নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা সুন্দর,আসুন জীবনটাকে উপভোগ করি ।

আতাউররহমান১২০০৭

আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।

আতাউররহমান১২০০৭ › বিস্তারিত পোস্টঃ

খাল কেটে কুমির আনা !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

আমাদের দেশ এখন দ্বি দলীয় মেরুকেন্দ্রিক রাজনীতিতে বিভক্ত। এই রাজনীতি এখন হয়ে গিয়েছে ব্যাক্তি ও পরিবার কেন্দ্রিক। নিজের আখের গুছানো, সহজেই সমাজে প্রভাব খাটিয়ে বিত্তশালী হওয়া সব রাজনীতিকের প্রথম ও একমাত্র লক্ষ্যে পরিনত হয়েছে। আর আমাদের অভ্যন্তরীন ভূরাজনীতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের দুই দল সব সময় ই বাইরের কোন তৃতীয় শক্তি বিশেষত পশ্চিমা শক্তিকে নাক গলানোর সুযোগ করে দেয়। সে রকম একটা কাজ করলেন আমাদের বর্তমান সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি গত ৩০ জানুয়ারী ,২০১৩ তারিখে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা '' ওয়াশিংটন পোস্ট '' এ '' ZIA : The Thaksless role in saving Democracy in Bangladesh , corruption & stealing threaten a once vibrant nation. ''

শিরোনামে একটি নিবন্ধ লিখেন । এই নিবন্ধে তিনি যুক্তরাষ্ট্র কে আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে বর্তমান অবধি এক গুরুত্ব পুর্ণ সাহায্যকারী বন্ধুদেশ হিসেবে অভিহিত করেছেন । কিন্তু আমরা সবাই জানি যুদ্ধের সময়কাল এ ও তার পরেও বেশ কয়েক বছর U.S.A আমাদের বিরুদ্ধ অবস্থান এ ছিল। এমনকি হেনরি কিসিঞ্জার বাংলাদেশ কে ''তলাবিহীন ঝুড়ি '' হিসেবে আখ্যায়িত করেছিলেন। যাই হোক খালেদা জিয়া তার নিবন্ধে বর্তমান সরকারের বেশ কিছু বড় ব্যর্থতার বিবরণ দিয়ে এর কড়া সমালোচনা করেছেন । উদাহরন স্বরুপ ঃ পদ্মা সেতুর দুর্নীতি, র‍্যাবের মাধ্যমে ক্রসফায়ারে ৩০০ জনের মত মানুষের গুম, হত্যা, পোশাক কারখানায় দুর্ঘটনা, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বিশেষ রাজনৈতিক দলকে টার্গেট করা, ডঃ মুহাম্মাদ ইউনুস কে গ্রামীন ব্যাংক থেকে অপসারণ ইত্যাদি। আমি খালেদা জিয়ার এই সব সমালোচনার সাথে একমত পোষণ করি।তিনি দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রম্ বর্ধমান ক্ষমতায়ন (বিশেষত মায়ানমার ) কে প্রশংসা করেছেন । কিন্তু তিনি তত্তাবধায়ক সরকার ব্যবস্থা প্রনয়নে শেখ হাসিনা কে চাপ দিতে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বৃন্দকে অনুরোধ করেছেন। এটা আমার কাছে বাইরের শক্তিকে আমাদের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলানোর একটা সুযোগ করে দেয়া মনে হয়েছে। এটা কোন ভাবেই শোভন না যে বিদেশি কুটনৈতিক, রাষ্ট্র দুতদের চাপে এক - এগারোর মত একটা পরিস্থিতি সৃষ্টির সুযোগ করে দেওয়া হোক। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী পরিবারের দুর্নীতি ও পরিবারতন্ত্রের সমালোচনা করেছেন। কিন্তু এই সমালোচনা তো তার জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে। তার দুই ছেলের বিরুদ্ধেও দুর্নীতির সুবিশাল অভিযোগ রয়েছে। সব শেষে বলতে চাই আমাদের সমস্যা আসুন আমরা নিজেরাই দল মত নির্বিশেষে এক হয়ে সমাধান করি। বাইরের কাছে নতজানু হওয়ার কি দরকার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

আতাউররহমান১২০০৭ বলেছেন: আমাদের সব নেতারাই খাল কেটে আমেরিকা নামক কুমির আনতে চান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.