| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল হামিদ ১৯৪১ সালের ১ জানুয়ারি তারিখে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিকলী জিঃ মিঃ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন। কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন। সেন্ট্রাল “ল” কলেজ থেকে এল,এল,বি পাশ করেন । পেশায় তিনি একজন এডভোকেট। কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন।
দাম্পত্য জীবনে তিনি স্ত্রী মোছাঃ রাশেদা খানমের সাথে সংসারধর্ম পালন করছেন। রাশেদা খানম কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী । তিনি তিন ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত আছেন। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসাবে। কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত এমপি এবং ১০টি সংসদ নির্বাচনের মধ্যে ৭ বার একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জাতীয় সংসদে তিনি ডেপুটি স্পিকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ২০০১ সালের জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় উপ-নেতা ছিলেন।
১৯৫৯ সালে মাত্র ১৫ বছর বয়সে কিশোরগঞ্জে রাজনৈতিক কর্মী থেকে গুরুদয়াল কলেজের সেক্রেটারি ও ভিপি হন ১৯৬৫ সালে । ১৯৬১ সালে স্বৈরশাসক আ্ইউব বিরোধী আন্দোলনে ও ১৯৬৩ সালে ছাত্র আন্দোলনের কারাবরণ করেন এই ছাত্রনেতা । ১৯৬৪ সালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন । ১৯৬৬-৬৭ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন ।
১৯৬৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন । বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ১৯৭৬-১৯৭৮ কারাবরণ করেন । ১৯৭৮- ২০০৯ এই ৩১ বছর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন । কিশোরগঞ্জ জেলা বারের ১৯৯০-১৯৯৬, ৫ বার প্রেসিডেন্ট ছিলেন । ১৯৭০ সালে মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হন ময়মনসিংহ-১৮ আসন থেকে । ১৯৭১ এর মুক্তিযুদ্ধে মেঘালয়, ভারত এর রিক্রুটিং কমিটির চেয়ারম্যান ছিলেন । ১৯৭৩ এর সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হন । ৬ বার জাতীয় সংসদ সদস্য হন তিনি । বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ১৯৭৬-১৯৭৮ কারাবরণ করেন ।
১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ এই ৬ বারের জাতীয় সংসদ সদস্য, ১৯৯৬ এ ডেপুটি স্পিকার ও ২৫ জানুয়ারি, ২০০৯ এ স্পিকার হন । বিরোধীদলীয় উপনেতা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রাজনীতিবিদ এবং সর্বশেষ ১৪ই এপ্রিল ২০১৩ তে ২০ তম রাষ্ট্রপতি হয়ে বিরল সৌভাগ্যের অধিকারী হলেন ৫৪ বছর ধরে রাজনীতি চর্চা করা রাজনীতির এই বরপুত্র ।
©somewhere in net ltd.