| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতাউররহমান১২০০৭
আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।
একটা ভাবনার বিষয়ঃ
ধরুন কোন কারনে পুলিশ আপনার বাসায় অভিযান চালালো।
পুলিশ আপনার কাছে যদি শত শত যৌন উত্তেজক ম্যাগাজিন কিংবা নীল ছবি অথবা বই পায় সেটা তাদের কোন মাথা ব্যাথার কারণ নয়, এটা নাকি স্বাভাবিক, বয়সের দোষ ! আর যদি আপনার কাছে সাধারন একটা ধর্মীয় বই বা ম্যাগাজিন যেমনঃ মদিনা , আদর্শ নারী পায় ..., তাহলে আপনি জঙ্গিবাদী, জিহাদী ,রাস্ট্রবিরোধী অপ্ততৎপরতার সাথে জড়িত !ইসলামিক কোন বই, ভিডিও পেলে কোন কথাই নেই। এইসব বই নাকি মগজ ধোলাই করছে, দেশ ও সমাজ কে উস্কে দিচ্ছে? এটা কি কোন সভ্য ,মুসলিম সমাজের স্ট্যান্ডার্ড ? বলি কোন জিনিস গুলো যুবসমাজকে লুল বানাচ্ছে, অনৈতিক কাজে প্রলুব্ধ করছে, জানেন না? নাকি সবার চোখ বন্ধ ? আমাদের আদর্শ আল্লাহর রাসূল ও তার সাহাবীরা। তাদের জীবনী, আত্ম ত্যাগ এর ঘটনা পড়া দোষনীয়?
এই কথাগুলো লিখলাম আমাদের কাছে এক এলাকার ইমাম সাহেব কে কিছুদিন আগে জামায়াত সন্দেহ করে ধরে নেওয়া হয়, তার অপরাধ ,তার কাছে ছিল কিছু ইসলামিক বই ও মাসিক'' আদর্শ নারী ''। কোথায় যাচ্ছি আমরা ? এক্ষেত্রে একটা কবিতার অনুবাদ এখানে প্রযোজ্য ঃ
''হে কাবার পথিক, তুমি কোন পথে যাইতেছ, তুমি যে পথ ধরেছ তাতে তা তুর্কিস্তানের পথ, কাবার নয়। ''
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫
আতাউররহমান১২০০৭ বলেছেন: আমি পাকি দের গুন গান কই গাইলাম? এইটা তো আমাদের সমস্যা, আমাদের মানসিকতা আমাদের ই পরিবর্তন করতে হবে।
২|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
আশফাক সুমন বলেছেন:
"এই কথাগুলো লিখলাম আমাদের কাছে এক এলাকার ইমাম সাহেব কে কিছুদিন আগে জামায়াত সন্দেহ করে ধরে নেওয়া হয়, তার অপরাধ ,তার কাছে ছিল কিছু ইসলামিক বই ও মাসিক'' আদর্শ নারী ''। কোথায় যাচ্ছি আমরা ?"---
খুবই দুঃখজনক ঘটনা । আল্লাহ হেদায়েত দিন জালিমদের ।
ধন্যবাদ।
ভাল পোস্ট ।
৩|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
তাওহীদ বলেছেন: ফাজায়েলে আমল বই নিয়ে তাবলীগের মানুষগুলি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, কই তাদেরত ধরেনা...।
চিন্তার বিষয়? ইমাম সাহেবকে ধরল ক্যান?
