| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঠক হিসেবে প্রারম্ভের ভাবনাটা ছিলো ছোট গল্পের বিষয়বস্তু হবে আকারে ব্যপ্তিতে যেমন তেমনি বিষয়বস্তুতেও হবে অনুরূপ । অশিক্ষিত পাঠকের পাঠ হিসেবে ভাবনাটা দৃঢ় ভাবেই মিলে যায়। কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ার অনেক আগে আমি চেকভ আর মোঁপাসা পড়ে ফেলি,বিষয়টা এই নয় যে তুলনামূলক সাহিত্যর বিচার পাঠে বাংলা সাহিত্যর ছোট গল্প শাখাটি কুলীন হয়ে উঠেনি। আসলে সাহিত্য পাঠে আমার নিজস্ব ভাবনা গুলো একটু মেলে ধরা। এ্ই ক্ষেত্রে ছোট গ ল্পের শাখাটি সত্তর দশকের পর হতে আর ততটা নজর পায়নি বলে আমার ধারণা। রাশিয়ান সাহিত্যর কথাই যদি ধরি কথাসাহিত্যর অন্যতম দিকপাল টলস্টয় গোর্কি -দস্তয়েফস্কি গোগোল এ যেমন অসাধারণ উপন্যাসের পাশেই লিখেছেন অনন্যসাধারণ ক্ষুরধার ছোট গল্প কিন্তু কয়জনারই বা মনে আছে ক্রাইম এন্ড পানিশমেন্ট এর পাশে ওভার কোটের মত অসাধারণ গল্প কিংবা আনা কারেন্নিনার এর পাশে চেলকাশ এর মত ভবঘুরে চোরের দৃষ্টিভঙ্গির দ্বৈততা। উপন্যাসের চেয়ে ছোট গল্পের বিষয়বস্তু ভাবনার খোরাক যোগায় অন্য ভাবে কিংবা বলা যায় মানবজীবনের জটিল মনতাস্তিক ক্রিয়া- প্রতিক্রিয়ায় লেখকের মুন্সিয়ানায় চলমান সামাজিক সংকট, পূণরাবৃত্তিময় ইতিহাস, স্ব স্ব সাংস্কৃতিক পাঠের উত্তরাধিকারে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটা চমৎকার প্রয়াস আমরা পাই।মোঁপাঁসার গল্পে যেমন যৌণতা বিষয়টি সামাজিক সংকট, ব্যক্তিক দ্বন্দ্, সামাজিক পরিসরে তার নিজস্ব দর্শন-অভিজ্ঞতা আর সাংস্কৃতিক পরিকাঠামোর ভেতর একটা শৈল্পিক আঙ্গিকে রূপ নেয় তেমনি রবীন্দ্রনাথ এ এসে আমরা তার ভিন্ন্ প্রকাশ কিন্তু একই আঙ্গিকে দেখি মানব চরিত্রের অভিব্যক্তি। দুটি ভিন্ন সংস্কৃতির ভিন্ন সামাজিক পরিকাঠামোয় তার শৈল্পিক প্রকাশ অনন্য হয়ে উঠে যখন পাঠক গল্প শেষ হয়ে যাওয়ার পরও গল্পের বিষয়বস্তু নিয়ে ভাবনার খোরাক পায়। ছোট গল্পের বিষয়বস্তু আঙ্গিক চারিত্রিক প্রকাশ এগুলো সবসময় অনন্যই হয়ে থাকবে তা হোক লাতিন কিংবা আফ্রো-এশিয়া সবখানেই।
©somewhere in net ltd.