নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতিক স্বাধীন

আত্মবিশ্বাস জীবনকে সুন্দর করার অন্যতম মেইন ফ্যাক্টর। আর সত্য মানেই শুভ্রতা। সন্মান করা উচিৎ আপন ক্ষমতাকে; আত্মা এবং সত্ত্বাকে।

আতিক স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কুতুববাগ দরবার শরীফঃ ধর্ম ব্যবসার অন্যতম উদাহরণ

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

ধর্ম মানুষের কল্যানের জন্য। সেটা যদি কল্যান না করে অকল্যান হয়ে ধরা দেয় তবে বুঝতে হবে সেখানে অধর্ম হচ্ছে। ব্যবসা হচ্ছে। সেরকম একটি রমরমা ব্যবসার নাম ‘কুতুববাগ দরবার শরীফ’। শুদ্ধতার সাথে নিজেদের ব্যবসার জন্য মনগড়া শরীয়ত মারেফত লাগিয়ে যেখানে চলে জাকজমক অধর্ম। এখানের বেশিরভাগ মুরিদ খেটে খাওয়া অশিক্ষিত মূর্খ মানুষ এবং কিছু রাজনৈতিক ও ব্যবসায়ীক সুবিধালোভী ব্যক্তিত্ব। যাদের মধ্যে উল্লেখযোগ্য হুসাইন মুহাম্মাদ এরশাদ।

কুতুববাগ দরবার শরীফকে অশুদ্ধ প্রমান করার জন্যে ধর্মের দলিলাদি উপস্থাপনের কোন প্রয়োজন নেই। সেখানে অনেক ভন্ডামী আছে যা একজন মুসলিমের বিশ্বাসের সাথে মিলবে না। যেমন, কুতুববাগ পীরের সাথে আল্লাহর সাক্ষাত হয়; তিনি ইচ্ছে করলেই মানুষের যেকোন সমস্যার সমাধান করে দিতে পারেন; রাসুল (সাঃ) এর নিচেই তার মর্যাদা প্রভৃতি। তবে একজন সচেতন মানুষ নিম্নে উপস্থাপিত সামাজিক বিষয়গুলো অনুধাবন করলেই বুঝতে পারবেন কুতুববাগ আসলেই ভন্ডদের আখড়া।

কুতুববাগ পীরের জন্ম নারায়নগঞ্জে কলাগাছিতে। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে অর্জিত জ্ঞান এবং মায়াবি এক চেহারা দিয়ে খুব সহজে কলাগাছিতে রেলের জায়গা দখল করে আখড়া গড়ে তুলতে সমর্থ হন। যেখানে ২০০২ সাল পর্যন্ত অনেক মহিলা অশিক্ষিত মুরিদের পীর হওয়ার সৌভাগ্য অর্জন করেন। অতঃপর আখড়া গড়েন ময়মনসিংহের ত্রিশালে। ২০০৭ সালে চলে আসেন ঢাকার ফার্মগেট এলাকায়। রাজউকের ৬ তলা বিল্ডিংয়ের অনুমতি থাকলেও গড়ে তোলেন দশ তলার বিশাল বিল্ডিং। কাকরাইলে এক মুরিদের জায়গা ছলচাতুরি করে বিক্রয় করেন ডেস্টিনির কাছে প্রায় ষোল কোটি টাকায়।.প্রতিবছর উরসের সময় আলোকসজ্জা ও ডেকোরেশন করা হয় প্রায় দুই কোটি টাকার উপরে। গরু-ছাগল, উট যতোগুলো আসে তার শতকরা পচিশ শতাংশ খাওয়ানো হয়; বাকিগুলো যায় পীরের পকেটে। হাইকোর্ট থেকে ফার্মগেটের আনোয়ারা পার্কে ৯ বছরের জন্য যেকোন ধরনের সভা নিষিদ্ধ হলেও ঘুষের মাধ্যমে অনুমতি পেয়ে যায় কুতুববাগ। এখানের পীর জাকির শাহ যে গাড়ীতে ঘোরেন তার দাম কোটি টাকার উপরে। সেমিনার করেন সোনারগা হোটেলে। পীরের মুরিদদের জন্য বিশেষ কিছু নিয়ম কানুন হলো-
• পীরের সামনে পিছন ফিরে হাটা যাবে না।
• পীর যেখানে অজু করেন সে স্থানে বসে ওজু করা যাবে না।
• পীরের ছায়া মাড়ানো যাবে না।
• খালি হাতে দরবারে আসা ঠিক নয়। প্রভৃতি।



এখন কিছু প্রশ্ন আপনাদের জন্যে। ধর্ম বিষয়ক কোন ব্যাপার না। সামাজিকতা সম্পর্কিত। উত্তর খুজলেই পেয়ে যাবেন কুতুববাগ দরবার ভন্ডদের জন্য নাকি শুদ্ধতার জন্য।
1. জাকির শাহ যদি আল্লাহর অলী হবেন তবে কলাগাছিতে তার রেলের জায়গা দখল করতে হবে কেন?
2. রাজউকের অনুমতি ব্যতিত অতিরিক্ত চারতলা বিল্ডিং উঠানোকে কি বলবেন?
3. মুরিদের কাকরাইলের জমি আত্মসাত করা কি সুফিবাদ সমর্থন করে?
4. উরসের নামে কোটি টাকার ডেকোরেশন বৈধ হয় কিভাবে?
5. জাকজমক পূর্ণ বাড়ি, কোটি টাকার গাড়ী, সোনারগায়ে সেমিনার প্রভৃতিকে শুদ্ধতার প্রতীক বলবেন কিভাবে? যেখানে ইসলামে খুবই সাধারন জীবন যাপনের কথা বলা হয়েছে।
6. ঘুষ প্রদানের মাধ্যমে ফার্মগেটের পার্কে উরস করা কতটা যুক্তিযুক্ত?
7. মানুষ সৃষ্টির সময় শয়তান পিছনে ফিরে হেটেছিল ঠিক তেমনিভাবে মুরিদকেও কেন পিছন ফিরে হাটতে হবে? বা একই স্থানে অজু করা, ছায়া মারানো যাবে না?