ইনফরমেশন ভুলও হয়ে থাকতে পারে।
৪|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫
দিশার বলেছেন: আপনে ঘরে বসে কি পরেন সেটা কখনো রাষ্ট্রের মাথা বেথা হওয়া উচিত না . হোক সেটা চটি বই, বা মাসিক আল বায়েনাত
এখন দেখতে হবে পুলিশ কাদের ধরতেসে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯
আতাউররহমান১২০০৭ বলেছেন: ভাই দিশার সমস্যা তো সেইখানে , পুলিশ কি বুঝে মানুষকে ধরে তার কোন মাপকাঠি নাই, একটা ইসলামিক বই পাওয়া গেলে বলে জিহাদী বই পাওয়া গেছে, যেনো একটা বোমা পাওয়া গেছে, আস্তাগফিরুল্লাহ, মিডিয়া এইভাবেই কাভারেজ দেয়।
৫|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
বাঙ্গাল৭১ বলেছেন: নিল ছবি দেখা যে কারো ব্যক্তিগত বিষয় এটা নিয়ে ফফরদালালীর কথা বলেছি ।
আপনি ইসলামী সভ্য সমাজ ব্যবস্থা বলতে কি বোঝাতে চান । খুলে বলুন বাংলাদেশতো ইসলামী রাষ্ট্র ঘোশনা হয় নি । তাই এখানে ভিন্ন ধর্মের লোকেরা যে যার মতই চলবে।
আপনার সুন্দর যুক্তি ইসলামী বই পেলে জঙ্গী বলা হচ্ছে ।
ব্লগে অনেকেই ইসলামের বিভিন্ন বিষয়ে পোষ্ট দেন।
আমি ব্লগ থেকে অনেক হাদিস পড়েছি আজকে ইসলাম হেফাজতের নামে হাদিসের প্রচারককেও নাস্তিক বলা হচ্ছে সেটাতো আপনার যুক্তিতে নাই ।
না কি সেটা বলতে গেলে ভেদের খবর বাইর হয়া যাবে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬
আতাউররহমান১২০০৭ বলেছেন: এখন যা হচ্ছে এটা একটা ভুল বোঝাবুঝি। গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন নাস্তিক থাকতে পারেন ( কিছু বাম নেতা, ) সবাই না। নাস্তিকদের ছাপ এই আন্দোলনে না পড়া জরুরি। এই আন্দোলন নিরপেক্ষ ও ধর্মীয় বিতর্কের উর্ধে চলবে তাই আমরা আশা করেছি, এখনো করছি।
৬|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭
উড়োজাহাজ বলেছেন: আমাদের আলেম সাহেবরা যাক কামাইছেন তা ভোগ করতে দিন। কারণ তাদের সৃষ্ট ফেতনা তাদের উপরই পতিত হবে। আসমানের নিচে তারা সবচাইতে নিকৃষ্ট জীব। তারা সত্য ইসলামের আলেম নয়। তারা ধর্ম ব্যবসায়ী আলেম। তাদের কারণে সত্য ইসলাম আজ জাগতে পারছে না। তারা যদি সত্যিকার অর্থে এক হয়ে আল্লাহর সার্বভৌমত্বের জন্য আন্দোলন সংগ্রাম করতো তাহলে এই দেশ থেকে হাসিনা খালেদা বণ্যার পানির ন্যায় ভেসে যেতো। তারা এখনো নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে। জোট করে। পারলে তারা বলুক যে দেশে আল্লাহর হুকুমত চলে না সেটা দারুল ইসলাম নয়, সেটা দারুল হারব। আর দারুল হারবে জুমআ হয়না, ইদ হয় না। পারবে না। কারণ তারা বেতভুগী ইমাম। বেতন নিয়ে খেয়ে পড়ে বাঁচতে হয়। তাদের রিজিকের মালিক আল্লাহ তা তারা সত্যিকার অর্থে বিশ্বাস করে না। তারা সুদ ঘুষখোরদের বর্জন করেনি। তাদের মসজিদ কমিটির