নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে দান করা হয় বলেই গরীব!?

বাংলাপ্রতিদিন

আমি বাংলাদেশ।আমরা প্রত্যেকেই

বাংলাপ্রতিদিন › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের আল-কোরান অবমাননা নয় কি!!

০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৪০

আমার ভুল হলে মহান আল্লাহ্ আমায় মাপ করবেন....

ইসলাম সন্মন্ধে তেমন কিছুই জানিনা।তবে জানার চেষ্টা করছি।এখন যেটা বলতে চাই তা হচ্ছে জামায়েত দলের মনোগ্রাম।আমার কেনো যেনো মনে হলো এই মনোগ্রামে.আল্লাহ লেখাটা জামায়েত বিকৃতি করেছে।ছবিতে দেখেন-আলিফ এর উপরে জবর দেয়নি,লাম এর উপর চিন্হ টা নাই(যেটা ডবলইউ এর মত দেখা যায়),হু এর উপর পেশ নাই।এবং উপরন্ত লাম লাম এর মধ্যে ন্যায় বিচারের প্রতিক দাড়িপাল্লার ছবি দেয়া

আসুন তুলনা করে দেখি এবং জামায়েতের মনোগ্রাম অন্যায় হলে,তা বাতিল করার অনুরোধ জানাই।।

মন্তব্য ৬২ টি রেটিং +৫/-৩২

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৪৫

বাংলাপ্রতিদিন বলেছেন: ভুল হলে ক্ষমা প্রর্থী.....।।

২| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৪৯

শেলী বলেছেন: যবর যের এগুলি আরবীতে নাই। এগুলি দেয়া হয় নন আরবদের জন্য।

৩| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৫২

মনিরুল হাসান বলেছেন: আমার কাছে যেটি বেশি বিচ্ছিরি লাগছে সেটি হচ্ছে নামের মাঝে দাড়িপাল্লার ছবি দিয়ে রেখেছে।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৫৫

বাংলাপ্রতিদিন বলেছেন: আরবি হরফের বিকৃতি হচ্ছে কি?
মনে হয়।

৪| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৫৭

মেহেদী_হাসান বলেছেন: যের যবর পেশ দেয়াটা যরুরী কিছু নয়। নবীর(সাঃ) সময় বরং যের যবর পেশ ছিল না। এবং এরাবিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত এগুলি ব্যবহার করা হয় না। যেমন আমার নাম লিখলে এমন হবেঃ مهدي حسن
আর আলিফ লামের সাথে লাগিয়ে দিয়েছে- এটা হয়েছে ক্যালিগ্রাফির জন্য। সব ভাষায়ই ক্যালিগ্রাফি করা হয়- তবে আরবিতে একটু বেশি করা হয়; বলা যায় আরবী ভাষার ক্যালিগ্রাফি সবচেয়ে বিখ্যাত।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:১৮

বাংলাপ্রতিদিন বলেছেন: ভাই ক্যালিওগ্রাফ বুঝলাম!তবে হরফের মধ্য ছবির প্রকাশ!ক্যালিওগ্রাফ হচ্ছ-সেই হরফের বা হরফ থেকে কারুকার্ষ।আবার নির্দিষ্ট কোন ডিজাইনের উপর ও হরফ বসাতে পারে।
কিন্ত এখানে সরাসরি ছবি যোগকরা হয়েছে,তাই নয় কি!!
ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৫৮

লেবফিউম বলেছেন: এটা ক্যা্লিওগ্রাফ । যে ২টা ছবি আপনি দিয়েছেন, ২টাই ক্যা্লিওগ্রাফ ।


মনে হচ্ছে, একেবারেই না বুঝে পোষ্ট করেছেন। পারলে ড্রাফট করে দিয়েন ।

ধন্যবাদ ।

৬| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:২০

নাজমুস বলেছেন: আসলেই তো!

