নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা সুন্দর,আসুন জীবনটাকে উপভোগ করি ।

আতাউররহমান১২০০৭

আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।

আতাউররহমান১২০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেওবন্দ প্রতিষ্ঠার অজানা কিছু কথা

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

দারূল উলূম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশে অবস্থিত একটি বিশ্বখ্যাত ধর্মীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান । বর্তমানে এটি একসময়কার জগতখ্যাত ইসলামী গবেষনা প্রতিষ্ঠান '' আল-আযহার '' এর ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠান টি সূচনা লগ্ন থেকে মান্ সম্মত ও সুন্নত তরিকা মোতাবেক শিক্ষা প্রদান করে আসছে। যুগে যুগে এই মাদ্রাসাটি পেয়েছে আশ্রাফ আলি থানভি,আনোয়ার শাহ কাশ্মিরি, মাহমুদ হাসান, রশিদ আহমেদ গাঙ্গুহির মত নামকরা শিক্ষক ও ইসলামী গবেষককে ।বর্তমানে বাংলাদেশের হাট হাজারি, জামেয়া রহমানিয়া, পাকিস্তানের দারূল উলুম করাচি, যুক্তরাজ্যের ডুইসবারে, দক্ষিন আফ্রিকা এমনকি আমেরিকা মহাদশেও এই মাদ্রাসাটির শিক্ষাপদ্ধতির আলোকে মাদ্রাসা ও ইসলামী গবেষনা প্রতিষ্ঠান চালু রয়েছে। কিন্তু এই মাদ্রাসাটির শুরুর ইতিহাস অনেকেরই অজানা। আর অনেকেই জেনেও না জানার ভান করেএই মাদ্রসাটি সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে, যার টার্গেট হল কওমী মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ ও হক্কানী পীর মাশায়েখ দের সম্পর্কে খারাপ ধারনা ছড়ানো। বাংলাদেশি হাজিদের তারা এই সম্বলিত ফ্রি সিডি ও বিতরন করেছে। এই ভন্ডদের প্রধান হাতিয়ার হল ডঃ জাকির নায়েক, যিনি নিজেই সুন্নত অনুযায়ী পোশাক পড়তে লজ্জা পান। তাই দেওবন্দ সম্পর্কে আমার ছোট লেখার পসরা ।



আমরা যদি উপমহাদেশে মাদ্রাসা শিক্ষার ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই, মুঘল আমলে এই উপমহাদেশে ১২ লক্ষ মাদ্রাসা ছিল। এগুলোর ব্যয়ভার জনগন বা সরকার কেউ করত না। প্রত্যেক মাদ্রাসার নিজস্ব ওয়াকফকৃত জমি ছিল। তাই মাদ্রাসাগুলো ছিল স্বয়ংসম্পুর্ণ। ইংরেজ বেনিয়ারা ভারতীয় উপমহাদেশ দখলের পর এই ১২ লক্ষ মাদ্রাসার ওয়াকফ জমি বাজেয়াপ্ত করে দেয়। তখন মোল্লা মাজেদুদ্দিন নামের এক বুজুর্গকে সাথে নিয়ে কিছু লোক কলকাতার ছেলেদের দ্বীন শিক্ষার সুযোগকরে দেয়ার জন্য ইংরেজ সরকারকে অনুরোধ জানায়। ১৭৮১ সালে লর্ড ওয়ারেন হেস্টিংস এর সময় কলকাতা আলিয়া মাদ্রাসার উদ্বোধন হয়। পরবর্তিতে শাহ আব্দুল আজিজ (রহঃ ) এর ইংরেজ বিরোধী ফতোয়া আর কাসেম নানুতুবী (রহঃ) এর স্বাধীনতা আন্দোলন ঘোষনার কারনে সমগ্র উপমহাদেশে আজাদি আন্দোলন শুরু হয় ।এতে কলকাতা আলিয়া মাদ্রাসার অনেক ছাত্রে অংশ নেয়। স্বভাবতই ইংরেজরা এতে নাখোশ হয়। তারা তখন এই আলিয়া মাদ্রাসাটির বারোটা বাজানোর ব্যবস্থা করে। ইংরেজ সরকার মাদ্রাসাটির ৩ টি ক্ষতি করে।

১। ইংরেজ্রা কলকাতা আলিয়া মাদ্রাসায় একটানা ২৬ জন খ্রিষ্টান প্রিন্সিপাল নিয়োগ করে।

২। ছাত্রদের মাদ্রাসায় পঠিত সিলেবাস থেকে তফসিরে বাইযাবি ও মিশকাত শরিফকে অর্থাৎ কুরআন ও হাদিসের ব্যাখ্যা গ্রন্থ দুটিকে বাদ দেয়।

