| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশোক বিজয়
মস্তিষ্ক শূণ্য নয়, তরতাজা লোহিতের নিস্পন্দ বিচরণ টের পেলে কে বলে রক্তহীন চণ্ডাল, কোষে কোষে ডাল- বেড়ে ওঠা বৃক্ষের যার সাথে মাটির বন্ধন ঠিক মায়ের মতন সূর্যকে ছুঁতে চায় মাতালের মন, ব্যবহারে কার প্রয়োজন? সে তাকে নির্গুন করো কৃষ্ণ যতন।
দশদিকে বিশ হাতে ছুটে যাক দশ জন
ডানে বামে সমকামে মূর্ধায় জোর তাল
হলে ভালো বেশ হয় ক্ষুর ধার শেষ নয়
আরো কিছু প্রয়োজন ঠিকঠাক দশ জন।
অচিরেই জানা যাবে কেন লাগে এতোজন
মনে ধনে নিরাজনে রক্তিম উত্তাল
এক রোষে শেষ নয় বুক হবে অয়োময়
অনুরোধ নাতি ক্ষণ শুনে নাও দশ জন।
দ্রুত লয়ে একতালে চলছে যে নিধুবন
হাতে ভাতে কষাঘাতে বেড়ে যায় ধোঁয়াজাল
চিনে নিতে ভুল হয় মূল প্রভু তারা নয়
কার ব্যথা কয় টন খুঁজে দেখো দশ জন।
অশ্বের ডিম্বের তায়ে ফাটা খোদাগণ
আসমানী ধান্দায় মাথা ঢাকা বান্দার
পুঁজিবাদী গুঁজামিল নিরাকার বিধাতা
এক হয়ে ভেবে দেখো দ্রোহসূত জনতা।
হুট করে ছুট্ দিলে ভুলে হবে নির্জ্ঞান
ধ্যান ধরে বসে থেকে পাঠগুলো শিখে নাও
জ্বলে ওঠা দশ জন
স্থির থেকে জির হও মাটি খুড়ে ঢুকে গিয়ে অনায়াসে
পথ বুঝে ফিরে আসো কেউ কারো পাশে নয়
ঠিক আগে পাছে নয়, ছক দেখে বুঝে চলো নিজ দিক
মাপে কোনো ভুল নয়- লঘুভারি গুরুভারি
প্রিয়তমা অস্ত্রের সঙ্গমে নেশা নিয়ে রক্তের শিরা ধরে বারুদের ঘ্রাণ টেনে
দশ দিকে বিশ হাতে ছুটে যান দশ জন।
©somewhere in net ltd.