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৩৬

বাংলাপ্রতিদিন বলেছেন: তাই নয় কি!!ধন্যবাদ।

৭| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:২০

বন্ধন ১৯৮৩ বলেছেন: কোরআন শরীফ বা আরবী ভাষায় এক সময় যবর-যের (হরকত) ছিলনা। হাজ্জাজ বিন ইউসুফ এর সময় যখন দেখা গেলো যে হরকত না থাকার কারনে লোকজন কোরান শরীফ ভুল পড়তেছে এতে করে কোরানের অর্থও উলোট পালোট হয়ে যাচ্ছিলো। তাই তিনি এর প্রয়োজনীয়তা অনুভব করে হরকত দেয়ার ব্যবস্থা করেন।

বিঃদ্রঃ যারা আরবী গ্রামার সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তারা যবর-যের তথা হরকত ছাড়াই পড়তে পারেন।

জেনেশুনে ব্লগ পোস্ট করা উচিৎ ছিলো। জ্ঞানহীন পোস্টে মাইনাচ।
আপনার অবগতির জন্য বলতেছি যে আপনার "ডবলইউ" =p~ রে "তাশদীদ" বলে।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:২৯

বাংলাপ্রতিদিন বলেছেন: তাশদীদ এর জন্য ধন্যবাদ।
দাড়িপাল্লার ছবি কেনো?আর জের জবর যদি নাই দাও তবে খারা জবর দিলে কেনো?সত্য বলুন,পক্ষ নিচ্ছেন কেনো??

৮| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:২২

মোসাজস বলেছেন: পোষ্ট ফ্লপ........ ড্রাফ দিন........

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৩০

বাংলাপ্রতিদিন বলেছেন: বুঝতে চেষ্টা করুন।

৯| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:২৪

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: মনে হয় কোরআন অবমাননা হয়েছে।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৩৪

বাংলাপ্রতিদিন বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:২৯

ফাহরুখ খান বলেছেন: ভালোভাবে জেনে শুনে পোস্ট করা উচিত ছিল।মাইনাস

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৩৩

বাংলাপ্রতিদিন বলেছেন: আবার নতুন পন্ডিত!
আরে ভাই একটু চিন্তা করে বলুন।না বুঝলে আমার জবাব গুলো দেখুন........

১১| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৩৪

অজগর বলেছেন: আমার মনে হয় নিতান্ত ভুল ধরার মানসিকতা নিয়ে আপনি এই পোস্ট দিয়েছেন।যারা আরবি জানে তাদের কাছে জেনে দেখবেন এখানে খারাপ কিছু চোখে পড়বে না।
আমাদের বোধয় কোন বিষয়ে জেনে পোস্ট দেওয়া উচিত।
আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে বলব এখনি এ পোস্টটি সরিয়ে নিতে কারণ আসল বিষয় বাদ দিয়ে শুধু জামাতের নাম থাকার কারণে অনেকেই আপনাকে সমর্থন করে পোস্ট দিবে যাদের এ ব্যপারে কোন জ্ঞান নেই।তখন আপনি ধাধায় পড়বেন।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৪৫

বাংলাপ্রতিদিন বলেছেন: আরবি হরফে ছবির সংযোগকি অবমাননা নয়!!কোরানের শব্দে ছবি ব্যাবহার অন্যায় নয় কি??
ধরেন কোন পরহেজগারের নাম লিখলেন ও এরমধ্যে একটিপোকার ছবি দিলেন এটা কি ঠিক?কোরানের হরফে..বলুন অন্যায় নয়??

১২| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৪২

শাহ জাহান মাহমুদ বলেছেন: ভাই বিরুদ্ধিতার কারনে খারাপ বলা ঠিক না, ইসলাম নিয়ে পড়া শুনা কম থাকার কারণে আমরা খারাপ টা চিন্তা করি । তবে ভাইয়া ইসলাম সমন্দ্ধে ধারনা না থাকলে, এসব নিয়ে পোষ্ট দেওয়া ঠিক না ।
বুঝা যায়, আপনি এলাইনে নতুন, পোষ্টটা ড্রাফ করে দিন, না হলে মানুষ হাসবে আপনাকে নিয়ে ।
তারপর অবুঝ মনকে নিয়ে শান্তনা নিয়ে দিয়েছেন বুঝা যায় ।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৪৭

বাংলাপ্রতিদিন বলেছেন: ১১.জবাবটা কি ঠিক নয়?
ধন্যবাদ।

১৩| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৪৪

১৪ বলেছেন: আপনি আরবী পত্রিকা পড়েন তো? না পড়লে পড়ুন।
এবার বুঝছেন তো আপনার ভুলটা কোথায়?

