| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক্সপ্রেসওয়েতে উঠলে গাড়িগুলোর দুপাশে যেন পাখা গজায়। যাচ্ছিলাম যশোরে একটা কাজে। পদ্মাসেতু নয় যেন আকাশে উড়ছি। আমাদের গাড়িকে ক্রস করছিল একটি বাস। এক দম্পতি এবং তাদের পিচ্চিটি আমার দিকে তাকিয়ে ছিল বাসটি থেকে। পিচ্চির লম্বা চুল বাতাসে উড়ছিল। হঠাৎ মনে হল আমরা যেন থেমে গেছি। কিন্তু পিচ্চি বারবার মুখ থেকে তার চুলগুলো সরাচ্ছিল। উভয় গাড়ি চলছিল অনেক উচ্চ গতিতে। গতি এক হয়ে যাওয়াতে স্থির মনে হচ্ছিল। এটা আমি খুব উপভোগ করি কারণ শ্রদ্ধেয় রবি বাবু বলেছেন গতিতেই জীবন আমার স্থিতিতে মরণ। একসময় বাসটি আমাদের ফেলে আগে চলে যায়। গোলগাল চেহারার পিচ্চিটি আমার আড়ালে চলে গেল। দম্পতি মানেই হল নর-নারীর দাম্পত্য জীবন মানে আরেকটু গভীরে গিয়ে বলা যায় শারীরিক জীবন। শারীরিক প্রসঙ্গ আসায় রোজার আরেকটি বিষয়ের কথা মনে পড়ল।
'তোমাদের জন্য হালাল করা হল সিয়ামের রাত্রিতে নারীদের সাথে সঙ্গম' (২:১৮৭)।
উহিল্লা অর্থ করা হয়েছে যা আগে নিষিদ্ধ ছিল কিন্তু এখন হালাল। তার মানে পূর্বে সিয়ামের রাত্রিতে নারী সঙ্গম নিষিদ্ধ ছিল। এখন যেহেতু লোকদের মাঝে যৌনকাতরতা বেশি তাই হালাল করা হলো! একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন এখানে কাকে কিংবা কাদেরকে হেয় করা হলো।
সিয়াম এর প্রচলিত অর্থ হলো উপবাসব্রত এবং রাতের অর্থ সন্ধ্যার পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত যে অবস্থা। সিয়াম এবং রাতের আরেকটি রূপক অর্থ আছে। ঐ অর্থ নিলে সিয়ামের রাত্রিতে নারী সঙ্গম নিষিদ্ধই থাকে। যেহেতু অব্যবহিত আগের আয়াতে রমজান মাসের উল্লেখ আছে তাই আয়াতের অর্থ এক্ষেত্রে সঠিক।
আমার প্রসঙ্গ অন্য জায়গায়। বলা হয়েছে, রমজান মাসে সুবহে সাদিক হতে মাগরিব পর্যন্ত পানাহার এবং যৌনক্রিয়া নিষিদ্ধ। যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে ওই সময় তো মানুষ কাজে-কর্মে থাকে। যদি প্রাচীনকালেও ফিরে যাই, দেখা যাবে মানুষ ওই সময়টিতে, মানে দিনের বেলা, কাজে-কর্মে থাকতো। আজকের মত মানুষের হাতে হাতে তখন মোবাইল ছিল না, ছিল না বিনোদনের অন্য কোন মাধ্যম। নারী-পুরুষই ছিল একে অপরের বিনোদন। কুরআন যেটাকে সুন্দরভাবে বলেছেন, 'তারা তোমাদের লেবাস এবং তোমরা তাদের লেবাস' (২:১৮৭)। লেবাস অর্থ পোশাক আর পোশাক কিন্তু গায়ে লেপটে থাকে। বাকিটা বুঝে নিন।
সমস্যা হল সবাই তো আর কেতাদুরস্ত চাকরিজীবী নয়। মাথার ঘাম পায়ে ফেলেও অনেককে অনেক কষ্ট করে রোজগার করতে হয়। হাড়ভাঙ্গা খাটুনি খেটে উপবাসব্রত পালন করা কেমন কষ্টের সেটা যারা করে তারাই বুঝে। সিয়ামের রূপক অর্থে কিন্তু উপোস থাকার কোন বিষয় নেই।
দ্বিতীয়টি হল যৌনক্রিয়া। আচ্ছা, দিনের বেলা কাজ-কর্ম ফেলে নারী সঙ্গম নিয়ে পড়ে থাকার কোন উপায় আছে? যারা আকাইম্মা তাদের কথা আলাদা। রাতের বেলা নিষেধ করলে না হয় একটা কথা ছিল! সিয়ামের রূপক অর্থে আবার যৌনক্রিয়ার কোন বিষয় নেই।
সুতরাং এগুলো নিয়ে চিন্তার অবকাশ আছে।
আরেকটি বিষয়, সৌরবর্ষে এক বছর সমান ৩৬৫ দিন (অধিবর্ষে ৩৬৬)। বছরে এক মাস বা ৩০ দিন রোজা। ৩০ x ১২ = ৩৬০। শাওয়াল মাসে বাকি ৬ টি রোজা। হল ৩৬৬। বছরে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ। বলা হয়েছে, এ ৩৬ টি রোজা রাখলে পুরো এক বছরের রোজার ছোওয়াব পাওয়া যাবে। সমস্যা হলো, রোজা শুরু করি চন্দ্রবর্ষ (৩৫৪ বা ৩৫৫ দিন) দিয়ে আর ছোওয়াবের হিসাব সৌরবর্ষ দিয়ে! ব্যাপারটা কেমন হয়ে গেল না!
©somewhere in net ltd.