| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গবিন্দগপাল এবং রাধারানী দেবীর গাওয়া এই গান কারো কাছে আছে? আমার কাছে টেপে ছিলো কিন্তু এখন আর নেই.. সুধু মনের মধ্যে গুন গুন করে ... আবার কানে শুনতে চাই ...
----~-----
শ্রীশ্রীমদনমোহনাষ্টক
জয় শঙ্খগদাধর নীলকলেবর, পীত পটাম্বর দেহী পদম্ ।
জয় চন্দনচর্চ্চিত কুন্ডলমন্ডিত, কৌস্তুভশোভিত দেহী পদম্ ।।
জয় পঙ্কজলোচন মারবিমোহন, পাপবিখন্ডন দেহি পদম্ ।
জয় বেণুনিনাদক রাসবিহারক, বঙ্কিম সুন্দর দেহি পদম্ ।
জয় ধীরধুরন্ধর অদ্ভুত সুন্দর, দৈবতসেবিত দেহি পদম্ ।
জয় বিশ্ববিমোহন মানসমোহন, সংস্থিকারণ দেহি পদম্ ।।
জয় ভক্তজনাশ্রয় নিত্যসুখালয়, অন্তিমবান্ধব দেহি পদম্ ।
জয় দুর্জ্জয়শাসন কেলীপরায়ণ, কালীয়মর্দ্দন দেহি পদম্ ।।
জয় নিত্যনিরাময় দীনদয়াময়, চিন্ময় মাধব দেহি পদম্ ।
জয় পামরপাবন ধর্ম্ম পরায়ণ, দানবসুদন দেহি পদম্ ।।
জয় বেদবিদাম্বর গোপবধুপ্রিয়, বৃন্দাবনধন দেহি পদম্ ।
জয় সত্যসনাতন দুর্গতিভঞ্জন, সজ্জনরঞ্জন দেহি পদম্ ।।
জয় সেবকবৎসল করুণাসাগর, বাঞ্ছিতপূরক দেহি পদম্ ।
জয় পূতধরাতল দেবপরাৎপর, সত্ত্বগুণাকর দেহি পদম্ ।।
জয় গোকুলভুষণ কংসনিসূদন, সাত্বতজীবন দেহি পদম্ ।
জয় যোগপরায়ণ সংসৃতিবারণ, ব্রহ্মনিরঞ্জন দেহি পদম্ ।।
©somewhere in net ltd.