| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের দুর্ঘটনা দেখে দুঃখ অবশ্যই পেয়েছি তার থেকেও অনেক বেশি অবাক হয়েছি একে নিয়ে করা রাজনীতি দেখে,সাধারন দিন আনি দিন খাই মানুষ গুলোর এভাবে শেষ হয়ে যাওয়া কিছু তেই মেনে নিতে পারিনা।মানুষ শাসনযন্ত্র হাতে পেলে যে কি কি করতে পারে তার আরেকটা কুখ্যাত উদাহরণ হয়ে রইল এই সাভার।আমি বাংলাদেশে থাকিনা,তাই ফেসবুকে গত দুদিন বন্ধু দের আপডেট দেখেই বুঝে গেছিলাম কি সর্বনাশ হয়ে গেছে।গারমেন্ট কারখানায় যারা কাজ করেন শুনেছি বেশির ভাগই মহিলা,তাই কত শিশু যে মা হারা হয়ে গেল কে জানে।অভিযুক্ত দের শাস্তি হবে কিনা তাও জানিনা,কারণ রাজনীতি নামের ঢাল টা তো আজকাল নৈতিকতার থেকে বাঁচতেই দেখি বেশি ব্যবহার হয়,সব জায়গায় এক ছবি।তবুও আশা জাগে যখন দেখি কারো তোয়াক্কা না করেই মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে পড়েছে,এরই নাম মনুষ্যত্ব,এর জন্যেই আমরা মানুষ। সব রাজনীতি,দলাদলির উপরে শুধুই সাধারন মানুষ।
জয় বাংলা
©somewhere in net ltd.