| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন নিউজে বলা হয়, ওমুক জায়গায় বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার। আই রিপিট, বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার! ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন লাইনটি নেগেটিভ অর্থে ইউজ করা হয়েছে। মুসলিমদের পবিত্র জিহাদকে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। যাদের নিকট থেকে এসব বই উদ্ধার করা হচ্ছে তারা কি আসলেই জিহাদ করছেন? নাকি চোখ-কান বন্ধ সাংবাদিকরা কোন বইয়ে আরবী অক্ষর দেখলেই সেটাকে জিহাদী বই হিসেবে চালিয়ে দিচ্ছেন? জিহাদ সম্পর্কে জেনে শুনে; বইগুলো সত্যিকারের জিহাদী বই কি-না প্রমান করে; তারপরে তা শিরোনামে নিয়ে আসা উচিৎ। মুসলিমকে হেয় করতে পারাতে কোন কৃতিত্ব নাই। সংবাদ পরিবেশনে সুস্থ্য মনমানসিকতা দেখানো জরুরী।
হিজবুত তাহরীর, জিএমবিসহ যে কোন নামধারী সংগঠনের হাতে আরবী বই দেখলেই কি সেটা জিহাদী বই হয়ে গেলো? আগে প্রমান করুন তারা জিহাদ করছে। যদি না পারেন তাহলে, মুসলিম নাম দিয়ে সংগঠন বানালেই যে সেটা ইসলামের সংগঠন হয়ে যাবে এমন কোন কথা নাই। তাহলে ইসলামী নিয়ম কানুনকে হেয় করবেন না। বলবেন না জিহাদ খারাপ; ফতোয়া খারাপ; মৌলবাদী খারাপ! আপনাদের শিরোনাম হতে পারে, ইসলামের নামে বিভিন্ন ধোকাবাজী বই উদ্ধার! আর যদি সেটা সত্যিকারের কোন ইসলামিক জিহাদী বই হয়; তবে তাকে পজিটিভলি উপস্থাপন করুন। কোন ধর্মই নেগেটিভ কিছু ধারণ করে না। মানুষ নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। যেমনটা আপনারা করেন শব্দ চয়েজের ক্ষেত্রে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য।
©somewhere in net ltd.