০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:১০

বাংলাপ্রতিদিন বলেছেন: কোরানের হরফে ছবি!!কার ভুল!

১৪| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৪৭

লেবফিউম বলেছেন: বানান ভুলের ভয়!ছোট,ছোট পোষ্ট!
বাংলা শেখার সুযোগের অভাব..তবুও চেষ্টা...

বাংলাই লিখতে পারেন না, আইছেন আরবী শিখতে !!!!!!!!!!
তার উপর ক্যা্লিওগ্রাফ !!!!!!!!!!!!!!!!




আপনার পোষ্টের মূল উদ্দেশ্য বুঝে ফেলেছি । মুনাফেকের লক্ষন হচ্ছে নিজেদের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আপনি যেটা নিয়ে লিখেছেন, সেটি জামাতে ইসলাম এর লোগো। এটি শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক গুলো দেশে জামাতে ইসলাম রয়েছে। আর শুধু বাংলাদেশে এই দলটির যুদ্ধাপরাধীর দূরনাম আছে ।

আর সব যে যুদ্ধাপরাধী তা তো না, ইসলামী দল হিসাবে অনেক আলেম।ওলামাও আছেন । তারা লোগো টা দেখেছেন নিশ্চই । আপনি যে কারনে দিয়েছেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিক ।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৫৫

বাংলাপ্রতিদিন বলেছেন: বাংলাই মানেটা কি?এত তুচ্ছ ভাবেন কেনো বাংলাকে?
এমন ও তো হতে পারে,অন্য আরো ৫টা ভাষা জানি।বাংলার সুযোগ অর্থ বাংলায় ছিলাম না বা.......
বাংগালিরাই বাংলা জানবে তা কোথায় লেখা আছে?
অনেক বললাম ধন্যবাদ।তবে দুঃখিত নই।

১৫| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৫:৫৯

বন্ধন ১৯৮৩ বলেছেন: হাহাহা!! =p~ খাড়া যবর কই? খাড়া যবর ছিনেন?

আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি একজন বড় আরবী পন্ডিত কে জিজ্ঞেস করে ভালো ভাবে জেনে নিন। তাহলে আপনার ভুল ভেঙ্গে যাবে। আপনার বোকামিটাও ধরা পড়বে। আরবী সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই সেটা বুঝা যাচ্ছে। অযথা যত তর্ক করবেন, তত আপনার বোকামির পাল্লাটা ভারী হবে। মানুষ হাসবে।

আমি তো পক্ষ নিইনি। আপনি ভাষা সম্পর্কে জানতে চেয়ে পোস্ট দিয়েছেন। আর আমি সুন্দর করে সেটার ব্যাখ্যা করেছি।

দাঁড়িপাল্লা যে ন্যায়ের প্রতিক সেটা তো আপনি নিজেই লিখেছেন। সেখানে আমি আর কি বলবো?

১৬| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:০১

অজগর বলেছেন: আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি..সরু ভাই!সময়টা নস্ট হলো।
মনে ব্যাধি থাকলে সত্য উপলব্ধি করা যায়না।
আপনি মনে হয় কোনটি ছবি আর কোনটি ছবি না তাইই জানেন না..