সভাপতি বানিয়ে নিজেরা তাদের হুকুম তামিল করতে সদা ব্যস্ত। এই আলেমদের কাছ থেকে বেশী কিছু আশা করা ভূল। এরা ইসলামের জন্য জেহাদ করে না, জেহাদ করে নিজেদের গা বাচাতে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: দেশের সব আলেম ধর্ম ব্যবসায়ী এই কথাটার সাথে আমি একমত না। এক- দুজনের জন্য পুরো জনগোষ্ঠী ধর্ম ব্যবসায়ী হতে পারে না। এটা একটা ভুয়া যুক্তি। আর আমি আপনি সুদ,ঘুষ থেকে কতটুকু বাচতে পারছি এই সমাজে? অন্যকে কাঠগড়ায় তোলার আগে নিজের স্বভাব টা আয়নায় দেখা উচিত ।
৭|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯
পথ-হারা এক পথিক বলেছেন: আপনি লিখেছেনঃ
আমাদের আদর্শ আল্লাহর রাসূল ও তার সাহাবীরা। তাদের জীবনী, আত্ম ত্যাগ এর ঘটনা পড়া দোষনীয়? নাকি
ভিকারুন্নিসা এর স্কুলছাত্রী কে ধর্ষঙ্কারী পরিমল , শহীদ আনোয়ারের ধর্ষক তারকা চন্দ্র মন্ডল , চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাজের মেয়েকে যৌন নির্যাতঙ্কারি শিক্ষক , ধর্ষনের সেঞ্চুরিকারী জাবির ছাত্র এরা তাহলে সমাজে অনুসরনীয় ও চরিত্র গঠনে সহায়ক?
ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন তো কিসের সাথে কি মেলালেন বা তুলনা দিলেন? উপোরক্ত অপরাধীদের দেশে অনুকরণ বা অনুসারণ করতে কোথাও আহ্বান করা হয়েছে? কিংবা তাদের চরিত্রকে দেশে ষ্ট্যাণ্ডার্ড হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বলে শুনি নাই।কারো স্বার্থ হাসিলের জন্য কোথাও ধর্মের অপব্যাখ্যা দিবেন না আল্লাহ্র ওয়াস্তে।
৮|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১
আতাউররহমান১২০০৭ বলেছেন: ধর্ষকদের সমাজে কোন বিচার কি হয় ? উলটো তারা বুক ফুলিয়ে বেড়ায় । আলোচিত এক্টার ও বিচার হয়নি। জাহাঙ্গীরনগরের ধর্ষনের সেঞ্চুরির মালিক কে সেই সরকারের আমলেই চাকরি দেওয়া হয়, কি সুন্দর ! জঘন্য অপরাধের কি আউটপুট?
৯|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪
পথ-হারা এক পথিক বলেছেন: এইতো আপনি এবার লাইনে আসছেন। আপনার মুল সমস্যা সরকারকে নিয়ে, অপরাধ নিয়ে আপনার অসোন্তোষ। তাহলে আপনি এগুলো পরিস্কার করে লিখে পোস্ট দিন।ধর্মকে এবিউজ করে হাউ কাউ করছেন কেনো? আর আপনার ডাবল স্টান্ডার্ড হলো আপনি একদিকে সরকারের বিরুদ্ধে আপনার অভিযোগ তুলতে গিয়ে মুল কথা বলছেন না, আবার ধর্মকে অপব্যাখ্যা করছেন।
১০|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: পথিক ভাই অপব্যাখা করছি না, আমাদের সমস্যা টা হল ইসলামী কোন বিষয় কে জঙ্গি হিসেবে তুলে ধরা হয়, তার প্রতিবাদ করছি ।
১১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
রিজভি মাহমুদ বলেছেন: " নাস্তিকদের ছাপ এই আন্দোলনে না পড়া জরুরি "
