নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশাপমুক্তির প্রতীক্ষায়

জয় বাংলা

খুব সাধারন একজন

খুব সাধারন একজন › বিস্তারিত পোস্টঃ

উত্তাল শাহবাগ- বিস্তারিত

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

কে বিচারক, কে সরকার, কে খালা কে হাসি?

আমরা জানি কারা রাজাকার, দিবই ওদের ফাঁসি।




উত্তাল শাহবাগের সৌভাগ্য সবার সাথে শেয়ার করছি বিস্তারিত। বিশেষ করে যে ভাইরা আজকে দেশের বাইরে থাকার কারণে দেখতে পারছেন না আমাদের জাতীয় জাগরণ- এবং যারা ঢাকার বাইরে।



১. চারুকলা



চারুকলার গেটে, ছবিমেলার সামনে, পুরো রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

রাস্তার বুকে আঁকা হচ্ছে হিংস্র পশুর চেহারা। জামাতের চেহারা। শিবিরের চেহারা। রাজাকারের চেহারা।

একটা দশ বারোফুটি বাঘ বানানো হয়েছে হলদে ডোরা রঙ করে। হয়ত বাঁশের ফ্রেমে কাগজ দিয়ে তার উপর রং করে। বাঙালির প্রতীক। চারুকলার ছাত্রছাত্রীরা অঙ্কনে ব্যস্ত।



২. ব্লগারগণ



ব্লগাররা দাঁড়িয়ে আছে কয়েকটা গ্রুপে। কালকের গ্রুপটা বেশ বড় ব্যানার নিয়ে দাঁড়ানো। শ্লোগান দিতে দিতে গলা ভেঙে গেছে ভাইবোনদের। শতাধিক ব্লগার। একটা গ্রুপে কখনো নারী বাঙালি চিৎকার করছেন, কখনো পুরুষ। সে কী উদ্যম, সে কী উদ্যোগ!



৩. গ্রন্থাগারের সামনে গানের পিকআপ





ভয় কী মরণে, থাকিতে সন্তানে,

মাতঙ্গী মেতেছে আজ নতুনও রঙ্গে।



পিকআপের গায়ের ব্যানারে, চিহ্নিত সব রাজাকারের ফাঁসির দাবি। পথে পথে এই পিকআপ আজকে ছুটে বেড়িয়েছিল। ধানমন্ডি ও অন্যান্য জায়গাতে। কালো পিকআপে কালো বিশাল একজোড়া সাউন্ডবক্সে বুক তাতানো দেশের গান। সাধু, সাধু।



৪. ১৫০ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, আর যারা সমর্থন জানিয়েছেন



মানুষ গরার কারিগর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ঢাবির দেড়শো শিক্ষক আমাদের সাথে বুকে বুক মিলিয়েছেন। ড. মুনতাসীর মামুন। ঢাকা চার আসনের এমপি। অনেক অনেক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কমান্ড এর লাল পতাকার ভিতরে হাতে ধরা বেয়োনেট দেখা গেছে। লালন চর্চা কেন্দ্র- পার্ক থেকে এসেছেন সাধকরা, সত্যিকার লালন চর্চাকারীরা। এসেছেন তাদের সাথে তারুণ্যের প্রতিনিধিরা। হাতে মোমবাতির ঝলক, বুকে দেশের জন্য ভালবাসা।



৫. বহু রাজনৈতিক দল



আলাদাভাবে কারো নাম নিব না। শাহবাগ বিপ্লবের চেতনার সাথে দলীয় কোন চেতনাই যায় না। কিন্তু অনেক রাজনৈতিক দল ও সঙ্গঠনের বিশেষ করে তারুণ্য শাখা ঝাঁপিয়ে পড়েছে। মিছিল আসছিল, মিছিল যাচ্ছিল। মশাল মিছিল, পতাকা মিছিল, মোমবাতি মিছিল।

একটা সঙ্গঠনকে দেখা যাচ্ছিল অনেকটা যেন বিপ্লবের নেতৃস্থান নিয়ে নিচ্ছে, তাতে বিপ্লবের কিছু এসে যাবে না। বিপ্লব গণমানুষের, রাজার নয়, রাজার নীতির নয়।



৬. ঝুলছে কাদের মোল্লা



জায়গায় জায়গায় ঝুলছে কাদের মোল্লা। ওর জুতা পরিহিত কুশপুত্তলিকা। অনন্য দৃশ্য।



৭. মূল সমাবেশ



মূল সমাবেশে সবাই ছিলেন বসে। নারী, পুরুষ, তিন বছরের শিশু। শাহবাগের পুরো চত্ত্বর ভরে উঠেছিল। সবাই বসে বসে দিচ্ছেন শ্লোগান। গাইছেন দেশের গান। জাগরণের গান। অদ্ভুত দেশপ্রেমের ছোঁয়া সর্বত্র। অবাক করা সব শ্লোগান-



পাকিস্তানের প্রেতাত্মা,

পাকিস্তান ফেরৎ যা!



দৌড়া গোলাম আজম,

তুই রাজাকার! তুই রাজাকার!!



দৌড়া নিজামী,

তুই রাজাকার! তুই রাজাকার!!



