| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেট গতির শীর্ষ জায়গাটি ধরে রেখেছে দক্ষিণ কোরিয়া। গ্রাহকরা সেকেন্ডে ২৫ দশমিক ৩ মেগাবাইট গতিতে ইন্টারনেট সেবা উপভোগ করেছেন। এর পরই রয়েছে হংকং ও জাপান। হংকংয়ের গ্রাহকরা এ সময়ে গড়ে প্রতি সেকেন্ডে ১৬ দশমিক ৩ মেগাবাইট গতির ইন্টারনেট সেবা পান। আর জাপানিরা পাচ্ছেন প্রতি সেকেন্ডে ১৫ মেগাবাইট গতি।
গড় গতিতে শীর্ষ ১০ দেশের মধ্যে অন্যগুলো হচ্ছে— সুইজারল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, লাটভিয়া, চেক রিপাবলিক ও সিঙ্গাপুর। সুইজারল্যান্ডের গড় গতি প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ৫ মেগাবাইট । সুইডেনের গড় গতি প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ১ মেগাবাইট । নেদারল্যান্ডসের ১৪ মেগাবাইট। আয়ারল্যান্ড, লাটভিয়া, চেক রিপাবলিক ও সিঙ্গাপুর যথাক্রমে গড়ে প্রতি সেকেন্ডে ১৩ দশমিক ৯, ১৩ দশমিক ৪, ১২ দশমিক ৩ ও ১২ দশমিক ২ মেগাবাইট।
আমাদের দেশে শুধুমাত্র থ্রিজি ইন্টারনেট সারাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে পারলে ফ্রিল্যান্সাররা প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে যোগ করতে পারবে।বর্তমানে গার্মেন্টস শিল্পের পরে বাংলাদেশে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ফ্রিল্যান্সিং খাত থেকে। বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে ফ্রিল্যান্সিং খাত প্রথম অবস্থানে চলে আসা সময়ের ব্যাপার মাত্র।
বাংলালায়ন দিচ্ছে ৪ জি স্পিড। বিস্তারিত জানতে ক্লিক করুন
©somewhere in net ltd.