নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোহিত বামন

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P

লোহিত বামন

আপনার প্রোফাইল বৃত্তান্ত পরিবর্তন করুন

লোহিত বামন › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক সেলিব্রিটি হবার সোলেমানী তরিকা :-B :-B

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪

ফেইসবুক আজকাল সেলিব্রিটিতে সয়লাব। সেলিব্রিটি ফেইসবুকার খুক করে কাশলেও তাতে দুই-তিন হাজার লাইকের সুনামী, কমেন্টের মহাসেন আর শেয়ারের বন্যা বয়ে যায়। এইসব দেখে যে কারো মনে সেলিব্রিটি হবার খায়েস জাগতে পারে। আর নয় অপেক্ষা এবার আপনিও হতে পারবেন সেলিব্রিটি। অনুস্মরণ করুন নিচের ধাপগুলো --



নাম নির্বাচনঃ বিখ্যাত ফেসবুক সেলিব্রিটি হবার প্রথম ধাপ নাম নির্বাচন। ভুলেও নিজের নাম ব্যবহার করবেন না। এক্ষেত্রে যতটা সম্ভব উদ্ভট নাম নির্বাচন করুন। নামগুলো এই টাইপ হতে পারে- মহাজাগতিক টিকটিকি, শুভ্র শুক্রাণু, হাইব্রিড বটগাছ, বুদ্ধিমান বলদ, ম্যাটাডোর বলপেন ইত্যাদি।



বন্ধু নির্বাচনঃ আপনি যেহেতু সেলিব্রিটি হতে যাচ্ছেন আপনার বন্ধুরাও হতে হবে সেলিব্রিটি। বিখ্যাত সেলিব্রিটিদের ফ্রেন্ড রিকোয়েস্ট সবসময় ফুল থাকে। কাজেই তাঁদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। মেসেজ দিয়ে তাদেরকে অনুরোধ করুন আপনাকে এড করার জন্য। "আপনি উনাদের অনেক দিনের ফ্যান, উনাদের লিখা পড়লে আপনার নেত্রকোনা প্লাবিত হয়"- ইত্যকার নানাভাবে অনুনয় বিনুনয় করে মেসেজ পাঠান। উনারা সর্বোচ্চ একদিন ঝুলিয়ে রাখার পর আপনাকে এড দিবেন। এই কাজ করতে মোটেও হীনমন্যতায় ভুগবেন না। মনে রাখবেন, "বড় যদি হতে চাও ছোট হও আগে।"



পোষ্টঃ পোষ্ট দিন হাওয়া বুঝে। হাওয়া বুঝতে আপনাকে আবহাওয়াবিদ হতে হবে না। "কখন পাবলিক কি বেশী খাচ্ছে" এতটুকু কমন সেন্স থাকলেই চলবে। যেমন এখন ফেসবুকে চলছে মাহজাবিন রঙ্গ। আপনিও এই স্রোতে গা ভাসিয়ে পোষ্টের শেষে লিখুন "আজকে এত্তগুলা গরম।" সম্প্রতি সংসদে অশ্লীল বাক্যবিনিময়ও ফেসবুকের হট টপিক। আপনি চাইলে 'মাহজাবিন' আর 'সংসদ' মিলিয়ে একটা ফিউশন স্ট্যাটাস দিতে পারেন, যেমন "আমি এত্তগুলা মাননীয় স্পীকার হয়ে গেলাম।" কিংবা "এত্তগুলা চুদুরবুদুর তুমি।"



উচ্চ প্রজনন ক্ষমতাঃ সেলিব্রিটি হতে হলে আপনার স্ট্যাটাস প্রজনন ক্ষমতা হতে হবে হ্যামিলনের ইঁদুরগুলোর চেয়েও বেশী।ঘন্টায়-ঘন্টায় এবং সম্ভব হলে প্রতি মিনিটে-মিনিটে আপনাকে স্ট্যাটাস প্রসব করতে হবে। স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে একটু মাথা খাটান যেমন, "হ্যালো বন্ধুরা আমি বাথরুমে, বাথরুম করি।" এই টাইপ স্ট্যাটাস দিলে ফ্লপ খাওয়ার সম্ভাবনা বেশী। তাই কথাটাকে একটু উল্টিয়ে স্ট্যাটাস দিন এভাবে- "আজকাল পোলাপাইন বাথরুমে গেলেও স্ট্যাটাস দেয়,"হ্যালো বন্ধুরা আমি বাথরুমে, বাথরুম করি"



