নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোহিত বামন

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P

লোহিত বামন

আপনার প্রোফাইল বৃত্তান্ত পরিবর্তন করুন

লোহিত বামন › বিস্তারিত পোস্টঃ

যে জম্বি গল্পটি আপনি জানেন

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১



৩০৫০ সালঃ

অজ্ঞাত ভাইরাস সংক্রমণে পৃথিবীর বেশিরভাগ মানুষ জম্বি হয়ে গেছে বহু আগেই।এমনই প্রায় হাজারখানেক ভীড় জমিয়েছে গোলচক্করের মত একটি জায়গায়। তাদের মুখ থেকে উৎপন্ন গোঙানির মত শব্দে চারপাশ ভারী হয়ে আছে। বাতাসে একটা বোটকা গন্ধ। গোলচক্করের প্রানীগুলো এমন পরিবেশের সাথে ভালভাবেই অভ্যস্ত।

এখনো কিছু মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়নি। শহরের এই পাশটা তারা খুব একটা মাড়ায় না। কোন কাজে এলেও হুশ-হুশ করে ব্যক্তিগত দুর্ভেদ্য গাড়ী হাকিয়ে দ্রুত চলে যায়। জম্বিগুলো লোভাতুর দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। তাদের ঝুলে পড়া চোয়াল বেয়ে লালা ঝরতে থাকে।

একস্থানে বেশিদিন খাবার পাওয়া যায় না। তার উপর আবার আধখাওয়া দেহাবশেষগুলো পরদিন থেকে নতুন জম্বি হয়ে পুরোনো জম্বিদের খাবারে ভাগ বসায়। "পুরনো জম্বি ভাত পায় না নতুন জম্বির আমদানী।" জম্বিদের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে চলে। খাবারের খোঁজে প্রাণীগুলোকে যেতে হয় শহরের আনাচে কানাচে। গোলচক্করের মত জায়গাটিতে তারা মূলত এজন্যই সমবেত হয়েছে।

জম্বিদের মতই জম্বিদের বাহনগুলোও অনেক অদ্ভুত।টিনের খোলসের মধ্যে একটা প্রাগৈতিহাসিক ইঞ্জিন। সিটের আরামদায়ক আবরন উঠে গিয়ে ভেতরের মরিচা ধরা লোহা বের হয়ে এসেছে। এই সিটে বসার সৌভাগ্যও হয় গুটিকয়েকের। বেশিরভাগকেই দাঁড়াতে হয়, ছাদে উঠতে হয় কিংবা ঝুলতে হয় জানালা ধরে। এরকমই একটা বাহন গোলচক্করের দিকে এগিয়ে আসছে । হঠাৎ করেই প্রানীগুলোর মাঝে একটা চাঞ্চল্য দেখা যায়। বিক্ষিপ্ত হয়ে থাকা জম্বিগুলো গোঙাতে-গোঙাতে ছুটতে শুরু করে একই লক্ষ্যবস্তুর দিকে। হুড়োহুড়ি করে তারা ছোট বাহনটিতে জায়গা করে নিতে চেষ্টা করে। কেউ উঠে পড়ে ছাদে, কেউবা ঝুলে পড়ে জানালা ধরে। এদেরই হাত-পা ধরে ঝুলে পড়ে আরো কয়েকজন। কিছুক্ষনের মধ্যেই কুৎসিত বাহনটিকে কুৎসিততর প্রাণীগুলো ঢেকে ফেলে কার্পেটের মত। ভারে নুয়ে পড়া বাহনটি যক্ষ্মা রোগীর কাশির মত শব্দে স্টার্ট নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় গন্তব্যের দিকে। এই হিংস্র প্রতিযোগিতার মাঝে বাহনটিতে যারা উঠতে পারেনি তারা চেয়ে থাকে অসহায় চোখে।





২০১৩ সালঃ

ঢাকা, বাংলাদেশ।


প্রায় হাজারখানেক মানুষ দাঁড়িয়ে আছে ফার্মগেটের মোড়ে। বাসের অপেক্ষায়।পাশেই একটা খোলা ডাস্টবিন। বাতাসে তাই একটা বোটকা গন্ধ। মোড়ে দাঁড়িয়ে থাকা নিম্ন ও নিম্ন মধ্যবৃত্ত মানুষগুলো এমন পরিবেশের সাথে ভালভাবেই অভ্যস্ত...



ওয়েল, বাকি গল্পটা আপনি জানেন, খুব ভাল করেই জানেন।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

লেখাজোকা শামীম বলেছেন: সবগুলো ফ্লাইওভার হয়ে গেলে এই চিত্র বদলে যেতে পারে। তবে ডাস্টবিন তার মহিমা হারাবে না।

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

লোহিত বামন বলেছেন: ততদিনে জম্বিদের সংখ্যাও যথেষ্ঠ বাড়বে। বাট লেটস হোপ ফর দ্যা বেস্ট। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মাক্স বলেছেন: :P

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

লোহিত বামন বলেছেন: :P :P

৪| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বোকামন বলেছেন: খুব ভাল করেই জানি এবং নিজেও জম্বি চরিত্রে ........

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০০

লোহিত বামন বলেছেন: তাই বোঝাতে চেয়েছি :)

৫| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বোকামন বলেছেন: খুব ভাল করেই জানি এবং নিজেও জম্বি চরিত্রে ........

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০১

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৯

মামুন রশিদ বলেছেন: জম্বি গল্পটা কষ্ট কল্পনা নয় মোটেই ।

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৪

লোহিত বামন বলেছেন: দিবালোকের মত বাস্তব :P

৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এইডা তো ওয়ার্ম বডিজ মুভির কাহিনী কইলেন।

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৭

লোহিত বামন বলেছেন: ওই যে জম্বির লগে মানুষের প্রেম দেখায় ঐ মুভি? :P অনলি লাভ স্টোরি ওর্স দ্যান টোয়াইলাইট :P

৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: খুব একটা পার্থক্য নেই, তাই না?

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৭

লোহিত বামন বলেছেন: হুম

৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভয়াবহ অবস্হা

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৭

লোহিত বামন বলেছেন: তা আর বলতে :P

১০| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:১৯

বল্টু মিয়া বলেছেন: ++++ :)

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৮

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ :)

১১| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

লেজকাটা বান্দর বলেছেন: বাহ, চমৎকার গল্প তো!

অস্থির!

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৯

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ :)

১২| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৮

বাংলার হাসান বলেছেন: ++++++++

৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৯

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ :)

১৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: হা ঠিক তাই কিন্তু তার দিকে তাকানোর সময় কি আছে আমাদের নেতাদের!!!!! ছোট্ একটা দেশ...মানুষ কিলবিল করে, এমন অবস্থাতো হবেই। বরং দিন দিন এরথেকে খারাপ হবে...

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৩

লোহিত বামন বলেছেন: জম্বি গল্পটি থেকে খারাপ হচ্ছে অবস্থা। মন্তব্যের জন্য ধন্যবাদ

১৪| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: নেতা , ত্যানা , ভাইরাস
আর ভুক্তভোগী আমজনতা :(

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫২

লোহিত বামন বলেছেন: ঠিক

১৫| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

বাবু পাগলা বলেছেন: সুন্দর।

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫২

লোহিত বামন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.