৩। ইংরেজ সরকার ঘোষনা করে শুধুমাত্র ইংরেজি শিক্ষিত লোকেরাই শিক্ষিত,বাকি অন্য ভাষায় শিক্ষা গ্রহণকারীরা সবাই অচল। এতে করে আলিয়া মাদ্রাসাটির মেরুদণ্ড ভেঙ্গে গেল। এটি আর মাদ্রাসা হিসেবে আগের মত অবস্থায় থাকল না। তখন ই মাওলানা কাসেম নানুতুবি (রহঃ) মাদ্রাসাশিক্ষার সংস্কার এ এগিয়ে আসেন। তখন এই কাজের সাথে জড়িত ছিলেন আরো কয়েকজন প্রখ্যাত আলেম। তাদেরই একজন মাওলানা শাহ রফিউদ্দিন (রহঃ) রাসূল (সাঃ ) এর স্বপ্ন দর্শণ লাভ করেন। রাসূল (সাঃ) তার লাঠি মোবারক দিয়ে এই মাদ্রাসাটির সীমারেখাটি নির্ধারণ করে দিয়েছিলেন। এই ঘটনার বর্ণনা ইসলামী ফাউন্ডেশন এর অনুবাদকৃত '' তারিখে দেওবন্দ'' বইয়ের শুরুতেই আছে। তাই বলা যায় দেওবন্দ প্রতিষ্ঠায় বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসেম নানুতূবি হলেও এর আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা রাসুলে আকরাম (সাঃ )। কাসেম নানূতুবি রহঃ ১৮৬৬ সালে এই মাদ্রাসাটির গোড়াপত্তন করেন । তখন থেকেই কওম বা জনগনের টাকায় কওমী মাদ্রসার গোড়াপত্তন।



কাসেম নানূতুবি (রহঃ ) এর পরিচয় ঃ অনেকেই তার সম্পর্কে না জেনে তাকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য লেখে। কিন্তু তারা কি জানে আজ উপমহাদেশে ইসলামী আকিদা, আচার ,কৃষ্টি টিকে আছে কার বদৌলতে? পূর্ব বর্তী বুজুর্গদের সমালোচনা করা মানে আমাদের দীর্ঘ ইসলামী ইতিহাসকেই অস্বীকার করা। কাসেম নানূতুবি (রহঃ ) জন্মগত দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ ) এর বংশধর । আর শিক্ষাগত যোগ্যতায় তিনি মামলুক আলী (রহঃ ) এর ছাত্র। আবার মামলুক আলী (রহঃ ) শাহ আব্দুল আজিজ (রহঃ ) এর ছাত্র ছিলেন । শাহ আব্দুল আজিজ এর উস্তাদ ছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি (রহঃ )।

কাসেম নানূতুবির রাজনৈতিক পরিচয়ঃ তিনি ১৮৫৭ সালে সিপাহি জনতার বিদ্রোহের সময় '' শামেলির ময়দানে '' সেনাপতি ছিলেন।



তথ্যসুত্র ঃ তারিখে দেওবন্দ, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

মাওলানা নূরুল ইসলাম অলীপূরি সাহেবের বয়ান ( মিরপুর -১৪ ,জামেউল উলুম মাদ্রাসায় , ২০০৯ সাল ) ।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ভালো লেখা, সকলের জানা উচিত। প্লাস

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

আতাউররহমান১২০০৭ বলেছেন: THANKS, কপোতাক্ষের তীরে এক অসামাজিককে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

রাতুলবিডি২ বলেছেন: আপনার লেখা ভাল লাগল ।
আমি দেওবন্দী চিন্তা ধারার অনুসারী।
ভাল থাকবেন ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

আতাউররহমান১২০০৭ বলেছেন: রাতুল বিডি২ ,দেওবন্দী মতবাদ বলে আলাদা কোন মতবাদ নেই । বলুন যে আপনি হক,সহীহ ও নবীর সুননতের মতবাদ এ বিস্বাসী ।যাকে "আহলে সুননত ওয়াল জামাত "বলে ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

রাতুলবিডি২ বলেছেন: হক,সহীহ ও নবীর সুননতের অনুসারীরা অনেক, এদের দৃষ্টিভংগী ও মতবাদেও অনেক পার্থক্য আছে । কিন্তু প্রত্যেকেই হক,সহীহ ও নবীর সুননতের অনুসারী ।

এটাই বুঝার বিষয় । এবং এটাই হক পন্হীদের সাথে বাতেলদের মূল পার্থক্য । হক পন্হীরা নিজের মতের সাথে না মিললেও কোরাণ হাদীসের মূলনীতির উপর প্রতিষ্ঠিত উপর দলকেও সঠিক মনে করে। বাতেলরা নিজেদের মতের সাথে না মিলল ঐ তাদেরকে কাফের-মুশরিক-বাতেল বলে!