ইসলামে ধর্মকে সুন্দরভাবে উপস্থাপন করা হলেও এসব মুখোশধারী ভন্ড পীর কলুষিত করেছে উত্তম এই জীবন ব্যবস্থাকে। অনেকেই না বুঝে এবং অনেকে বুঝে শুনে স্বার্থের খাতিরে এসব বাবার মুরিদ হয়ে থাকেন। নিজেদের স্বার্থ উদ্ধার করেন। তবে সে যাই হোক; শুদ্ধতম ইসলামকে চর্চা করতে হলে এগিয়ে আসতে হবে সবাইকে। শুধু ধর্মের জন্যে নয়; সুন্দর জীবনের জন্যে হলেও এসব ভন্ডামীকে সমাজ থেকে নির্মূল করা প্রয়োজন।

দায়বদ্ধতাঃ এটিএন নিউজ এবং বিভিন্ন ওয়েবসাইট।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

নিস্পাপ একজন বলেছেন: সত্যই বলেছেন। অনেক অজানা ইনফরমেশন জানতে পারলাম। এই রকম ধর্ম ব্যবসায়ী দের মুখোশ জাতির সামনে উন্মোচন করা উচিত।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

আতিক স্বাধীন বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

উদাস কিশোর বলেছেন: রং নাম্বার. . . . . . .
একে তো বেধর্মিরা ইসলাম ধর্মের পেছনে লেগেছে , এরা আবার মুসলিম হয়ে ইসলামকে কলুষিত করছে ।
আল্লাহ ঐ সকল ভন্ড পীরদের হেদায়েত দান করুন ।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

আতিক স্বাধীন বলেছেন: পিকে হো কেয়া? হা হা হা।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৬

নতুন বলেছেন: দেওয়ানবাগী...আটরোশি...রাজারবাগী...

ভন্ড ভন্ড ভন্ড...

সবই টাকা কামাইয়ের ধান্ধা

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

আতিক স্বাধীন বলেছেন: জ্বী ভাই।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

আবু শাকিল বলেছেন: বর্তমানে যে ব্যবসা থেকে অধিক মুনাফা পাওয়া যায় তা মধ্যে ইহা অন্যতম ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

ওয়ালী আশরাফ বলেছেন: অমুসলিমরা ইসলাম ধ্বংসে যা কিছু করেছে, তার চেয়ে শত সহস্রগুণ বেশি ক্ষতি করেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে গুজে থাকা এই ধর্ম ব্যবসায়ীরা। এদের মুখোশ উন্মোচনে সবার এগিয়ে আসা উচিত।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

জনাব মাহাবুব বলেছেন: কয়দিন আগে চন্দ্রপুরীর এক মুরিদের সাথে আমার কথা হয়েছিলো। সে বললো, "আমাদের চন্দ্রপুরী পীর সাহেবই বর্তমান জামানার মুজাদ্দেদ" আমি বললাম "ভাই সব পীরই তো বলে, সেই জামানার মুজাদ্দেদ, যেমন দেওয়াবাগী, কুতুববাগী, আটরশি, জাকের পার্টি প্রভৃতি। তাহলে আমরা কোন পীরের কথা বিশ্বাস করবো যে সে আসলেই জামানার মুজাদ্দেদ"


চন্দ্রপুরীর মুরিদ আমারে উত্তর দিলো " জাতিসংঘ থেকে আমাদের পীরকে ঘোষণা দেওয়া হয়েছে, সেই জামানার মোজাদ্দেদ।" :P :P


আমি শুনে তো পুরাই থ। :||


এইবার বুঝেন মগজ ধোলাইয়ের নমুনা। ;)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

এইসব ভন্ড পেরসাবগুলাই এ দেশের সহজ সরল মানুষ গুলোকে বিপথে পরিচালিত করে ধর্ম ও সমাজে বিভেদ তৈরী করতেছে।

আর এসব ভন্ডামীল আড়ালে রমরমা ব্যবসা চলছে।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

আহলান বলেছেন: জাতি সংঘ থেকে .... :-P :-P =p~ =p~ =p~

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


আবু শাকিল বলেছেন: বর্তমানে যে ব্যবসা থেকে অধিক মুনাফা পাওয়া যায় তা মধ্যে ইহা অন্যতম ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শাশ্বত স্বপন বলেছেন: ভাইরে, এই পীরের দাঁতের সমস্যা হয়েছিল, আমার স্যারের চেম্বারে এসেছিল। কি নুরানী চেহেরা। যার নিয়ে এসেছিল, তারা চেম্বারের বাইরে ছিল। কাজ শেষে ডাক দিতে গিয়ে দেখি, শালারা সিগারেট নয়, গাজা খাচ্ছে।

ভাইরে, নবী যদি ঘোষনা না দিত, তাহলে ওরা নিজেদের শেষ নবী ঘোষনা দিত।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধর্ম মানুষের কল্যানের জন্য। সেটা যদি কল্যান না করে অকল্যান হয়ে ধরা দেয় তবে বুঝতে হবে সেখানে অধর্ম হচ্ছে। ব্যবসা হচ্ছে।’’---------সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.