নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতিক স্বাধীন

আত্মবিশ্বাস জীবনকে সুন্দর করার অন্যতম মেইন ফ্যাক্টর। আর সত্য মানেই শুভ্রতা। সন্মান করা উচিৎ আপন ক্ষমতাকে; আত্মা এবং সত্ত্বাকে।

আতিক স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

তিন খুন মামলার আসামী কালা বাবু বসে আছে ডিবি পুলিশের গাড়ীতে। রাত চারটার মতো বাজে। মা কে খুব মনে পড়ছে। সন্ধায় ধরা পড়ার পর অকথ্য গালি গালাজ করেছিলো। লাথিও মেরেছিলো। লাথি মারতে গিয়ে পায়ে ব্যথাও পেয়েছেন দুইজন পুলিশ। কালা বাবু মনে মনে হেসেছিলো! পুলিশগুলোকে বনভিটা খাওয়ানো দরকার। শক্তির ভীষণ অভাব। তবে এখন সবাই তার সাথে খুব ভালো ব্যবহার করছে। কালা বাবু বুঝে গেছে তার আর কখনো দিনের আলো দেখা হবে না। সে এসবে পাত্তা দেয় না। কিন্তু কষ্ট হচ্ছে মায়ের জন্য। কি খাবে? কোথায় থাকবে? মা তো চোখে দেখে না। এক অফিসার এসে গোমড়া মুখ করে বললেন, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? কালা বাবু মুচকি হেসে চুপ করে থাকলো। একটু পর হাউমাউ করে কেদে উঠলো। বললো, 'স্যার, আমাকে মেরে ফেলেন অসুবিধা নাই। আমি সিনেমাতে দেখেছিলাম চোখ দান করা যায়। স্যার আমার চোখ দুটো আমার মা'কে দিয়েন। সে চোখে দেখে না। আমি ছাড়া বাচবে কি করে?'



সকালে টিভিতে স্করলিং নিউজ দেখালো। ডিবির সাথে বন্দুক যুদ্ধে কালা বাবু নিহত। আহত হয়েছেন দুই পুলিশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.