নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা সুন্দর,আসুন জীবনটাকে উপভোগ করি ।

আতাউররহমান১২০০৭

আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।

আতাউররহমান১২০০৭ › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট এর অবাধ বিস্তার ও আমাদের প্রবণতা

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬

বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বা ইন্টারনেট এরযুগে প্রবেশ করে ১৯৯৬ সালে। বর্তমানে আমাদের দেশে শিক্ষা, ব্যবসা-বানিজ্য,চাকুরি সব ক্ষেত্রেই ইন্টারনেট এর ব্যবহার লক্ষনীয়। এখন একজন ভর্তিছু ছাত্র তার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে খুব সহজেই তার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান এ আবেদন করতে পারে। চাকুরি খোঁজার জন্যও রয়েছে অনেক ভাল ভালো ওয়েবসাইট। সারাদিনের দেশ বিদেশের খোঁজ খবর নিতে চাইলে পত্রিকাগুলোর ইন্টারনেট সংস্করণ তো রয়েছেই। নিজের মনের ভাব বন্ধু, শুভাকাঙ্ক্ষী দের কাছে শেয়ার করার জন্য facebook,twitter,google+ এর মত সামাজিক যোগাযোগ মাধ্যম তো রয়েছে। বর্তমানে মোবাইল এর সহজলভ্যতার কারনে ইন্টারনেট ব্যবহারকারী দিন দিন আরো বাড়ছে। কিন্তু প্রদীপের নিচেই যেমন অন্ধকার তেমনি internet এর এই অবাধ ব্যবহার কিছু সামাজিক সমস্যার ও তৈরি করছে। মানুষ স্বভাবত ই নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট থাকে। ইণ্টারনেট ব্যবহারেও তার ব্যতিক্রম নেই। আজকাল খুব সহজেই নেট চালানো যায় বলে মানূষ পর্ন ওয়েবসাইট গুলো তে বেশি ব্রাউজ করছে।এমনকি হাই স্কল পড়ুয়া ছোট ছোট ছেলেমেয়েরাও এতে আসক্ত। আর বাবা-মা রা ঠিক মত guide না করায় ছেলেমেয়েরা খুব সহজেই নষ্ট হচ্ছে। আরেকটি খারাপ প্রবনতা হল একজন কে ব্ল্যাক মেইল করে তার গোপণীয় ছবি বা ভিডিও এডিট বা সরাসরি ইন্টারনেট এ upload করা। মেয়েরা এর বেশি শিকার। পর্ণ ওয়েবসাইট গুলো আমাদের সমাজের সামাজিক,ধর্মীয়, নৈতিক মূল্যবোধের উপর বিশাল এক আঘাত। এটা আমাদের সমাজে শুধুই যুবসমাজ সহ সবাইকে বিপথগামী করছে। ভালো কিছু কখনোই এইসব সাইট থেকে পাওয়া সম্ভব না। তাই সরকার এর কাছে আবেদন ইউটিউব খুলে দেন, এইসব ওয়েবসাইট ব্লক বা নিশিদ্ধ করে দেন। নইলে আমাদের সমাজ যে পর্যায়ে যে উপনিত হবে তখন আফসোস করা ছাড়া কিছুই করা থাকবে না। তাই এই সব পর্ন সাইট খুব শিগগির ব্লক করে দেয়া কাম্য।শুধু ব্যবসার চিন্তা করলেই হবে না, সমাজের ভালো মন্দ ও চিন্তায় আনা দরকার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

হিউম্যান স্পাইডি বলেছেন: সমাজের জন্য খুব উপকারী । অনেক important কথা বলছেন । সরকারের সেই বিষয়ে মনোযোগ দেয়া জরুরি ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫

আতাউররহমান১২০০৭ বলেছেন: আসলে এটা খুব ই সংবেনশিল একটা ইস্যু। খুব ই জরুরি ভিত্তিতে সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করা দরকার। আমরা যারা ব্লগ এ লিখি তারা এক হয়ে এই ব্যাপারটায় একটা আন্দোলন করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.