| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত মাসে ল্যাবের এক জুনিয়রকে নিয়া কফি খাব বলে আমাদের বাংলাদেশী সংস্কৃতি (সিনিয়র-জুনিয়র সম্পর্কের ব্যাপারে) কিছু বক্তব্য প্রদান করার পর ভেন্ডিং মেশিনে একটি ১০০০ ওন এর একটি নোট প্রবেশ করাইলাম। কিন্তু মেশিন দেখি আমার নোটটা গ্রাস করলো। সেইদিন নিজেকে এই বলে সান্তনা দিলাম যে কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আমি এই অনুদান প্রদান করলাম
কিন্তু কোরিয়া যে এইভাবে আমার উপর নির্ভর হয়ে যাবে তা আমি কল্পনাও করিনি।
আজকে কিছু দৈনন্দিন জিনিস কেনার জন্য বাজারে গেলাম। কেনাকাটা শেষে বিল দেখে তো এমনিতেই আমার মাথায় হাত
সাথে এক পোলিশ দোস্ত গেছিলো, সে বললো চল আজকে বাইরে খাই।আমরা অনার্সের সময় একটা কথা প্রায়ই বলতাম- "কি আর হবে, মরলে ফার্টিলাইজার বাচলে হর্টিকালচার।" এই মূলমন্ত্র বুকে ধারণ করে আমিও বললাম ঠিক আছে। কি আর হবে।......... তো খাওয়া-দাওয়া শেষে ডরমিটরিতে এসে একাউন্ট চেক করে দেখি রূপসী সেলসগার্ল আমার একাউন্ট থেকে অতিরিক্ত ৫৭০০ ওন কেটে নিছে। এখন আর কি করবো......."কোরিয়ার অর্থনীতিতে এক বাংলাদেশীর অসামান্য অবদান" এই শিরোনামে একটা রিপোর্ট লিখলাম ।
আশা করি ভবিষ্যতে আমি আরও অবদান রাখবো এবং আমার অনুদানের উপর ভিত্তি করেই কোরিয়া একটি উন্নত দেশে পরিণত হবে।
আর এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম............................
২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
সাইকেলার বয় বলেছেন: হা হা হা । । । । । । । ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বাংলার জেমস বন্ড বলেছেন: হাইসেন না ভাই। বুক পুরাই ফ্যাইট্যা যাইতেছে..........
৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
মদন বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
বাংলার জেমস বন্ড বলেছেন:
৪|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
আলো আঁধার বলেছেন: মামুুুুুু
৫|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
সরোজ রিক্ত বলেছেন: ভাবলাম কি না কি!
এখন দেখি কিপটা।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
বাংলার জেমস বন্ড বলেছেন: ভাই কিপটা ইচ্ছা করে হই নাই, কিপটা বানাইছে প্রফেসার। টেকার কথা কইলেই কয় "I always provide as much as I can. If you ask for more money then I will send you back." আর যে টেকা তাও যদি অনুদান হিসাবে যায়................
৬|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
সরোজ রিক্ত বলেছেন: কোরিয়াতে তো অনেক প্রফেসর টাকাই দেয় না। শুরুতে দিলেও আস্তে আস্তে বন্ধ করে দেয়। ঐ শালারা মানুষ না, ছোট লোক বড় হইছে তো। ভাই, ভালোয় ভালোয় লেখা-পড়া শেষ করে দেশে চলে আসেন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
বাংলার জেমস বন্ড বলেছেন: জি ভাই। দোআ করেন আর দাওয়া প্রফেসর দিচ্ছে...
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
শের শায়রী বলেছেন: ভাই রে এই ইমু আপ্নে :-< :-< :-< :-< :-< এইডা আমি
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
বাংলার জেমস বন্ড বলেছেন: হ ভাই, ঠিকই লিখছেন, বেল পাকলে কাকের কি...........
৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬
প্রকৌশলী আতিক বলেছেন: তমাল ভাই, চালাই যাও। অর্থনীতিকে সচল রাখ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
বাংলার জেমস বন্ড বলেছেন: এ রকম আর কিছুদিন চললে আমার অর্থনীতি খারাপ হয়ে যাবে।
৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
ব্ল্যাকমেটাল বলেছেন: বাইরে গেলে এরকম হয়। আমারও হইছিল।
তখন খ্রাপ লাগসিল। এখন কিন্তু ভাব্লে হাসি পায়।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
বাংলার জেমস বন্ড বলেছেন: আশা করি আর ৩ বছর পর আমারও হাসি পাবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: লু