দৌড়া মুজাহিদ,

তুই রাজাকার! তুই রাজাকার!!



দৌড়া কাদের মোল্লা,

তুই রাজাকার! তুই রাজাকার!!



সবচেয়ে ভাল লেগেছে যেটা তা হল, ওদের কবর পাকিস্তানে দিতে বাংলাদেশের মানুষ একমত।

সে কী গা শিউরানো একাত্মতা! হাজার হাজার কন্ঠের এক সুরে, এক লয়ে শ্লোগান, এক তালে হাততালি, এক লয়ে চিৎকার!



৮. জয়বাংলার জয়জয়কার



জয়বাংলার ছিল জয়জয়কার। জয়বাংলার সাথে আর কিছু বলা হয়নি, এবং আর কিছু না বলার কারণেই তা হয়ত দলীয়করণমুক্ত হয়েছে। আসলেই তো, জয় বাংলা কারো দলীয় সম্পদ নয়। এ হল একাত্তরের শ্লোগান। একাত্তরের মুখের বুলি।

একাত্তরে আওয়ামীলীগ যেমন জয়বাংলা বলেছিল, তেমনি বলেছিল কমুনিষ্টরা আর তেমনি বলেছিল এমনকি আওয়ামীলীগের বিরোধীরাও।

আজকে সেই সুর দেখে খুব ভাল লাগল। এই প্রথম গলা ছেড়ে বলতে পারলাম, জয় বাংলা!



৯. পরবর্তী ঘোষণা



আজ রাত ন'টার পর থেকে বক্তব্য শুরুর কথা রয়েছে। তার আগ পর্যন্ত শুধু শ্লোগান আর শুধুই জাগরণের গান। দেশের গান। কালকে সকাল দশটা থেকে আবার শুরুর কথা রয়েছে। বিশেষ করে আগামী শুক্রবার সকাল থেকে এখানেই ডাক দেয়া হয়েছে মহা সমাবেশ। ছাত্র ও তারুণ্যের মহা সমাবেশ। বলা হচ্ছে, সবাইকে এসএমএস এর মাধ্যমে, ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে জানিয়ে দেয়া প্রয়োজন।



১০. অন্যান্য



দল করে করে বসে ছিল বিপ্লবীরা। মূলত তারুণ্যের জয়জয়কার। আপাত গৃহবাসী ও নেটচারী প্রজন্ম ভেঙে পড়েছে, ওদের চোখমুখ আর চালচলনেই তা স্পষ্ট। পিজি হাসপাতালের ছাদে মানুষ আর মানুষ, তারা মানুষ দেখতে চায়। তারা বঙ্গমাতার সন্তান দেখতে চায়।

আশেপাশে জটলা ছিল। অনেক দূর পর্যন্ত বিস্তৃত বিপ্লবীদের আনাগোনা। প্রায় দু কিলোমিটার পর্যন্ত।

বুদ্ধিজীবী, নেতৃবৃন্দ যেমন ছিলেন অনেক পরিমাণে, তেমনি দেখা গেছে অগুণতি সাধারণ মানুষ। একজন রিকশাওয়ালা, ফেরিওয়ালা, বয়েসি শ্রমজীবী মানুষ পর্যন্ত একাত্ম্য। অনেক অনেক দাঁড়ি-টুপির ধার্মিক মানুষ যেমন দেখা গেছে তেমনি খোদ সমাবেশের ভিতরে বোরখা পরিহিত মহিলা পর্যন্ত- যা দেখে আশ্চর্য হয়ে গেছি। প্রকৃতই এটা বাংলার বিষয়। বঙ্গভূমির বিষয়। ধর্ম-বর্ণ-জাতি-গোত্র-দল ও মতের বাইরের বিষয়।



(পোস্ট আরো আপডেট হতে পারে।)

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

এস্কিমো বলেছেন: চমৎকার।

জেগে উঠুক পুরো জাতি। জামাত/শিবিরের সন্ত্রাস থেকে মুক্তি লাভ করুক বাংলাদেশ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ এস্কিমো।

আপনার মত পুরনো ব্লগারকে সাথে পেয়ে গর্বিত লাগছে ভাই।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।+++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

খুব সাধারন একজন বলেছেন: বীর বাঙালি লাঠি ধর,
জামাত শিবির সাইজ করো।

লড়াই লড়াই লড়াই চাই,
লড়াই করে বাঁচতে চাই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

খেক খেক বলেছেন: হে আল্লাহ তুমি এই কসাই এর শাস্তি এই পৃথিবীতেই দাও।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

খুব সাধারন একজন বলেছেন: পুরাটা দিও না প্লিজ!

অর্ধেকটা পৃথিবীতে দাও,
পরের পৃথিবীতে বাকি অর্ধেকটা দেখতে চাই।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

রিওমারে বলেছেন: সব যুদ্ধ অপরাধীদের ফাসি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হোক। বাংলার মাটিতে কুত্তার ঠাই নাই।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

খুব সাধারন একজন বলেছেন: পাকিস্তানের প্রেতাত্মা,
পাকিস্তানে ফেরৎ যা!

চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ইসতিয়াক1900 বলেছেন: রিওমারে বলেছেন: । আমার চাওয়া ওদের পাকিস্তানে কবর দেয়া হোক, আর একান্তই সেটা না পারলে সব যুদ্ধ অপরাধীদের ফাসি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হোক। বাংলার মাটিতে কুত্তার ঠাই নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

খুব সাধারন একজন বলেছেন: পাকিস্তানের প্রেতাত্মা,
পাকিস্তান ফেরৎ যা।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ইসতিয়াক1900 বলেছেন: পাকিস্তানের প্রেতাত্মা,
পাকিস্তানে ফেরৎ যা!


পাকিস্তানের প্রেতাত্মা,
পাকিস্তানে ফেরৎ যা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

খুব সাধারন একজন বলেছেন: ইয়েস, ইয়েস, ইয়েস,

পাকিস্তানের প্রেতাত্মা,
পাকিস্তানে ফেরৎ যা!

রাজাকার মরে নাই,
মুক্তিযুদ্ধ ফুরায় নাই।

স্বাধীনতার যুদ্ধ,
চলছে, চলবে।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

মৃন্ময় বলেছেন: বঙ্গভূমির বিষয়। ধর্ম-বর্ণ-জাতি-গোত্র-দল ও মতের বাইরের বিষয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

খুব সাধারন একজন বলেছেন: সারা বাংলায় খবর দে,
কসাইটারে ফঁাসি দিয়া পাকিস্তানে কবর দে

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

রকি১৩ বলেছেন: ওখানে এখন কত মানুষ হতে পারে ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

খুব সাধারন একজন বলেছেন: ভাই,
চত্ত্বরটাতেই বসে ছিল (এক ঘণ্টা আগে)
দু তিন হাজার মানুষ।

আর চত্ত্বরের আশপাশে এই বিষয়ক কাজকর্মে অথবা লেইজারে ছিল এরও দ্বিগুণ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

খুব সাধারন একজন বলেছেন: কালকে রাত এগারোটায় পাঁচ-সাতশো ছিল হয়ত।

তাতেই গা শিউরে শিউরে উঠেছে।

আরে, মুক্তিকামী একজনই পুরো পৃথিবীর ভিত নাড়াতে যথেষ্ট।

সেখানে আজকে ওই মূল চত্ত্বরে বসে শ্লোগান দিতে যে কীরকম লেগেছে ভাই, ভাষায় প্রকাশযোগ্য নয়।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

সুখোই-৩৫ বলেছেন: সেটাই ভাই, বোরখা পড়া যে নারী, সেও যেমন আমার মা, সিদুর পরা যে নারী সেও তেমন আমার মা। এখানেই আমাদের সৌন্দর্য। আমরা সবাইকেই গ্রহণ করি।

জয় বাংলাকে আওয়ামী লীগ তাদের দলীয় সম্পদ বানিয়ে ফেলেছিল। জয় বাংলা আওয়ামী লীগের দলীয় তকমা থেকে মুক্তি পাক।

জয় বাংলা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

খুব সাধারন একজন বলেছেন: আহ ভাই,
এটা কী বললেন!
এটা কী বললেন!

আপনাকে এক হাজার একটা স্যালুট!

>>> >>> >>>

সেটাই ভাই, বোরখা পড়া যে নারী, সেও যেমন আমার মা, সিদুর পরা যে নারী সেও তেমন আমার মা। এখানেই আমাদের সৌন্দর্য। আমরা সবাইকেই গ্রহণ করি।

জয় বাংলাকে আওয়ামী লীগ তাদের দলীয় সম্পদ বানিয়ে ফেলেছিল। জয় বাংলা আওয়ামী লীগের দলীয় তকমা থেকে মুক্তি পাক।

জয় বাংলা!

>>>

মাতৃপরিচয় যখন সন্তান পায়, তখন তাকে রোখে কে?

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

শান্তা273 বলেছেন: ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

এই বাংলার মাটিতে রাজাকারে ঠাঁই নাই। X(( X(( X((
রাজাকারের ফাঁসি চাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

খুব সাধারন একজন বলেছেন: রাজাকার পুড়াই নাই,
মুক্তিযুদ্ধ ফুরায় নাই।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

যাযাবর৮১ বলেছেন:

আমার ব্লগে আপনি নিচের এই মন্তব্য কেন কারনে দয়া করে বলবেন কি???


পাকিস্তানের প্রেতাত্মা,
পাকিস্তান ফেরত যা।


এটা কি আপনার প্রতিবাদ নাকি আমাকে বললেন আমি বুঝলাম না??? B:-)

পাকিস্তানের প্রেতাত্মা বলতে কি বুঝাতে চাচ্ছেন???

আপনি আমার লিখার মাঝে এমন কি দেখলেন যে আপনি এই মন্তব্য করলেন??????

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

খুব সাধারন একজন বলেছেন: ইয়াল্লা, ভাই, আপনারে বলব কেন?


না। না।


শুয়রদের জন্য বলেছি!


আপনার কবিতার সুরে দুই লাইন কবিতা।
অন্য ভুল বোঝার উপায় নেই। খাইসে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.