নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা সুন্দর,আসুন জীবনটাকে উপভোগ করি ।

আতাউররহমান১২০০৭

আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।

আতাউররহমান১২০০৭ › বিস্তারিত পোস্টঃ

অব্যবস্থাপনা স্বত্বেও জমে উঠছে BPL

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

পাকিস্তানি খেলোয়াড়রা আসা না আসা নিয়ে দোলাচল , দেশি বিদেশী খেলোয়াড়দের টাকা পরিশোধে গড়িমসি, অগোছালো উদ্ধোধনী অনুষ্ঠান, টিকিট এর উচ্চমূল্য ,দর্শকশুন্য স্টেডিয়াম, নামকরা বিদেশী খেলোয়াড়দের বিপিএল এ অংশ না নেয়া শুরুর দিকে BPL-02 কে কার্যত অকার্যকর করে দিয়েছে। পাক খেলোয়াড়রা না আসায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা রয়্যাল বেঙ্গলস। তবে সব দল ই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য দলগুলোকে দল গুছিয়ে নেয়ার জন্য কিছুটা সময় দিয়ে B.P.L টা পিছিয়ে দিলে ভালো হত। যাই হোক যা হয়নি তা বলে লাভ নেই। আরেকটি বিষয় না বললেই নয়, জাতীয় দলের তারকা খেলোয়াড় দের নিজ নিজ বিভাগের দলে গতবার আইকন হিসেবে রাখা হয় যা খুব ভালোই ছিল। বিশ্বের নামকরা সব লিগে যেমন : IPL, BIG BASH Cricket লীগে স্বদেশী খেলোয়াড়রা নিজ নিজ অঙ্গরাজ্য বা প্রদেশের দলের হয়েই খেলেন। যেমন : IPL এ মহেন্দ্র সিং ধোনি Chennai super kings এ , শ্চীন টেন্ডুল্কার Mumbai Indians এ খেলে থাকেন। Big Bash Cricket League এ শেন ওয়ার্ন Melbourne stars, রিকি পন্টিং Hobart hurricanes ,শেন ওয়াটসন Brisben heat এ খেলেন। কিন্তু এবার B.P.L. এ সব কিছু পরিবর্তনের সাথে সাথে আইকন খেলোয়াড় রাখার পদ্ধতিও পরিবর্তন হয়ে গেল। মুশফিক রাজশাহীর ছেলে হয়েও ''সিলেট রয়ালস'' এ, তামিম চট্রগ্রামের ছেলে হয়েও '' দুরন্ত রাজশাহী '' তে, শাহরিয়ার নাফিস বরিশালের ছেলে খুলনায়, সাকিব খুলনার ছেলে ঢাকায় খেলছে। আঞ্চলিকতা বর্জিত বিপিএল -০২ কিন্তু এতটা ভিন্নতা মনে হয় অদ্ভুত ঠেকছে। টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান '' একটিভ সার্ভিসেস লিমিটেড'' মনে হয় এখানে বারোয়ারী ব্যবসা করতে এসেছে। টিকিটের দাম কমানোর অনেক অনুরোধেও তারা ঢেঁকি গিলেনি। এখন দর্শক শুন্য মাঠ দেখে বাধ্য হয়ে টিকিটের দাম কমিয়েছে। এ কাজটি টুর্নামেন্ট শুরুর আগে করলে হত না ?। যাই হোক ,গতবার পাক ও ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়্ রা বিপিএল মাতালেও এবার তাদের abscence এ আমাদের ঘরের ছেলেরা lime light এ চলে আসছে। বিশেষ করে রংপুরের শামসুর রহমান, নাসির হোসেন, চট্রগ্রামের মাহমুদ উল্লাহ, সিলেটের সোহাগ গাজী আর ঢাকার আশরাফুল বেশ ভালো খেলছেন।আশা করি আস্তে আস্তে আরো জমে উঠবে B.P.L.-02. আর এবার বিপিএল গভর্নিং কমিটি খেলোয়াড়দের ফি পরিশোধে আরো যত্নবান হবে এই আশা রাখি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

মো: আতিকুর রহমান বলেছেন: gud luck

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

মেহেদী হাসান মানিক বলেছেন: good luck bpl

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

মেহেদী হাসান মানিক বলেছেন: good luck bpl

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

আতাউররহমান১২০০৭ বলেছেন: আমিও আশাবাদী বিপিএল জমবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.