নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা সুন্দর,আসুন জীবনটাকে উপভোগ করি ।

আতাউররহমান১২০০৭

আমাদের জীবনটা খুব ছোট। জীবনটা সুখের ,দুঃখের মিশ্র অনুভূতি দিয়ে ভরপুর। জীবনের সুখের সময়কাল স্বল্প কিন্তু সুখের অনুভূতিটা সুদীর্ঘ। তাই আসুন জীবনটাকে উপভোগ করি।

আতাউররহমান১২০০৭ › বিস্তারিত পোস্টঃ

নেতাদের অতিরিক্ত মিডিয়া প্রীতি ও সাভার ট্র্যজেডিতে ভাবমূর্তির সংকট !

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

লেখার শুরুতেই সাভার ট্র্যাজেডিতে নিহত ৪০০ লোকের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। সাথে সাথে সশদ্ধ সালাম রইল যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের জন্য । এই লেখাটার দুটি অংশ। প্রথম অংশে আমাদের রাজনৈতিক নেতাদের কিছু মূল্যহীন ( অমূল্য) অমৃত বয়ানের আলোকপাত করতে চাই। দেশে এখন সরকারী বেসরকারী টিভি চ্যানেল ২৬ টি। যার কিছু বিএনপির অনুমোদন দেওয়া, কিছু আওয়ামী লীগের। একেক চ্যানেলে ভিন্ন ভিন্ন ধাঁচের রিপোর্ট, একেক ধরনের খবর। আমাদের নেতাদের নিজেকে জাহির করাতে এটাইতো মোক্ষম সুযোগ ।তারা চান সবসময় লাইমলাইটে থাকতে। এজন্য বিভিন্ন চ্যানেলে সাক্ষাতকার দিতে তারা ব্যাকুল থাকেন । ভাবনা চিন্তা ছাড়া কথা বললে কিছু বেফাঁস কথা বের হয়েই যায়। '' কথা'' হচ্ছে ধনুকের তূণের মত, একবার বের হলে আর ফেরানো সম্ভব না ।

আমাদের রাজনৈতিক নেতাদের '' public forum'' এ কিভাবে যুক্তিসংগতভাবে কথা বলতে হয় তা শিখানোর জন্য একটা ট্রেনিং বা প্রশিক্ষন হওয়া উচিত। একজন এর ডিকশনারিতে '' ভোগাস, রাবিশ , দুষ্ট '' ছাড়া আর কোন শব্দ নাই। আরেকজন বলেন হরতালের সময় পুলিশ কি আঙ্গুল চুষবে ? তিনি আরো ফরমান, সরকার বিএনপির দুর্বৃত্তদের ধরতেই নাকি তাদের জেলে বন্দি করছে। সম্প্রতি তিনি বিরোধী দল কর্তৃক '' রানা প্লাজা'' ধসের নতুন '' ঝাকুনি তত্ত্ব '' আবিষ্কার করে তুমুল সাড়া ফেলে দিয়েছেন ! আর বিরোধী দলীয় একজন নেতা জোশের বশে বলেছেন, তারা ক্ষমতায় গেলে '' সাভারে নিহত ও ক্ষতিগ্রস্ত '' সবাইকে ২০ লাখ টাকা করে দিবেন, মানে সর্বমোট ৮০ কোটি টাকা বরাদ্দ !এই টাকা এখন দিলে সমস্যা কি জাতি জানতে চায়। বেশি জোশ নিয়ে কথা বলবেন না, তাইলে বদহজম হয়ে পেটের কথা মুখে চলে আসবে কিন্তু , সাবধান ।

এবার আসি ভাবমূর্তি প্রসংগ। বিজিএমএই বলেছে সাভার ট্র্যাজেডি নিয়ে বেশি আলোচনা নাকি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। হায়রে বেকুব ! যখন আমরা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, টিনের চালা চুরি করি, হলমার্ক , পদ্মাসেতু নির্মাণ কেলেঙ্কারি ঘটে তখন বুঝি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় ?

