্য এই ঘোর অথচ নেশাতুর নয়, রাত্রির নিপাট দরজাগুলো হা হা করে খোলা, জানালায় এখনো শব্দহীন প্রবল ঝি ঝি তার নিস্তরঙ্গ অদ্ভুত সত্ত্বা আহ্‌ !‍ অক্ষর গুলো তক্ষকের ডাকের মত ধেয়ে আসছে ............... আমি থাকছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.