| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশোক বিজয়
মস্তিষ্ক শূণ্য নয়, তরতাজা লোহিতের নিস্পন্দ বিচরণ টের পেলে কে বলে রক্তহীন চণ্ডাল, কোষে কোষে ডাল- বেড়ে ওঠা বৃক্ষের যার সাথে মাটির বন্ধন ঠিক মায়ের মতন সূর্যকে ছুঁতে চায় মাতালের মন, ব্যবহারে কার প্রয়োজন? সে তাকে নির্গুন করো কৃষ্ণ যতন।
মৃত্যুর আগে আর মৃত্যুর সময়ে
মৃত্যুই অপ্রত্যাশিত থেকে যায় মানবনগরে
বিষ বাষ্প ঝড় মেঘ আবর্জনায়
মৃত্যু দিক্ভ্রান্ত নয়
বোমারু বিমানে চড়ে নেমে আসে প্যালেস্টাইনে।
হিংসার রাষ্ট্রসীমানা নেই ক্রোধ আর ভালবাসার মতন।
প্রতিশোধ রাষ্ট্রগণ্ডিহীন পীড়া আর মহামারীর মতন।
অসূর্যস্নানে বিকট দুর্গন্ধ তার
তবুও ছড়াচ্ছে ধর্ম রাষ্ট্রগণ্ডি ভেঙ্গে নেশার লেফাফা
মধ্যপ্রাচ্যের রুক্ষ বাতাসে, খিধায় রক্তপিপাসা
ধর্ম শুধু সংস্কৃতি মাত্র
পূঁজির অপর পৃষ্ঠায় দুর্ধর্ষ সাম্রাজ্যবাদ
স্বার্থান্ধ কাফেলার।
ভাল নেই বিধ্বস্ত শীৎকার মানুষের প্রচণ্ড অভাবে
ধুকে যাচ্ছে সৌহার্দ্যের প্রেম মানবিক ধী-শূদ্র বোধে
আবারো নীলার্দ্র হওয়া মন্থনের বিষে, প্রয়োজন
অদ্ভুতভাবে শীস নাড়ে সমস্ত পৃথিবীজুড়ে
রন্ধ্র করে ব্রহ্মাস্ত্র খসাও।
©somewhere in net ltd.