১৭| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:০৯

আইকন বলেছেন: আপনার উত্তর দেখলেই বুঝা যায় কিছু শিখতে আসছেন নাকি বিচার মানি কিন্তু তালগাছ আমার। পোষ্টে মাইনাস কিন্তু আপনারে প্লাস, কারন কিছু সততা এখনো আপনার কাছে আছে.. আপনি কাউকে গালি দেননি।

১৮| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:০৯

সাইক চৌধুরী বলেছেন: হাস্যকর পোষ্ট। না জেনে একটি বিষয় নিয়ে লেখাটা ঠিক না। লেখার আগে আপনার উচিত ছিল বিষয় টা নিয়ে একটু হলেও পড়ালেখা করা। আমার মনে হয় আপনি একবার google এ সার্চ করেও আপনার জ্ঞান ঘাটতি দূর করে নিতে পারতেন।

১৯| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:১০

মহানাম বলেছেন: আরে, জামাতের নিজামী ত বাংলাদেশের রসুল। সুতরাং তার কথা-বার্তা ও মনোগ্রামে কি নতুনত্ব থাকবে না ? তাই ত নামের সাথে দাঁড়ি-পাল্লাকেও জুড়ে দিয়েছে।

০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:১৫

বাংলাপ্রতিদিন বলেছেন: কেউই আল্লাহ নামের সাথে দারিপাল্লাটা বুঝতে চাচ্ছে না!আরবি হরফে ছবি!!!

২০| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:১৫

বাতাসের রূপকথা বলেছেন: Very good looking people do the cosmetic surgery to change the face created by Allah and put lot of tatto to make the the complexion different. What you will tell about them ? Allah is not that light and fragile to be broken with little caligraphy. We should follow the ideology not the caligraphy.

২১| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:২৯

লেবফিউম বলেছেন: সাইক চৌধুরী বলেছেন: আমার মনে হয় আপনি একবার google এ সার্চ করেও আপনার জ্ঞান ঘাটতি দূর করে নিতে পারতেন।

--> ভাই, গুগোল এ ইসলাম খোজার কথা আর কোন দিন বইলেন না। গুগোল ইসলাম কে বিকৃত ভাবে প্রকাশ করে। দোষ টা গুগোলেরও না মনে হয়। মানে আজাইরা সাইটের লিঙ্ক দেয়।

Islam টেগ দিয়ে ইমেজ খুজে দেখেন একবার।

_______________________________________

@লেখক, ১৮ নাম্বার কমেন্টের প্রথম অংশের স্বাভাবিক উত্তর দিয়েছেন।
বাকি অংশের উত্তর দেন নি।

১৩ নাম্বের কমেন্টে ১৪ নাম্বার ভাই এর দেয়া লিঙ্ক টা দেখেন, বুঝতে পারবেন।


১৯ নাম্বার কমেন্ট দেখেন, আপনার এই পোষ্টের কারনে "নবী রাসূল" পবীত্র শব্দটির কি ধরনের ইউজ হচ্ছে ।

_______________________________________

আপনার আগের পোষ্ট গুলা দেখলামঃ
এখনো বাংলাদেশের পাকিস্হানি পরামর্শক।
আজাইরা পোষ্ট (প্লাস পেয়েছেন ১ টি, মাইনাস ১২ টি)


এই তুমি কে?কোরআনে অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভ্রম বিষয়ে বলো..
আজাইরা পোষ্ট - (১ প্লাস/১ মাইনাস)

এই লোকটির পেশা কি??
জাকির নায়েক কে নিয়া আজাইরা পোষ্ট (প্লাস ৫ টি,মাইনাস ৬০ টি)


বিএনপি/জামাত কে নিয়ে ৪টা পোষ্ট করেছেনঃ
নিজামীর আওয়াজ পাওয়া যাচ্ছে।মুত্রালয়বলে কি!
নিজামী থেকে সবধান...
জামায়েতকে বলি.নিমতলী যান।আওঃ,বিএনঃ ও..
আজ জাতীয় শোক দিবস।ও (বিএনপি+জামায়েত)..

(এইটার সাথে আজকের এই পোষ্ট রিলেটেড)


০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:৩৮

বাংলাপ্রতিদিন বলেছেন: কষ্ট করার জন্যধন্যবাদ।সত্য হোক মিথ্যা হোক-বিপক্ষে বললেই মাইনাস!!

