| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মাঝে মাঝে নিয়ম ভাঙ্গতে হয়
নইলে ওপারে কোন সভ্যতা গড়ে ওঠে না
কারো কারো স্বপ্নও চাপা পড়ে যায়
নিয়মের বেড়াজালে
পাতারা যদি কখনো হলদেটে না হতো
পাখি আর প্রজাপতিরা যদি কখনো হারিয়ে না যেতো
কালের করাল গ্রাসে বৃক্ষগুলো যদি নুয়ে না পড়তো
আদিম মানুষেরা শিকার বাদ দিয়ে যদি এআই না খুঁজতো
মৎস্যকন্যারা যদি সায়রের তীরে এসে রোদ পোহাতো
গোলাপের বসন্তকাল যদি কখনো না ফুরাতো
যদি পৃথিবীর কোন কবি একটিও কবিতা না লিখতো
তোমার নরোম ঠোঁটে
আমার প্রেমের ছোঁয়া যদি না লাগতো ....
সবাই নিয়ম ভাঙ্গতে পারে না।
যদি পারো তবে চলে এসো সিদরাতুল মুনতাহায়
আমরা যাত্রা করবো অনিয়মের দেশে
©somewhere in net ltd.