| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতাউররহমান১২০০৭
আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।
মানুষের মন বড়ই বিচিত্র। তাই তার রুচি, শখ,ভালো লাগাও বৈচিত্রময়। এই যে আমি ছোট থেকে আজ এই অবধি কত অদ্ভুত আর বিচিত্র জিনিসের পিছনে সময় ব্যয় করেছি। একদম ছোট বেলায় নেশা ছিল বিভিন্ন দেশের নাম আর রাজধানীর নাম যোগাড়ের। যখন ক্লাস ৫ এ উঠি তখন থেকে ক্রিকেট খেলার প্রচন্ড জোঁক । একদিন তো ব্যাট দিয়ে সজোরে মারতে গিয়ে বোনের কপাল ফাটিয়ে ফেলেছিলাম । তারপর ৬ এ নতুন স্কুল, নতুন এলাকা, যেখানে আজো আমরা থাকি। এখানে এসে খেলাধুলায় কেমন যেন নিজেকে গুটিয়ে ফেললাম। কিছুটা লাজুকতা ছিল, অস্বীকার করব না। তবে আরো একটা নেশা আমার আরো বাড়তে লাগল, তা হল বিশ্বসংবাদ ও খেলার খবর লেখার নেশা। শুনে মনে হচ্ছে বানিয়ে বলছি, মোটেও না। ক্লাস সেভেন এ উঠে বন্ধুবান্ধব মারফত '' তিন গোয়েন্দার'' সন্ধান পেলাম। বাস্তবে নয়, মলাট বই আকারে । ২০০এর কাছাকাছি একেক বই ও সিরিজ পড়া হয়েছিল। সাথে ছিল বিশ্বসংবাদ ও খেলার খবর লেখাও। বাবার খেলার খবরের কাগজ , তিন গোয়েন্দা বই ছিঁড়ে ফেলা , এগুলো পড়ার উপর কারফিউ জারি কোন কিছুই দমাতে পারেনি। ৯ এ উঠে পড়াশোনার চাপে আর তিন গোয়েন্দা ধরা হয়নি। একটা সময় এত প্রিয় ছিল এই বইটা যে আব্বু একটা বই ছিড়ে ফেলার পর ও একটু একটু করে টাকা জমিয়ে আবার সেই বই কিনেছি। ও আর একটা নেশার কথা বললাম না, পত্রিকা কিনে জমা করা। স্কুল জীবনে প্রায় পত্রিকা কিনতাম টিফিনের পয়সা বাঁচিয়ে, কিন্তু পড়তাম না একটা ও। অদ্ভুত এক শখ। তারপর স্কুল জীবনের সমাপ্তির পর কলেজে প্রবেশ, নতুন পরিবেশ। এই কলেজ লাইফ থেকেই আমার পড়াশোনার প্রতি আলসেমি তৈরি হয়, যা আজো দূর করতে পারিনি। তবে কলেজ জীবনেও একটা নেশা ছিল , ইসলামী ম্যাগাজিন পড়ার।একটা নেশা ছোট বেলা থেকে এখন ও আমার আছে, সাধারণ জ্ঞান জানা, ''কারেণ্ট অ্যাফেয়ার্স '' পড়া। আর বিশ্ব বিদ্যালয় উঠার পর ফেসবুক নামক এক সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচয়, ব্যবহার শুরু। প্রায় তিন বছরের যোগাযোগ। কিন্তু ইদানিংকালে ফেসবুক এর ব্যবহার অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি মনে হয় আসক্ত হয়ে গিয়েছি। যাই হোক '' সামু র '' মত এত বড় ব্লগ এ যোগদান করার ইচ্ছা আমার আগে থেকেই ছিল। এবার তা পূরন হল। আর তাই এখন নেশা ব্লগ এ লেখা।
২|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪
বোকামন বলেছেন: “নেশা ব্লগ এ লেখা”
ভালো তবে নেশায় পাগল হয়ে লেখার মানের কথা ভুলে যাবেনা আশা করি।
ভালো থাকবেন
৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
হাবিব০৪২০০২ বলেছেন: বই পড়া লেখালেখি জিনিসগুলি ভাল তবে অতিরিক্ত নেশায় পড়ে গেলে অধিকাংশেরই পরিণতি খুবই খারাপ হয়। রুটি রুজি হবে যেটা থেকে সেই মূল পেশা ক্ষতিগ্রস্ত হয়। আমি নিজেও এই সমস্যায় আছি পাঠ্যবইয়ের পড়া বাদ দিয়ে এসব করে যাচ্ছি
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
আতাউররহমান১২০০৭ বলেছেন: হাবিব ভাইয়ের সমস্যা ঠিক আমার মত। আমিও পাঠ্যবইয়ের পড়া বাদ দিয়ে ফেসবুকিং, ব্লগে লেখালেখি করে যাচ্ছি।
৪|
১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: ব্লগে স্বাগতম
৫|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০০
আতাউররহমান১২০০৭ বলেছেন: thanks chairman saheb. i am also facing same problem as like "HABIB" vai. a blogger told me about quality improvement of writting. I am also trying, but it will take time.
৬|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ব্লগে স্বাগতম, আর প্রো পিক লাগান ,
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
আতাউররহমান১২০০৭ বলেছেন: কামরুল ভাই, প্রোফাইল পিকচার লাগাইছি।
৭|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
shfikul বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
আদিম পুরুষ বলেছেন: সময়ের সাথে মানুষের শখ, অভ্যাস, এসব বদলায়।