২২| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:৪২

চারুপাঠ বলেছেন: গুরু উপায় বলনা
এত মূল্যবান চিন্তার খোরাক কিভাবে জোগান?
আরবী ক্যালিওগ্রাফির হাজার বছরের ইতিহাস থাকা সত্বেও কেন জানি আষাঢ়ের গল্প শুরু করেছেন?

২৩| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৬:৫৮

তাজ উদ্দীন সুমন বলেছেন: নতুন মোল্লা আইছে।

২৪| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:০৮

clingb বলেছেন: নিতান্ত অজ্ঞতাপ্রসূত পোস্ট। এবং টিপিক্যাল বাঙালি মানসিকতা- ছিদ্রান্বেষন এবং না জেনেই নিজেকে বিরাট পন্ডিত মনে করা। আপনার উচিত এই পোস্ট-টি ডিলিট করা। মানুষের সময় নষ্ট করছেন আর অজ্ঞতা ছড়াচ্ছেন। আরবী ভাষা সম্বন্ধে সাধারণ জ্ঞান আছে আপনার। বলুন তো আরবী ভাষায় আপনি যে জিনিসগুলোকে এখানে দেখছেন না বলে দাবী করেছেন, তাকে কী বলে? আর এগুলো কে প্রচলন করেন এবং কেন???

০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৪৫

বাংলাপ্রতিদিন বলেছেন: আরবি হরফে ছবির ব্যাবহার কেনো।!

২৫| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৩২

সুমনা শাহনাজ বলেছেন: যারে দেখতে নারি তার চলন ভারী---------------------

বাদ দেন এসব ফাজলামি....যেখানে হাত যায়না সেখানে চুলকানোর চেষ্টা না করা ভালো, শুধু শুধু সময় নষ্ট.....

০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৪৯

বাংলাপ্রতিদিন বলেছেন: মন্তব্য নয় লেখাটি পড়ো ভাই।
হুজুগে গা ভাসাও কেনো!!

২৬| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৪৩

ডিজিটালভূত বলেছেন: শুধু ভুলই নয়। মূর্খতার পরিচয়।

২৭| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৪৪

মেহ্দী বলেছেন: তোমার খাইয়া দাইয়া আর কোন কাজ নাই? ইসলাম এর বিরুদ্ধে লিখে খুব মজা পাও না!! তোমার জন্য দোয়া করা ছাড়া আমার আর কিছুই বলার নাই, বিরোধীতা করতে করতে যেন তোমার বিবেক খুলে যায় যার মাধ্যমে পরকালিন মুক্তির জন্য পাথেয় খুজে পাও

০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৫০

বাংলাপ্রতিদিন বলেছেন: সুন্দর......তবে মন্তব্যের মন্তব্য।

২৮| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৫৩

জািফর বলেছেন: B:-) B:-) =p~ =p~ :-P :-P
ব্যপক বিনোদনময় পোষ্ট ছালাইয়া যান....তবে ব্লাক বেঙ্গল গোট ও কিন্তু আরো উন্নত বুদ্ধির হয় এ কোন জামানায় আইয়া পড়লাম /:) :| :(

০২ রা জুলাই, ২০১০ সকাল ৮:৩৮

বাংলাপ্রতিদিন বলেছেন: পারবেতো শুধু সমালোচনা!

২৯| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৮:৩৪

মোসারাফ বলেছেন: প্রানীর ছবি রাখা বা তোলা নিষেধ। জড় পদার্থের নয়। সুতরাং পোকা আর দাড়িপাল্লা এক নয়।

৩০| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৯:০৯

ব্লগ মাফিয়া বলেছেন: নিজেকে এতো কষ্ট করে মূর্খ প্রমান করার চেষ্টা করছেন কেন???