হারাম ও মাকরূহঃ ফেসবুক সেলিব্রিটিদের জন্য নিজের স্ট্যাটাস নিজে লাইক দেয়া হারাম এবং নিজের পোষ্ট নিজে কোন গ্রুপ কিংবা পেইজে শেয়ার দেয়া মাকরূহ। শয়তানের ওয়াসওয়াসা শুনে ভুলেও নিজে লাইক দিয়ে লাইক সংখ্যা বাড়াতে যাবেন না। সর্বদা ইয়াদ রাখবেন সবুরে মেওয়া ও লাইক উভয়েই ফলে।



এই পোষ্টটা আর বড় হলে ফেসবুক স্ট্যাটাস হিসেবে দেয়া যাবে না। কাজেই এখানেই শেষ। বাব্বাই B-)) B-))

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++++

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ :)

২| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

শিব্বির আহমেদ বলেছেন: =p~ =p~ =p~

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

লোহিত বামন বলেছেন: :D মন্তব্যের জন্য আপনাকে এত্তগুলা ধন্যবাদ

৩| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

কালো পতাকার খোঁজে বলেছেন: :!> =p~ :-P

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৮

লোহিত বামন বলেছেন: :D :P

৪| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

রেজা এম বলেছেন: +++++++++++++

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৮

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৮

লোহিত বামন বলেছেন: প্লাস কি খালি কমেন্টে দিলেন নাকি?? :P

৫| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৭

অচিন তারা বলেছেন: ভাই আরো কিছু টিপস দেন... :p

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৯

লোহিত বামন বলেছেন: আয় আয় চাঁদ মামা টিপস দিয়ে যা :P

৬| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার পুস্ট এত্ত গুলা দুষ্টু! :P :P :P :P

৭| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার পুস্ট এত্ত গুলা দুষ্টু!

=p~ =p~ =p~

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

লোহিত বামন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার পুস্ট এত্ত গুলা দুষ্টু!

৮| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: আমার সেলিব্রেটিদের ভালু লাগে।

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

লোহিত বামন বলেছেন: আমিও ভালা পাই।

৯| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০

আমি শুধুই পাঠক বলেছেন: লাইক কি সের দরে বেচা যায় নাকি খাইয়া মজা পাওয়া যায়??? :| /:)

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৫

লোহিত বামন বলেছেন: দ্যা কাউ লিভস অন গ্রাস
সেলিব্রিটিস লিভস অন লাইকস।

১০| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

লাভ ভাই বলেছেন: ভাইজান তো ভাল গোবেশনা করে ফেলছে্ন.............+++++++++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

লোহিত বামন বলেছেন: এই আর কি

১১| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ক্যালকুলেটার বলেছেন: +++++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

লোহিত বামন বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

দিগন্ত নীল বলেছেন: টাস্কিত ,বিষ্মিত :-D

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭

লোহিত বামন বলেছেন: টাস্কিত করতে পেরে আনন্দিত :D

১৩| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফেইসবুক সেলেব্রেটি হয়ে লাভ কি? তাদের সব কিছু পাবলিক, ছবি পাবলিক, ফ্যামিলি ইভেন্টস পাবলিক, একটু পর পর স্ট্যাটাস। লাইফে কি হচ্ছে, কি ভাবছে সব কিছুই পাবলিক। তাদের কি প্রাইভেসির দরকার হয় না? জাস্ট কিউরিয়াস টু নো।

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮

লোহিত বামন বলেছেন: হে হে সেলিব্রিটি মানেই পাবলিক। আর আপনার প্রাইভেট লাইফ থাকলেও এন্টি পার্টি তা পাবলিক করে দিবে সময়ে অসময়ে।

১৪| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

যোগী বলেছেন:
স্বর্ণার কথার সাথে আমি খুবই একমত। সে জন্য আমি নিজে কখনোই ফেসবুকের প্রতি আকৃষ্ট হতে পারিনি।
ধন্যবাদ স্বর্ণা ভাল একটা ব্যাপার উপস্থাপন করার জন্য।

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮

লোহিত বামন বলেছেন: আমিও একমত

১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:২৪

দুরন্ত-পথিক বলেছেন: ফেসবুক সময় নষ্ট করার একটা বিশাল মাধ্যম। তাই ভাই কোন ইচ্ছা নাই ।

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

লোহিত বামন বলেছেন: ভাল সিদ্ধান্ত। শুভকামনা :)

১৬| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৬

আদম_ বলেছেন: বন্ধুদের চাপে পড়ে খুলেছিলাম একটা ফেবু আইডি। মন থেকে একদমই ভালোবাসতে পারিনি এখনো। সব কিছুই কেমন যেন পলকা মনে হয়। আই ডোন্ট লাইক ফেসবুক।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

লোহিত বামন বলেছেন: পলকা মনে হওয়া স্বাভাবিক। মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.