| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরো জাতি কয়েকটি শব্দের মধ্যে আটকে গেছে । কথাবার্তা পক্ষে গেলে ঠিক আছে, পক্ষে না গেলে মারো সিল
“তুই ছাগু তুই রাজাকার”
যারা এই সিল নিয়ে ঘুরছে তাদের চিন্তাধারা যে এককেন্দ্রিক হয়ে গেছে তা বোঝার জন্য অতি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন হয় না । যাদের চিন্তাধারা এখনো একপেশে হয়ে যায় নি , তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করার আগ্রহ হারিয়ে ফেলছে । নিজেরা মুক্ত ব্লগিং করতে এসে নিজেরাই আবার মুক্ত ব্লগিং এর গলা টিপে ধরছি । নিজে সিল তৈরি করে নিজেই তার মুল্যটা কমিয়ে দিচ্ছি যত্রতত্র এর ব্যবহার করে ।
কিছু পাবলিককে দেখি নিজের লেঞ্জাটা বের করে দিয়ে দেখে বেড়াচ্ছে, কার লেঞ্জা বের হয়েছে, কার লেঞ্জা বের হয়েছে ।
থাবা বাবা হত্যার পরপরই বলা হল এটা জামাত শিবিরের কাজ । কিন্তু এটা একটা জোর সম্ভাবনা, কোন রায় নয় । যারা এই হত্যার বিশ্লেষন করতে আসলো, দেখাদেখি নাই মারো সিল “তুই ছাগু তুই রাজাকার” । কারন বিশ্লেষন তাদের পক্ষে যায় নাই ।
তদন্ত , আদালতের কোন দরকার নাই । কিছু পাবলিক এক জায়গায় বসে থাকবে । কোন হত্যাকান্ডের পর সবাই গিয়ে তাদের কাছে বলবে, বাবারা বলেন তো এটা কে করেছে ??? বাবারা একটা রায় দিয়া দেন ।
যদি প্রশ্ন করা হয়, গুরুত্বপুর্ন একটা ঘোষনার দিনে থাবা বাবা কেন শাহবাগে উপস্থিত ছিল না??? এটার উত্তর আপনারা জানলে জানতে পারেন , অন্তত আমার জানা নাই ।
এই তদন্তের রায় আমরা মোটামুটি জানি । জামাত যুক্ত থাকলে তদন্তের ফল জানা যাবে, নয়ত জানার সাধ্য কারো নাই ।
কোন দলের সদস্য হয়ে যদি কেউ ভাবে আমি রাজনীতি খুব ভালো বুঝি । তাহলে বলব আপনার রাজনৈতিক পরিপক্কতার এখনো অভাব আছে । রাজনীতির পিছনের রাজনীতি বুঝতে হলে আপনাকে আরো কয়েকযুগ পার করতে হবে । রাজনীতি দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নের একটা উপায় মাত্র । পরিকল্পনা ভালোও হতে পারে, খারাপও হতে পারে ।
শাহবাগের আন্দোলন যদি সরকারের পক্ষে না যেত, তাহলে আমরা কতক্ষন সেখানে টিকতে পারতাম সেটা সকলেই জানি । যারা এর আগে সরকারে ছিল তারা রাজপথে টিকতে পারে নি, আমরা আমজনতা কিভাবে টিকে আছি সেটার ব্যাক্ষা বোধকরি প্রয়োজন নাই ।
ইতিমধ্যে সিল পার্টি রেডি হয়ে গেছে । ভয় নাই, আমি নিরিহ পাবলিক । যতখুশি সিল মারেন । কিছু পাবলিক তো ইতিমধ্যে আমার পোস্টগুলো দেখা শুরু করে দিয়েছে । লক্ষ্য... আমাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় ।
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
আমার জন্য লেখা বলেছেন: “তুই ছাগু তুই রাজাকার”
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
যাত্রাপথ বলেছেন: হে হে এত তাড়াতাড়ি চইলা আসছেন ।
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: যদি প্রশ্ন করা হয়, গুরুত্বপুর্ন একটা ঘোষনার দিনে থাবা বাবা কেন শাহবাগে উপস্থিত ছিল না??? এটার উত্তর আপনারা জানলে জানতে পারেন , অন্তত আমার জানা নাই ।