৩১| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৯:২২

এস এইচ খান বলেছেন:


মোনাফেক।

৩২| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৯:২৭

অলস ছেলে বলেছেন: উত্তম আনন্দ পেয়েছি। =p~ =p~ =p~ =p~

৩৩| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৯:৩০

অবিবর্তিত বলেছেন: """"মোসারাফ বলেছেন: প্রানীর ছবি রাখা বা তোলা নিষেধ। জড় পদার্থের নয়। সুতরাং পোকা আর দাড়িপাল্লা এক নয়। """"-----আমিও এরকমটাই জানতাম।


@লেখক: শুধু শুধু ক্যাচাল লাগাচ্ছেন কেন? জামাতে অনেক আরবী বিশেষজ্ঞ আছে।তারা এত কাঁচা কাজ করবে না যা নিতান্ত সাধারন মানুষ ও ভুল ধরতে পারে।তারা ধোকাবাজির উপরই টিকে আছে। কিন্তু আপনি যে টপিক তুললেন এখানে জামাতের কোন খুঁত আছে বলে আমার মনে হয় না। এইসব আজাইরা জিনিস পোস্ট করার আগে একটু পড়াশুনা কইরা নিয়েন।

আর আপনি যতই নিজের পেষ্টের সাফাই গাচ্ছেন ততই নিজের অজ্ঞতাকে প্রদর্শন করছেন। পোষ্ট উইথড্র করাটাই বুদ্ধিমানের কাজ হবে ।

০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:১৬

বাংলাপ্রতিদিন বলেছেন: কোরানের হরফ যেখান সেখানে ফালানো যায় না।আগুনে পোড়ানো যায় না।পানিতে ভাসিয়ে দিতে হয়।আমরা জানি!
ওদের মার্কটিতে আল্লাহু ব্যাবহার করা হয়েছে,তারমধ্যে দাড়ি পাল্লা কি অন্যায় নয়?
একেতো বিকৃত তারপর যেখানে সেখানে.....

৩৪| ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:০৪

অলস ছেলে বলেছেন: ভ্রাতা, এক ইয়েমেনী বন্ধুকে ডেকে এনে আপনার পোষ্টখানা দেখিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করাতেই সে অনেক উত্তম আনন্দ পেলো।

প্লিজ ড্রাফট করিবেন না, বাংলাদেশের মানুষের ইসলাম ও আরবী ধারণার জন্য এটা মুল্যবান নমুনা। আপনাকে ধন্যবাদ।

৩৫| ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:০৭

এস এইচ খান বলেছেন:

@লেবফিউম, এ দুনিয়ায় লজ্জাহীন মানুষের সংখ্যা কি হারে বেড়েছে এই সামু তার প্রমাণ। সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি তা হল, একটি বিশেষ সম্পদায়ের লোকজন মুসলিম নিক নিয়ে বিশেষ করে মূক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট গুলোতে মূক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেজে ইচ্ছেমত ইসলাম , মুসলিম, মোহাম্মদ ( দ: ) পৃথিবীর বিখ্যাত ইসলামী স্কলারদের অনবরত গালাগালি করছে। ইসলাম নিয়ে কেউ কিছু বললেই সে রাজাকার স্বাধীনতা বিরোধী। আউয়ামী লীগ করে অথচ মুসলিম, তারাও একবার চিন্তা করছেনা বিষয়টি। বাশিঁওয়ালার বাশী বাজানোর উদ্দেশ্য নিয়া একবারও ভাবছে না, আউয়ামী বন্ধুরা শুধুই বাশীওয়ালার সাথে নাচছে। এর পরিণতি ভয়াবহ হতে বাধ্য কিন্ত যখন বুজবে তখন কিছুই করার থাকবে না, সেটি এখন স্পষ্ট।

গতকাল দেখলাম, মন্জুরুল ইসলাম নামে এক ব্লগার ইসলামি টিভি বন্ধ করার সুপারিশ করে পোস্ট দিয়ে সে হাওয়া। কোন যুক্তি নেই, কিছু আউল ফাউল কথা কিন্ত আশ্চর্য ব্যপার হল, অনেক লোক এই পোস্টকে সমর্থন করেছে।

আমারা কোথায় যাচ্ছি! আমাদের শেষ পরণতি কি!!!!