যেমন হকপন্হীরা চার মাজ হাবের অনুসারীদেরই সঠিক মনে করে । অন্যদিকে "আহলে হাদীস" মতবাদীরা বাতেল , তাই নিজেদের ছাড়া আর কাউকে হক/সঠিক মনে করে না ।

দেওবন্দীরা সুফীবাদে বিশ্বাসী । তবে সুফীবাদের চর্চা করে না এমন লোকদের দেওন্দীরা বাতেল বলে না!

দেওবন্দীরা হানাফি মাজ হাবের অনুসরণ করে, অন্য মাঝাবের অনুসারীদের এরা কোনভাবেই খারাপ মনে করে না ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আতাউররহমান১২০০৭ বলেছেন: ratul bd 2,atai kotha amra sobai hoker onushari muslim. Deobondi bole alada nam deyar dorkar nai.

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

রাতুলবিডি২ বলেছেন: নাম গুলো পরিচিতি । এগুলো দল না - মতবাদ না - ফিরকা না ।
এগুলো প্রযাকটিস থেকে চলে এসেছে, পরিচয় হিসেবে, পরিচিতিকে সহজ করার জন্য ।

এই পরিচিতি এলাকা ভিত্তিক হতে পারে । যেমন : সালমান ফারেসী, বেলাল হাবসী, সুহাইল রুমি । গোত্রীয় হতে পারে আবু জর গেফারী, হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম - হাসেমী, কুরাইশী । কোন কাজ থেকে হতে পারে আবু আইয়ুব আনসারী ।

আবার ফিকহী দৃষ্টি থেকে হতে পারে হাফেজ ইবনে হাজার শাফেই, আল্লামা আইনী হানাফী । এছাড়াও সুফী কর্মপন্হা থেকে হতে পারে চিশতী, নকশবন্দী । একই ভাবে কোন ব্যাক্তিকে বিশেষ ভাবে অনুসরণ থেকে হতে পারে :নুর হোসেন কাশেমী ।

এগুলো সবই পরিচয়ের সহজতার জন্য । কোরান সুন্নার অনুসরণের সাথে কোন বিশেষ পরিচয়ে পরিচিত হওয়া নাজায়েজ কিছু না!

যেমন কেউ যদি তাবলীগ জামাতের সাথে উঠাবসা করে তাকে বলা হয় তবলীগ ওয়ালা, তাবলীগী । এটা বুঝার সুবিধার জন্য । একটা ব্যক্তির পরিচয় ও মতাদর্শকে অল্প পরিশ্রমে প্রকাশ করার জন্য ।

এসব পরিচয়ের ভিত্তিতে দলবাজি করা যেমন ভ্রান্ত, আবার এসব পরিচয় দেওয়া-ই যাবে না এমন কথা বলাটাও ভুল।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আতাউররহমান১২০০৭ বলেছেন: OK.বুঝলাম রাতুল ভাই । আমি একজন নতুন BLOGGER। আমার চেয়েও বহু ভালো BLOGGER এই সাইটে আছে ।আমার লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন ।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

রাতুলবিডি২ বলেছেন: আর আমি তো আদৌ কোন ব্লগার না, আমার প্রায় সব লেখাই কোন প্রতিক্রিয়ার বহিপ্রকাশ। কোন পরিক্লিত লেখার অভ্যাস নেই। ব্লগ কাকে বলে সেটাও বুঝিনা, বুঝার আগ্রহও নেই। এখাণে মত প্রকাশের সুযোগ আছে তাই লিখি।

তবে দেওবন্দী চেতনা ধারণ-লালন করার চেষ্টা করি । আপনার পোষ্টি আমার প্রানের দেওবন্দ নিয়ে, তাি শেয়ার করলাম Click This Link

ভাল থাকেন।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

মহান প্রকৃতি বলেছেন:
_আসাদ মাদানী ২৮ তম বার্ষিক সভায় সোনিয়া গান্ধীর সাথে__

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

যাযাবরমন বলেছেন: রাতুলবিডি২ , আমি কোন মাঝহাব অনুসরন করি না। নবীজী(সা.) ও সাহাবিদের অনুসরনে বিশ্বাস করি, আপনি কি আমাকে বাতিল বলবেন?

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

রাতুলবিডি২ বলেছেন: @ যাযাবর এই ব্লগটা আমার না, আমার ব্লগে আসার আমন্ত্রণ রইল।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আতাউররহমান১২০০৭ বলেছেন: যাযাবর ভাই ,"আপনাকে মাযহাব ও তাকলিদ ,কী ও কেন ?"BY মুফতি তকী উসমানী বইটি পড়ার অনুরোধ জানাচ্ছি ।মাকতাবাতুল আশরাফ প্রকাশনী এর অনুবাদ বাজারে বের করে ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

জনতার সেবক বলেছেন:

১৫| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২৭

আতাউররহমান১২০০৭ বলেছেন: thanks to জনতার সেবক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.