নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

ঘুমিয়ে আছে কারা

১১ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫




এখানে ঘুমিয়ে আছে কে?
আমি তো দেখছি সবাই জেগে
চাঁদ সূর্য হতে শুরু করে এ্যমাজন বনের অদ্ভুত প্রজাপতিটিও
ভিনগ্রহের শত বছর আয়ুর বাসিন্দারা
প্রতিটি ধূলিকণা এমনকি অদৃশ্য পবনও
গভীর সায়রের মৎস্যকন্যা হতে শুরু করে বিস্তৃত তিমিরও
আমাদের প্রেম এমনকি চুম্বনও
সময়, স্মৃতি, ফেলে আসা বিরহ
মিশরের পিরামিড হতে শুরু করে খাজুরাহোর
মৈথুনরত দেব-দেবীরাও
আসহাবে কাহাফের যুবকেরা কিংবা ইয়াজুজ মাজুজ,
শয়তান, ইবলিস এমনকি ফিরেশতেহরাও

ঘুমন্ত মানুষও জেগে আছে অচেতনে
তবে ঘুমিয়ে আছে কারা?
কবরের লোকেরা? অনাগত সন্তানেরা?
নাকি আমাদের স্বপ্নেরা...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: যারা ঘুমিয়ে আছে, তারা ঘুমাক।
যারা জেগে আছে, তারা জেগে থাক।
যাদের ঘুম আসে না, তারা মুভি দেখুক।

২| ১১ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৫

আরমান আরজু বলেছেন: হা হা হা, না‌ হেসে পারলাম না।

৩| ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমনে পোস্ট করেন কেন? পড়তে কষ্ট হয়।

১২ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২০

আরমান আরজু বলেছেন: সম্পাদিত

৪| ১৩ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে ঘুমিয়ে আছে কে?
আমি তো দেখছি সবাই জেগে

............................................................
নক্ষত্রের বুনে যায় অন্ধকারের জাল,
মহাশূন্যে থমকে আছে অনন্ত এক কাল।
কোটি আলোকবর্ষ এলাকা গভীর আলোর বুক,
ব্ল্যাকহোলে লুকায় এখনও ব্রহ্মাণ্ডের মুখ।

ধূমকেতুরা বয়ে আনে প্রাচীন কোনো স্মৃতি ,
নেবুলার মেঘে ওড়ে নতুনের চিঠি।
মহাকরের টানে নাচে গ্রহানুদের মেলা,
মহাজাগতিক ক্যানভাসে চলছে আলোর খেলা।

আমাদের স্বপ্নেরা করেছে বিশ্বকে জয়
ভয় বা দু:খ পৌঁছাতে পারেনা, আমরা যে অক্ষয় !
আকাশের ধূলিকণায় খুঁজে পাই অসীমবার্তায়,
এখনও মন হারিয়ে যায় আদিগন্তর ঠিকানায়।






১৩ ই জুলাই, ২০২৬ রাত ১০:২১

আরমান আরজু বলেছেন: সুন্দর

৫| ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.