নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাউর রহমান আজাদ

আতাউর রহমান আজাদ › বিস্তারিত পোস্টঃ

ইসলামকে ঢাল হিসাবে ব্যাবহার

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬



Blog নিয়া ইদানিং সবার খুব মাথা ব্যাথা ।



যেমন, এই বাংলায় ইংরেজ শাসনামলে ইংরেজি পড়া হারাম করেছিলেন আমাদের তথাকথিত ইসলামের রক্ষকরা । সেই ইংরেজি এখন হালাল হয়ে গেছে সকল ইসলাম রক্ষকদের কাছে ।



৭১ এ তেমনি কিছু ইসলামের রক্ষক ইসলাম রক্ষার নামে ৩০ লক্ষ মানুষ খুন ও ২ লক্ষ মা- বোনের ইজ্জত নেওয়াটাকে হালাল করেছিল । আজ যখন সেই ৭১ এর ঘৃণ্য ইসলাম রক্ষকদের বিচারের সম্মুখীন করে বিচার হচ্ছে , ঠিক তখনি আবার ইসলাম রক্ষার নামে কিছু ইসলাম রক্ষক Blogger দের নাস্তিক-মুরতাদ বলে আন্দোলনে নেমেছে ।



ইংরেজ শাসনামলে এরা যেমন ইংরেজি বুঝতা না বলে ইংরেজিকে হারাম করেছিল নিজেদের স্বার্থে , ৭১ এ যেমন পাকিস্তান বিরোধীদের নাস্তিক-মুরতাদ বানিয়ে খুন , ধর্ষণ করেছিল অবলীলায় নিজেদের আর্থিক, রাজনৈতিক স্বার্থে । ঠিক তেমনি আজকে Blog কি তা না বুঝে সকল Blogger দের নাস্তিক বলছে নিজেদের অজ্ঞতাকে ধামাচাপা দিয়ে আর্থিক ও রাজনৈতিক স্বার্থ হাছিলের জন্য ।



বাংলাদেশের Blogger রা Blog এ লেখালেখি শুরু করেছে কম করে হলেও ৫ বৎসর যাবত । ৭১ এর ইসলাম রক্ষাকারীদের বিচারের রায় যখন চলছে তখন এই মহলটি অন্য সব চেষ্টায় বিফল হয়ে নতুন অস্র হিসাবে নিয়েছে Blog । আজকে যাদের Blog নিয়া আন্দোলন করতে দেখছি তারা এখনও Blog কি তাই জানে না ।



ইসলামকে ব্যাবহার করে কিছু অজ্ঞ , স্বার্থপর মহল বারবার ইসলামকে আঘাত করছে অবলীলায় আর তার দায় চাপাচ্ছে সাধারন জনগনের উপর । এই মহলটি সবসময়ই সাধারন জনগনের অর্থে নিজেদের পুষ্ট করে আঘাত করে সাধারন জনগনের ধর্মীয় চিন্তা চেতনায় ও তাদের জান-মালের উপর ।



ইসলামকে ঢাল হিসাবে ব্যাবহার করে নিজেদের স্বার্থ হাছিল করতে এই মহলটি যে কোন ধ্বংসাত্মক কাজ করতে একটুও কুণ্ঠা বোধ করে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.