৩৬| ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:৪১

মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন: এফ এইচ খান বলেছেন: ‘আমরা কোথায় যাচ্ছি ! আমাদের শেষ পরিণতি কি !!!!’ শুনুন, আমাদের শেষ পরিণতি, এ পথে চললে, ভারতের অঙ্গরাজ্য হিসাবে মিশে যাওয়া। যদি ভারত নেয়! তবে মনে হয়না ভারত আমাদেরকে নিবে। বাফার স্টেট হিসাবে কাজে লাগাতে পারলে কেন নিবে? উদাহরণটা এমন, যদি বিয়ে না করেই চালানো যায় তাহলে ঝামেলা করার দরকার কি! একটি স্বাধীন দেশের স্বতন্ত্র জাতীয় চেতনা ও আদর্শ থাকা জরুরী, যেটি আমাদে নেই। দেশের মানুষ স্পষ্টতঃ দুই ভাগে বিভক্ত। প্রো-ইন্ডিয়ান আর এন্টি-ইন্ডিয়ান। জামাতের মনোগ্রাম নিয়ে খোঁচাখুচির কারন হলো জামাত চরমভাবে ভারতবিরোধী। এ কারনে ভারতবিরোধী অনেক অ-ইসলামপন্থী ও তাত্ত্বিক বামপন্থীও হাল নাগাগ জামাতপন্থী।

৩৭| ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৭

সাহায্যপ্রাপ্ত বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকর।

৩৮| ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:৫৯

সাহায্যপ্রাপ্ত বলেছেন: দু:খিত। উপরের মন্তব্যটি মুছে দিন।

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:২৬

বাংলাপ্রতিদিন বলেছেন: কোন সমস্যাই নাই।
ধন্যবাদ

৩৯| ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:৩১

তায়েফ আহমাদ বলেছেন: যে খারাপ, তার সবই খারাপ??

৪০| ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:৪৪

হাসান খা বলেছেন: কেউ ওনার সমস্যা নিয়ে বলছেন না কেন। আরবী হরফের সাথে কোন ছবি মিশালে কোন সমস্যা আছে কিনা। দাড়িপাল্লা দিয়ে আল্লাহতায়ালার একটা গুন তো প্রকাশ পেল। এতে আমাদের শরিয়তে কোন সমস্যা আছে কিনা...আমি তা জানি না লেখক শুধু এতটুকু ঊত্তরের জন্য পোষ্টটা এখনো রেখেছেন কেন। আর অন্য ব্লগার ভাইদের বলতে চাই....কেউ কেউ তাকে মোনাফেক বলছে, গালি দিচ্ছে, এটা কি একজন মুমিনের ভাষা হওয়া উচিত? সবাই তার পোষ্টটা নিয়ে বিভিন্ন পয়েন্টে সমালোচনা করলেই তো পারেন....শুধু শুধু ব্যাক্তিগত আক্রমন করে কি লাভ। লেখককে বলছি একটা পোষ্ট যখন ব্লগে দিলেন .....সেটা নিয়ে এত কথা শুনলেন....নিজেও তো খোজ নিয়ে আপনার হরফ আর ছবির মিশ্রন ব্যাপারটা সবাইকে জানাতে পারেন।

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:২৯

বাংলাপ্রতিদিন বলেছেন: ধন্যবাদ।
নিজেদের মানষীকতার প্রমান পাওয়া যাচ্ছে......

৪১| ০৯ ই জুলাই, ২০১০ সকাল ৭:৩৩

বাংলাকে ভালবাসি বলেছেন:

'দাড়িপাল্লা' দেখে অপ্রীতিকর লাগছে।



আমরা মুসলিম হিসেবে খুবই কম জানি তাই মন্তব্য করতে ভয় হয়। আপনি লোগোটা প্রিন্ট করে এলাকার ভালো মুফতি সাহেবের সাথে পরামর্শ করে দেখতে পারেন।


৪২| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০২

এম এস ইসলাম বলেছেন: আল্লাহ নামের মধ্যে দাড়িপাল্লা এটা কোন সমস্যা নয় কারন আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে ন্যায় বিচার করা আর এখানে সেটাই বুঝানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.