| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতাউররহমান১২০০৭
আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।
জনমত এখন দ্বিধা বিভক্ত। এক দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায় ঘোষনার সাথে গত দুই দিনে ৬০ জনের বেশি লোক নিহত হয়েছেন। তার মধ্যে শুধু বৃহস্পতিবার এ ৫০ জনের ও বেশি নিহত হয়েছেন। এর মধ্যে শিবিরকর্মী,সাধারণ মানুষ এমনকি পুলিশ ও রয়েছে। টানা তিন কার্যদিবস হরতাল দেওয়া হয়েছে। এটা কি কোন সুস্থ সমাজের কার্যকলাপের চিহ্ন? আমরা যারা বেঁচে আছি তা আল্লাহর দয়ায়। এটা কি কোন স্বাভাবিক জীবন? দেশে সব ক্ষেত্রেই এখন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। মানুষ জানে না কি ঘটতে যাচ্ছে সামনে।কথা বলার ,চলার,ঘোরার স্বাধীনতা হ্রাস পাচ্ছে। যাকে তাকে সন্দেহ করে ধরা হচ্ছে। দাড়ি,টুপি, পাঞ্জাবি পরিহিত মানুষদের জামায়াত কর্মী হিসেবে সন্দেহ করা হচ্ছে। এটা খুব নিন্দনীয় ও অতিরিক্ত বাড়াবাড়ি । জামায়াত ও সরকারের মুখোমুখী অবস্থানে মানুষ এখন '' স্যান্ডউইচ'' এর মত হয়ে গিয়েছে। পুলিশ সদস্যরা আরো হার্ডলাইনে যাচ্ছে। সরাসরি গুলিবিদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরেকটু মানবিক হওয়া উচিত ।সরাসরি গুলি করে না মেরে অজ্ঞান করে গ্রেপ্তার করতে পারে। যে মারা যাচ্ছে তার পরিবার হারাচ্ছে একজন ভাই, বাবা অথবা কারো বন্ধু।জামায়াত-শিবির ও কম যায় না।তারা পুলিশের চাইতে এক ডিগ্রি এগিয়ে। তারা রেল, বাস,ট্রাক পুড়াচ্ছে, পুলিশকে পিটিয়ে মারছে। দিন দিন সহিংসতা কমার পরিবর্তে আরো বাড়ছে। এখনো গোলাম আযম, মতিউর রহমান নিজামি, মুজাহিদ দের বিচারকার্য চলছে।এই মামলা গুলোর রায় দেওয়া বাকি। তার মধ্যে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিএনপি চায় তত্ত্বাবধায়ক ,সরকার চায় দলীয় সরকারের অধীন নির্বাচন। জেদাজেদি না করে আলোচনার মাধ্যমেই এই সমস্যা টার সমাধান করা যায়। ২০০৭ সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পূর্বেও এই রকম অবস্থা চলছিল। ২০০৬ সালের অক্টোবর-নভেম্বর মাস জুড়ে আওয়ামী লীগের লগি -বৈঠার ও জামায়াতের তাণ্ডবে প্রায় ৫০ জন লোক নিহত হয় । দেশজুড়ে গৃহযুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ে।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কি আমাদের ঐ দিকেই নিয়ে যাচ্ছে?
২|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: প্রাণহানী যাতে না হয় পুলিশকে অবশ্যই সেভাবে এগুনো উচিৎ। কিন্তু আমার কন্ঠ দূর্বল হয়ে যায় যখন কোন পুলিশকে জামাত-শিবিরের লোকজন নির্মমভাবে হত্যা করে। ১/১১ আসলেই কি দেশের পরিস্থিতি ভালো হবে ? এমন নিশ্চয়তা কেউ দিতে পারলে ১/১১-ই আসুক।
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:০৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: এক এগারো আসলে কখনোই ভালো হবে না , পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে ।
৩|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
সেতু আমিন বলেছেন: বগুড়াতে সংঘের্ষ ৩ জন নিহত। দেশের অবস্থা খুব খারাপ। বগুড়াতে সেনা নামছে বলে। খবর টা িক েকউ কনফার্ম করতে পারেন?
৪|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
শান্তশিষ্ট বলেছেন: ১/১১'র ডাবল দরকার-
২/২২!
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: ১/১১ আসলেই কি দেশের পরিস্থিতি ভালো হবে ?
ভালো হবে কিনা এখনি বলতে পারি না, তবে পরিস্থিতি ক্লাইম্যাক্সে গিয়ে একটা falling action বা অ্যান্টি-ক্লাইম্যাক্স হয়ত হবে। এটাই দরকার!
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:১১
আতাউররহমান১২০০৭ বলেছেন: আগের এক-এগারো ক্লাইম্যাক্স ছিল না ,অ্যান্টি ক্লাইম্যাক্স ছিল, এবারো তাই মনে হচ্ছে তৈরি হয়েছে।
৫|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
হাবিব০৪২০০২ বলেছেন: তোমোদাচি বলেছেন: ১ এগারোর আবার ও আসার দরকার, আমাদের রাজনৈতিক নেতাদের একটা নির্দিষ্ট মেয়াদে প্যাদানী খাওয়ার দরকার আছে
সহমত যাদের যেটা প্রাপ্য
৬|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪২
rafiq buet বলেছেন: সেনাবাহিনী দূর্নীতিতে জড়িয়ে না পরলে ১/১১ ই বেটার মনে হয় আমার কাছে।
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: ঐ যে যদি সেনাবাহিনী দুর্নীতিতে না জড়ায় , যদি দিয়ে কল্পনা করলে আমরা আরো কত এগিয়ে যেতাম ।
৭|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩
সীমানা ছাড়িয়ে বলেছেন: ওয়ান ইলেভেন এই দেশে বার বার আসবে। চিন্তা কইরেন না।
৮|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
jiad82 বলেছেন: apni oniropekko
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
আতাউররহমান১২০০৭ বলেছেন: অনিরপেক্ষ কোন ধরনের ভাষা? বুঝলাম না ।
৯|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
ফিরোজ আলম বলেছেন: তোমোদাচি বলেছেন: ১ এগারোর আবার ও আসার দরকার, আমাদের রাজনৈতিক নেতাদের একটা নির্দিষ্ট মেয়াদে প্যাদানী খাওয়ার দরকার আছে
১০|
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
আতাউররহমান১২০০৭ বলেছেন: হরতাল, ভাংচুর , ১৪৪ ধারা এভাবে কি কোন দেশ চলতে পারে ?নৈরাজত্কর অবস্হা । এস.এস.সি পরীক্ষা বন্ধ, শিক্ষা প্রতিষ্ণান অচল , Business, export,import বন্ধ । পর্যটন, দেশী বিদেশী বিনিয়োগ হুমকির মুখে ।Our overall situation is deteroiting gradually.
১১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
মদন বলেছেন: ফিরোজ আলম বলেছেন: তোমোদাচি বলেছেন: ১ এগারোর আবার ও আসার দরকার, আমাদের রাজনৈতিক নেতাদের একটা নির্দিষ্ট মেয়াদে প্যাদানী খাওয়ার দরকার আছে
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: ভাই সৃজনশীল কিছু লিখেন । একজন একটা লিখছে তো সবাই সেই মন্তব্য টিকে কপি করছেন , এটা কেমন কথা ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৮
তোমোদাচি বলেছেন: ১ এগারোর আবার ও আসার দরকার, আমাদের রাজনৈতিক নেতাদের একটা নির্দিষ্ট মেয়াদে প্যাদানী খাওয়ার দরকার আছে