নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোহিত বামন

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P

লোহিত বামন

আপনার প্রোফাইল বৃত্তান্ত পরিবর্তন করুন

লোহিত বামন › বিস্তারিত পোস্টঃ

আসুন একটু অবাক হতে শিখি, আসুন একটু আতংকিত হই

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯

আমরা দিন-দিন অবাক হবার সামর্থ্য হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলছি আতঙ্কিত হবার ক্ষমতাও। শারীরিক মৃত্যুর চেয়ে ভয়ানক বোধহয় অনুভুতির মৃত্যু। আসুন কয়েকটি উদাহরন খেয়াল করি-

১: হঠাৎ করে বিরোধীদল হরতাল ডাকলো। কেউ আজকাল জানতেও চাই না কেন হরতাল। হালকা হাই তুলে পরদিন গভীর ঘুমের প্রস্তুতি নিই।



২: সেদিন এক ভদ্রলোক বলছিলেন, "দেখছেন!! আমি বলছিলাম না সাভারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। আপনি তো বলেছিলেন ৫০০ও হবেনা। দেখছেন এখন আমার কথাই রাইট। হে হে ..." ভদ্রলোকের কথায় চাপা উল্লাস। আমরা সেই সহস্র প্রানের জন্য সহানুভূতির চেয়ে ঈর্ষাটাই বেশী অনুভব করি। কেন যে এই লোক এতটা রাইট, আর আমি এত রঙ, Why?



৩: কয়েকদিন আগে আরেকটা খবর দেখলাম। সিরিয়াতে নাকি এক বিদ্রোহী সৈন্য প্রতিপক্ষের এক সৈন্যের মৃতদেহ থেকে হৃৎপিণ্ড কেটে বের করেছে। উনি এখানেই থেমে থাকেননি। সেই বক্ষ বিদীর্ণ মৃতদেহকে ডাইনিং টেবিলের মত ব্যবহার করে "রীতিমত আয়েশ করে সেই হৃৎপিণ্ড খেয়ে ঢেকুর তুলছেন" এমন একটা ভিডিও ইন্টারনেটে পোস্ট করেছেন। আর লোকজন নাকি "ক্যানিবাল কর্প্স", "জঙ্গল হলকাস্ট" বাদ দিয়ে সেই ভিডিও হুমড়ি খেয়ে দেখছে। এসব ঘটনাও এখন আমাদের আর আলোড়িত করে না।



৪: এবার তাহলে আরেকটি খবর পড়ুন। খবরটি নাইজেরিয়ার। সেখানে কয়েকজন মানুষ ইনোভেটিভ এক ব্যবসার আইডিয়া বের করেছেন। কয়েকজন কিশোরীকে তারা অর্থের প্রলোভন দেখিয়ে কিডন্যাপ করেন। অতঃপর তাদেরকে ব্যবহার করেন শিশু উৎপাদনের মেশিন হিসেবে। এই শিশুগুলো পরবর্তীতে বিক্রি হয় উচ্চমূল্যে। এই খবরটিও কি আমাদের খুব বেশী অবাক করে? আলোড়িত করে?



এই নোংরা সমাজের নোংরামিতে আমরা হারিয়ে ফেলছি মানবিক মূল্যবোধ। আমাদের অন্তরের স্পর্শকাতর জায়গাগুলো ক্রমশই হয়ে পড়ছে অনূভুতিহীন। শত কোটি বছরের মানষিক বিবির্তনে মানুষ আজকের অবস্থানে।আর কতিপয় নরকের কীট প্রতিনিয়ত চাইছে আমাদের শত কোটি বছর পেছনে নিয়ে যেতে। আমরা মানুষ থাকতে চাই। পশুর চেয়ে পাশবিক হতে চাই না। ঘুরে দাঁড়ানোর সময় হয়ত এখনই । তাই আসুন একটুখানি অবাক হই, একটু খানি আতঙ্কিত হতে শিখি।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৩

কেএসরথি বলেছেন: হুমম।

২| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৩

নিয়েল হিমু বলেছেন: পোষ্টে দিলাম । কিন্তু একটা প্রশ্ন ছিল । ২ নাম্বার টা নিয়ে । কি প্রমান পেয়ে তিনি বিজয়ের উল্লাস করলেন ?

১৮ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

লোহিত বামন বলেছেন: হাজার তো ছাড়াইছে। নাকি? :(

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১:০৮

নিয়েল হিমু বলেছেন: শতও ছাড়ায় নি । হাজার তো অনেক পরে । কিন্তু কি প্রমান আছে তার কথার ?

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

লোহিত বামন বলেছেন: সাভার-রানা প্লাজার কথা বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.