নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ নিষ্ঠাবান নারীর নৃত্য

২৭ শে জুলাই, ২০২৬ রাত ১২:২২



হযরত শামসেত তাবরীজ রহ. কে আশা করি অনেকেই চিনবেন নজদের শয়তানের শিংয়ের অনুসারীরা ব্যতীত। তিনি মাওলানা রুমী’র ভাবগুরু ছিলেন। সুতরাং তিনি যখন কোন কথা বলবেন বুঝতে হবে সেই কথার ওজন আছে। আর আল্লাহর ওলিগণ এমনি এমনি কোন কথা বলেন না। তাঁদের মন-মস্তিস্ক সর্বদা আল্লাহর সঙ্গে সংযুক্ত।

“যখন কোনো নিষ্ঠাবান নারী নাচতে শুরু করে, তখন সপ্ত স্বর্গ, পৃথিবী এবং সকল সৃষ্টি নাচতে শুরু করে।”

আচ্ছা একজন নিষ্ঠাবান নারী কি সবার সামনে নাচবেন? নারীগণ এমনিতেই লাজুক প্রকৃতির। আপনিও কি নাচবেন? তাহলে একজন জগদ্বিখ্যাত আল্লাহর ওলি কেন কথাটি বললেন?

আপনার ভেতরে যতক্ষণ অহংবোধ, লোকলজ্জা থাকবে আপনি ততক্ষন নাচতে পারবেন না। এখানে নির্লজ্জতার প্রশ্ন আসছে না। লজ্জা থাকা ভাল তবে লোকলজ্জা নয়। আল্লাহর আদেশ মানতে গিয়ে যদি আপনি লোকলজ্জা করেন তবে আপনার সেই লজ্জার নিকুচি করা উচিৎ।

কুরআনের আশি ভাগ কথা রূপকের চাদরে মোড়ানো, প্রজ্ঞাবান ব্যতীত কেউ এর ধারে কাছেও যেতে পারে না। আল্লাহর ওলিদের পবিত্র মুখনিঃসৃত কোন কোন বাক্যও রহস্যাবৃত। নৃত্য বলতে প্রথাগত নাচ বুঝিয়েছেন নাকি অন্য কিছু সেটাও আমাদের ভাবতে হবে। আবার নারী বলতে কি যোনীধারী স্ত্রীলোক নাকি জগতের দুর্বল সৃষ্টিদের বুঝিয়েছেন সেটাও দেখতে হবে।

আপনি যদি নিষ্ঠাবান হিসেবে নিজেকে দাবি করেন তবে সবার সামনে আল্লাহ প্রেমে একটু নেচে দেখান না। যদি পারেন তবেই বুঝবো আপনার দাবি সত্য। নচেৎ আপনি কুণ্ঠাবান।

ঝামেলায় ফেললাম মনে হয়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন নিষ্ঠাবান নারী কি সবার সামনে নাচবেন?
...........................................................................
যে সকল নারীরা নাচতে কুন্ঠা বোধ করেন না,
তাদের সর্ম্পকে আপনি কতটুকু জানেন ?
তারা কি আপনার ধারনার কোন মর্যাদা দেয় ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.