| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতাউররহমান১২০০৭
আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।
সালেহা, বয়স ৫০ কি ৫৫ হবে। রোজিনা নামে এক তালাকপ্রাপ্ত মেয়ে, নাতি নিয়ে তার বসবাস ঢাকার ভাষানটেক বস্তিতে। তিনজনের টানাপোড়েনের সংসার। প্রতিদিনের আহার এর যোগান করতে এই বয়সেও তিনি মানুষের বাসায় কাজের বুয়া হিসেবে কাজ করেন। শুধু মেয়ের রোজগারে তো এই দুর্মুল্যের বাজারে চলা মুশকিল। বস্তিতে তার ঘরে রান্না হয় লাকড়ির চুলায়। কেরোসিন এ এককালে রান্না করতেন, সেটা এখন তাদের জন্য এক বিলাসিতা ছাড়া আর কিছুই না। কেজিতে ৬০টাকা কেরোসিন দিয়ে রান্না করে ৩০দিনের জ্বালানি খরচেই মাসের সব আয় রোজগার শেষ হয়ে যাওয়ার উপক্রম। এই ভাবে তাদের একেকটা দিন যাচ্ছে আর সংগ্রাম করে তারা বেঁচে আছেন ।
লাল মিয়া, একজন রিকশা চালক। থাকেন মিরপুর -১৩ তে, একটা রিকশার গ্যরেজে। দিনে সাধারন্ত দুই বেলা রিকশা চালান। তাও তার সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। পরিবার থাকে কিশোরগঞ্জের তাড়াইলে। এখানে কষ্ট করে থেকে টাকা জমিয়ে বাড়িতে পাঠান। বাড়ি যেয়ে পরিবার কে মাঝে মাঝে দেখে আসবেন তার সুযোগ কই? বাসে যাতায়াত খরচ বেড়েছে দ্বিগুণের ও বেশি। তাই মাঝে মাঝে ইচ্ছা হলেও যাওয়া হয়ে উঠে না।
জায়েদ, একজন সাধারন চাকুরে। থাকেন ঢাকার ইব্রাহিমপুরে, ছোট দুই রুমে । স্ত্রী,এক সন্তান নিয়ে তার সংসার। গ্যাস এর ঘন ঘন বিরতিতে স্টোভের চুলায় রান্না করা হয় তার বাসায়। এখন তিনি পড়েছেন উভয় সংকটে। না পারছেন পুরাপুরি গ্যাস ব্যাবহার করতে, না পারছেন স্টোভে রান্না চালিয়ে যেতে। ফ্ল্যাট বাসা, লাকড়িতেও রান্না সম্ভব না। গ্যাস সিলিন্ডার ,সেখানেও কারচুপি, ঠিক মত সিলিন্ডারে উল্লেখিত গ্যাস ই পরিপূর্ণ থাকে না। এই সালেহা, লাল মিয়া বা জায়েদের মত বহু মানুষ আজ নিত্যপ্রয়োজোনীয় জিনিসপত্রের , জ্বালানির দামের বৃদ্ধি তে নিজের পুঁজি ভেঙ্গে দিনাতিপাত করছেন। মাননীয় অর্থমন্ত্রীর ''আইএম এফ'' এর খয়রাতি সাহায্য টা খুব ই প্রয়োজন। তাই তো এক ডজনবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়েছেন। কিন্তু যেই জনগনের সাহায্যের উদ্দেশে এই '' খয়রাতি সাহায্য'' পাওয়ার চেষ্টা, তারা তো জ্বালানির এই দাম বৃদ্ধিতে আরো পথের ভিখারিতে পরিনত হচ্ছেন। ওই সাহায্য কি কোন দিন তাদের ভাগ্য কে ফিরাবে?
(বি;দ্র)উপরে উল্লেখিত্য সবগুলো নাম ই ছদ্ম নাম।
©somewhere in net ltd.