এই যে সম্পূন ভূল বললেন উপরের কথাগুলো ও ঐ দিন রাতে শাহবাগ থেকেই বাসায় ফিরছিল এবং তা ঐ ঘোষনার পরেই।আপনি ছাগু না কিনতু আপনি জেনে শুনে মিথ্যা তথ্য দিচ্ছেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
যাত্রাপথ বলেছেন: কিছু মিডিয়া তার বাবার উদ্ধৃতি দিয়ে বলছে , সেদিন থাবা বাবা শাহবাগে যায় নি । এই কথাটা তাহলে কি মিথ্যা ??? খুন হওয়ার আগ পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষের মতো আমিও তাকে চিনতাম না । আমি মিডিয়ার বর্ননা অনুযায়ি বলেছি । যদি এটা ভুল তথ্য হয় তবে আমি এই কয়েক লাইন সরিয়ে নেব ।
ধন্যবাদ
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
অশান্ত পৃথিবী বলেছেন: কিছু পাবলিককে দেখি নিজের লেঞ্জাটা বের করে দিয়ে দেখে বেড়াচ্ছে, কার লেঞ্জা বের হয়েছে, কার লেঞ্জা বের হয়েছে ।
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
রুপকথার গল্প বলেছেন: শাহবাগের আন্দোলন যদি সরকারের পক্ষে না যেত, তাহলে আমরা কতক্ষন সেখানে টিকতে পারতাম সেটা সকলেই জানি । যারা এর আগে সরকারে ছিল তারা রাজপথে টিকতে পারে নি, আমরা আমজনতা কিভাবে টিকে আছি সেটার ব্যাক্ষা বোধকরি প্রয়োজন নাই ।
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
বাঁশ বাগান বলেছেন: বাসের হেলপার রা ঘুমের মধ্যেও বলে, "এই রিকশা বায়ে, ওস্তাদ বায়ে প্লাষ্টিক", বরাবর যান"। মনে হয় আফিং খেয়ে নিয়েছে।
ট্যাগিং যারা করছে মনে হচ্ছে তারাও এই রকম আফিং এর নেশায় আক্রান্ত। ভাল মন্দ বুঝার ক্ষমতা হারায় ফেলেছে।
৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
বিকেল বলেছেন: ট্যাগিং যারা করছে মনে হচ্ছে তারাও এই রকম আফিং এর নেশায় আক্রান্ত। ভাল মন্দ বুঝার ক্ষমতা হারায় ফেলেছে।
৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
নিয়েল ( হিমু ) বলেছেন: তুমি নিরিহ পালবিক না একটা চেট
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
যাত্রাপথ বলেছেন: নতুন ট্যাগ শুনে প্রীত হলাম
৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
পথহারা সৈকত বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: তুমি নিরিহ পালবিক না একটা চেট
১০|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
মহসিন০৮ বলেছেন: ব্লগিং হোক প্রতিবাদের হাতিয়ার...
http://www.ctgblog.com
১১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
যীশূ বলেছেন: বিষয়টা সহজ। হয় আপনি রাজাকারগুলার ফাঁসি চান অথবা চান না। এই দুই পক্ষ ছাড়া আর কোন পক্ষ নাই। আপনিই বিচার করেন আপনি কোন পক্ষের।
১২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
চলতি নিয়ম বলেছেন: সিল মারাটা বন্ধ করলাম। এখন আপনি ৬ জন রাজাকারের নাম বলেন? একটা আমি বলে দেই বাকি পাচটা আপনার জন্য
১। ফরিদপুরের নুরু মিয়া।
২ ।
.
.
৬ । ....
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
দুরন্ত ছেলে বলেছেন: জয় বাংলাদেশ কইসিলাম
ছাগু ট্যাগ পাইসি