এই ভাবমূর্তি নিয়ে একটা ঘটনা উল্লেখ করছি। সময়টা ২০১০ সাল। দেশ ঃ চিলি। ঘটনা ঃ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার (২৩০০ ফুট ) গভীরে এক তামাখনিতে ৩৩ জন আটকে পড়া শ্রমিককে উদ্ধারে অভিযান।৬৯ দিনের ব্যাপক তৎপরতার পর সেই ৩৩ জনকেই জীবিত উদ্ধার করা হয়। এই অভিযানে চিলির সরকার দেশি বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য ছাড়াও '' নাসার ''সহায়তা নেয়। এতে কিন্তু তাদের বিশ্বব্যাপী ভাবমূর্তির কোন ক্ষয় ঘটেনি। কিন্তু সাভার ট্র্যজেডিতে জাতিসংঘের আওতাধীন বৃটিশ দল সহযোগিতার প্রস্তাব দেওয়া সত্ত্বেও আমাদের সরকার ভাবমূর্তির ক্ষয় হবে বলে তাদের প্রস্তাব প্রত্যাখান করেছে ! এই মানুষগুলোকে না বাচানো যদি ভাবমূর্তি রক্ষার চেষ্টা হয় তাইলে আমি এর নিকুচি করি। আমাদের পার্শবর্তী দেশ ভারতের কলকাতায়ও কংক্রিট কাটার যন্ত্র ও ধসে পড়া ভবনে জীবিত লোকের অবস্থান দূর থেকে নিরূপনের যন্ত্র রয়েছে, আমরা তাও চাইনি। ভূমিকম্পের দেশ জাপানের কথা বাদ ই দিলাম। আল্লাহর রহমত আমাদের সম্বল, সাথে মান্ধাতার হাতুড়ি, হেক্সা ব্লেড, ড্রিল মেশিন আর উদ্ধারকর্মীদের অপরিসীম মনোবল।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

বাংলার হাসান বলেছেন: আল্লাহর রহমত আমাদের সম্বল, সাথে মান্ধাতার হাতুড়ি, হেক্সা ব্লেড, ড্রিল মেশিন আর উদ্ধারকর্মীদের অপরিসীম মনোবল।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

আতাউররহমান১২০০৭ বলেছেন: জি ভাই । আমরা এখনো মান্ধাতার আমলের প্রযুক্তি নির্ভর অভিযান চালাই।লঞ্চডুবিতেও এক ই দশা ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো বলেছেন

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

মতিউর রহমান মিঠু বলেছেন: @আতাউররহমান১২০০৭ ভাই, নিহত ৪০০ কি সঠিক হিসেব? বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসেবে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ ছিলো, জীবিত ও মৃত হিসেব মতে উদ্ধার হয়েছে সম্ভবত ৩ হাজারের মতো। প্রশ্ন হলো বাকি তিন বা সাড়ে তিন হাজারের মতো জীবিত বা মৃত মানুষ কোথায় গেলো??

জাতিসংঘ ও যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের কাছে উদ্ধার কাজের জন্য দুর্যোগ কার্যক্রমে অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহের লক্ষ্যে বিদেশিদের প্রস্তাব গত সপ্তাহে প্রত্যাখ্যান করা হয়। যদিও এ সহায়তা নিলে আরো প্রাণ রক্ষা করা সম্ভব হতো। কেনো প্রত্যাখ্যান করা হলো???

সূত্র: Click This Link

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬

আতাউররহমান১২০০৭ বলেছেন: এখনো নিখোঁজ আছেন প্রায় ৯০০ জনের মত। আজকের প্রথম আলো তাই বলছে। আর ৪০০ জন নিহত হয়েছেন এটা এখন পর্যন্ত প্রাথমিক হিসেব । ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.