নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতিক স্বাধীন

আত্মবিশ্বাস জীবনকে সুন্দর করার অন্যতম মেইন ফ্যাক্টর। আর সত্য মানেই শুভ্রতা। সন্মান করা উচিৎ আপন ক্ষমতাকে; আত্মা এবং সত্ত্বাকে।

আতিক স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

মেয়েটার বেঁচে থাকা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮

মেয়েটা গাঢ় করে কম দামী লিপস্টিক পরেছে। গলায় আর মুখে হালকা পাউডার। দাঁড়িয়ে আছে চন্দ্রিমা উদ্যানে। লেকের ধারে ভাঙা ল্যাম্পোস্টের নিচে। আবছা আলোয় একজন লোকের সাথে হেসে হেসে কথা বলছে। লোকটা কারো কিছু বুঝে ওঠার আগে মেয়েটার বুকে হাত দিলেন এবং সরিয়ে নিলেন। মেয়েটা কপট রাগ করলো। পান খাওয়া দাত বেড় করে হাসলেন লোকটা। দুই পায়ের মাঝে লুঙ্গির ভাঁজে হাত দিয়ে চুলকালেন। কিংবা বিশ্রী একটা কৌতুক করলেন। মেয়েটা হাসতে হাসতে ইট বিছানো উদ্যানের লবি দিয়ে গাছের আড়ালে হাড়িয়ে গেলো। আবছা অন্ধকার থেকে গভীর অন্ধকারে। পিছনে বাপের বয়সী লোকটা। লেকের পানিতে তখন চাঁদ ডুবে আছে। ডুবে আছে বেঁচে থাকার হাজার গল্প। কিছুক্ষণের মধ্যে মেয়েটা; এবং লোকটা ফিরে আসলেন। মেয়েটা হাসি হাসি মুখে একটু দূরে গিয়ে হাত মুখ ধুয়ে ফেললো। লোকটা দাঁত মুখ খিচিয়ে হাজার বিরক্তি নিয়ে চলে গেলেন।

এবং...

তারপর...

মেয়েটা আবার ভাঙা ল্যাম্পোস্টের নিচে দাঁড়ালো। সাথে কমবয়সী একটা ছেলে। ছেলেটার চোখে মুখে রাজ্যের উত্তেজনা। মেয়েটা হাসছে। সে যে হাসির মেশিন! তাকে হাসতেই হয়। নাহলে পেট ভরে না। ফুটপাথে শুয়ে থাকা প্যারালাইজড স্বামীর অষুধ জোটে না। এটাই নাকি জীবন!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: জীবনের বাস্তবতাগুলো মূলত রূঢ় হয়, তবে সেটা সবার জন্য ভিন্ন। এই ছোট্ট একটা দৃশ্যপট অনেক সমস্যার একটা কঠিন সমীকরণ। লিখার জন্য ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১১

আতিক স্বাধীন বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

বাকি বিল্লাহ বলেছেন: এটাই বাস্তবতা.....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

আতিক স্বাধীন বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.