আপনার এই কথার দ্বিমত পোষণ করছি । সব নাস্তিক কিন্তু খারাপ না। আপনি বলতে পারেন যে কোন ধর্ম দ্রোহী এবং উসকানি মূলক বক্তব্য দানকারী দের এই আন্দোলন থেকে বের করে দেয়া ভালো। নাস্তিক এবং ধর্মদ্রোহী দুইটা দুই জিনিস ভাই।
আর আপনার পোস্ট ঠিক আছে । কিন্তু কে পর্ণ দেখবে আর কে মদ খাবে এটা তে ঘাটাঘাটি না করাই ভালো । কারো ব্যক্তিগত বিষয় এগুলো। কিন্তু এগুলো ও একটা সীমার ভিতর রাখতে হবে। কোন কিছুই অতিরিক্ত ভালো না । ধর্মীয় গ্রন্থ পেলেই জঙ্গি যদি কাওকে বলা হয় তাহলে তা নিন্দনীয় । কিন্তু এখানে কিছু নিষিদ্ধ গ্রন্থ ও পাওয়া যায় মাঝে মধ্যে । যেগুলার ভিতর অনেক উসকানি মূলক কথা বলা হয়েছে ।
১২|
১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৬
মতিউর রহমান মিঠু বলেছেন: আমার বাবা মুক্তিযোদ্ধা (তবে বর্তমান সনদ বা কাগজের যোদ্ধা নয়) ছিলেন, তিনি ৫ ওয়াক্ত নামাজ পরতেন এবং বাবার মুখে দাড়ি ছিলো। এখন মনে হচ্ছে বাবা'র ভাগ্য অনেক ভালোছিলো বলে গত ২২'নবেম্বর-২০১২ইং তিনি মারা গেছেন। বেঁচে থাকলে হয়তো তাকেও "রাজাকার" নামে আখ্যায়িত হতে হতো।
আমার ঘরে মা, আমি, ভাই, ভাবি, ভাতিজি সহ যতো নারী রয়েছেন,যারা প্রায় সবাই নামাজ পড়েন। আমি আর বড় ভাই নিয়মিত নামাজ পরিনা। আমার ঘরে সংগত কারনেই পবিত্র কোরআন শরীফ, নামাজ শিক্ষা সহ আরো কিছু ধর্মীয় বই রয়েছে। তো এসবের কারনে কি আমরা মৌলবাদী হয়ে যাবো!!!
আমি থিয়েটার, শর্টফিল্ম সহ বিভিন্ন সংগঠনের সাথে এখনো যুক্ত রয়েছি।এবং আমি শাহাবাগ আন্দোলনের একজন সাধারন জনতা, অনেক দিন কাটিয়েছি শাহাবাগে। যুদ্ধাপরাধী হাড়ামী জামাত বা যেই হোক তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিৎ, আমিও চাই এদের বিচার হোক।
"ধর্ম যার যার, দেশটা সবার" এটা আমি বিশ্বাস করি। তবে ঘরে কোরআন বা ধর্মীয় বই থাকলেই যদি মৌলবাদী হয় তবে এদেশের ৮০% মানুষই মৌলবাদি। শুধু তাইনা এসব কারনে যদি মৌলবাদী হয় তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীদল নেত্রী সহ সব মন্ত্রী যারা মুসলমান সবাই কিন্তু মৌলবাদী হিসেবেই গন্য হয় তাইনা?? তবে সব মাওলানা বা এসব গ্রন্থ যাদের ঘরে আছে অবশ্যই তারা সবাই ধোঁয়া তুলশি পাতা নয়।
তবে যখন পত্রিকায় দেখি (উত্তরা) দাদার বয়সী কোন ব্যক্তি যার মুখে সাদা দাড়ি আছে বলে যুবলীগ বা অন্য কোন সংগঠনের কেউ পাশের পুলিশকে বলে ঐটা রাজাকার এবং সাথে সাথে কোন প্রশ্ন ছারাই পুলিশ ও কর্মী সহ অনেকেই বুড়ো মানুষটার সাদা দাড়ী ধরে টেনে হেঁচড়ে যেভাবে পেটালো তার যুক্তি আপনাদের আছেকি? তিনি রাজাকার এটা কি স্বপ্নে আল্লাহ্ বলে গিয়েছিলো??
এখন এই পোষ্টে যারা মন্তব্য করেছেন তারা জবাব দিবেন কি যে, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই কি "মৌলবাদী"???
