| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য ছিল- সংসদে জানিয়েছেন মামলার তৎকালীন আসামি ও এখনকার ডেপুটি স্পিকার শওকত আলী।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে রাতে পয়েন্ট অব অর্ডারের শেষে তিনি বলেন, "আগরতলা ষড়যন্ত্র মামলার প্রথম দিন আমাদের যে অভিযোগ পড়ে শোনান হয়- তা সম্পূর্ণ সত্য ছিলো। আমরা সশস্ত্র পন্থায় সংগ্রাম করে পাকিস্তানের ইস্টার্ন পার্টকে স্বাধীন করতে চেয়েছিলাম। আমরা এজন্য বঙ্গবন্ধুকে প্রধান করে একটি সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম।"
পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমদ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যাহারের দিনটি উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তৎকালীন উত্তপ্ত দিনগুলোর বর্ণনা করেন।
তিনি ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, "আগরতলা মামলা না হলে দেশ স্বাধীন হতো না। এটা মিথ্যা মামলা ছিলো না। আপনারা তো দেশ স্বাধীনের পরিকল্পনা করেছিলেন।"
তোফায়েলের আগে শওকত আলীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম বলেন, "আপনি আগরতলা ষড়যন্ত্র মামলার ভুক্তভোগী।"
১৯৬৮ সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েখজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে পাকিস্তান সরকারের করা মামলাটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। মামলায় অভিযোগ ছিল, তারা ভারতের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিলেন।
ভারতের ত্রিপুরায় ভারতীয় পক্ষ ও আসামিরা ষড়যন্ত্রের পরিকল্পনা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। এ কারণে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিতি লাভ করে। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্র"য়ারি মামলাটি প্রত্যাহার করে সব বন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়।
©somewhere in net ltd.