ব্লগে এসে কিছু ব্লগার ২/৪ লাইন লিখেই নিজেকে মস্তবড় জ্ঞানী মনে করেন, এটা যে মূর্খ্যতা সেটা বোঝার ক্ষমতাও এদের নেই। দয়াকরে যে বিষয় নিয়ে লিখবেন সে সম্পর্কে নুন্যতম যেনে লিখবেন আশাকরি। দয়াকরে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, জাগোরন মঞ্চ থেকেও বারবার এই আহবান করা হয়েছে এবং এখনো এই আহবান করা হচ্ছে।
**একটা অনুরোধ আমি মুক্তিযোদ্ধার সন্তান দয়াকরে কেউ "রাজাকার" বলে গালি দিবেন না....। ভুল বুঝবেন না Please...............
১৩|
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০২
আতাউররহমান১২০০৭ বলেছেন: Thanks,মিঠু ভাই বিষয়টা বুঝতে পেরেছেন । আজকে যেখানে সেখানে দাঁড়ি, টুপি ইসলামী পোশাককে অবমাননা করা হচ্ছে , এটা ভালো লক্ষন না ।
১৪|
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: রিজভি মাহমুদ ,নাস্তিকতা কখনোই কোন মহত্ গুণ না ।Allah এর দেওয়া হাত,পা ,চোখ,কান বত্বহার করে তাকেই অস্বীকার করা । এটা কিভাবে মাথায় আসে ?কিছু সস্তা প্রচারনাপ্রিয় ,অবিবেচক ধর্মদ্রোহী Blogger দের লেখালেখি মানুষের অনুভূতিতে চরমভাবে আঘাত করছে ।এরা সমাজের বোঝা ।শাহবাগের আন্দোলনে এদের দরকার নাই । আমাদের মুক্তিযোদ্ধারা সবাই আস্তিক ছিল , এটা মনে রাখতে হবে ।
১৫|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
বাঙ্গাল৭১ বলেছেন: লেখক বলেছেন : জাহাঙ্গীরনগরের ধর্ষনের সেঞ্চুরির মালিক কে সেই সরকারের আমলেই চাকরি দেওয়া হয়, কি সুন্দর ! জঘন্য অপরাধের কি আউটপুট?
দয়া করে বলবনে কি মানিককে কি চাকরি দেয়া হয়েছিল??? সত্য জানলে পোষ্ট দবেনে ধারনার উপর ব্লগে তথ্য ভিত্তিক কিছু লেখা উচিৎ নয়।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
আতাউররহমান১২০০৭ বলেছেন: মানিকের ব্যাপারে দেয়া তথ্য টিতে একটু ভুল হয়েছে। মানিক ছাত্রলীগের নেতা ছিল। তাই রাজনৈতিক বিবেচনায় তার গায়ে আঁচড়ও লাগেনি ! তারপর তাকে বিদেশ যেতে সহায়তা করা হয়, সে লন্ডন চলে যায়।
১৬|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
আতাউররহমান১২০০৭ বলেছেন: এটা কি লিখেছেন আপনি ? কাকে Indicate করে লিখলেন । keep courtesy while writing.
১৭|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
বাঙ্গাল৭১ বলেছেন: আপনার ১০ নাম্বার মন্তেব্য আপনি মানিক সম্পের্ক লিখেছেন । সেই প্রসেঙ্গ আমার এই প্রশ্ন । নাকি ভূলে গেছেন যে ঐ টা আপনার লেখা ।
১৮|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮
উড়োজাহাজ বলেছেন: তাহলে আজকের পরিস্থিতি এড়ান।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
বাঙ্গাল৭১ বলেছেন: হ্যা আপনার কথা বুঝতে পারছি ।
এটা মুসলিম সভ্য সমাজ নয় ।
সেই সমাজের খোঁজে আপনি পাকিস্থানে চলে যান।
ওখানে চরমভাবে ইসলাম পালন হেচ্ছে ।