নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতাসা

বাতাসা০২৩

বাতাসা০২৩ › বিস্তারিত পোস্টঃ

জোকস ফোবিয়া

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অসাধারন কিছু লেখার ক্ষমতা আমার নেই।লেখালেখির নতুন জগতে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি।আপ্নাদের জন্য ছোট একটি জোকস শেয়ার করলাম।জোকসটি সম্পূর্ণ কাল্পনিক।বাস্তবে এর কোনো মিল নেই



জনৈক এক মন্ত্রী সাহেবা কিছুদিন আগে গেলেন ভারত সফরে।পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে একান্ত সাক্ষাতকালে মমতা মিশ্রিত গলায় তিনি মমতা ব্যানার্জীকে বললেন,"আপনার এত ক্ষমতা।এত দাপট,ভারতের অন্য মুখ্যমন্ত্রীরা এমনকি মোনমোহন সিং ও আপনার সাথে ভেবে চিন্তে কথা বলেন।আপা,আমাকে একটা ট্রিক্স শিখিয়ে দেননা,কিভাবে নিজদলের সবার কাছে এত সম্মান পাবো?"।

মমতা হেসে বলেন,"খুব সহজ।আমার চারপাশের মানুষরা অনেক বুদ্ধিমান,ওদের জন্যই আমার আজ এই অবস্থান"।

চিন্তিত আমাদের মন্ত্রী সাহেবার উক্তি,"এত সহজ!!! কিভাবে বুঝেন আপনার চারপাশের মানুষজন অনেক বুদ্ধিমান?";

মুচকি হেসে মমতা তার পিএস কে ডাকলেন।জিজ্ঞেস করলেন,"তোমার কোন ভাইবোন নেই,তোমার বাব মায়ের একটিমাত্র সন্তান।সে কে?"

গালভরা হাসিতে পিএস এর উত্তর,"সে আমি"।



মমতা থেকে ক্ষমতাবান হবার চটপট ট্রিক্স শিখে আমাদের মন্ত্রীসাহেবান দেশে প্রর্তাবর্তন করলেন,উনার চারপাশের মানুষদের তিনি একই প্রশ্ন করলেন,কেউ উত্তর দিতে পারলেননা।শেষমেষ তিনি আমাদের বিজ্ঞ অএর্থমন্ত্রীর শরনাপন্ন হলেন।প্রশ্ন শুনে অএর্থমন্ত্রী চিন্তিত বোধ করলেন ও উত্তরের জন্য ২৪ঘন্টা সময়ও চাইলেন।



অনেক গবেষণার পর কিছু বের করতে না পেরে অএর্থমন্ত্রী গেলেন প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর কাছে।প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী হেসে বললেন,"সে হলাম আমি"।

খুশিতে গদগদ হয়ে তৎখনাৎ অএর্থমন্ত্রী গেলেন প্রশ্নকর্তার কাছে।গিয়ে বলেন,"আপনার প্রশ্নের উত্তর এত সহজ,আমি বুঝতেই পারলামনা!! যাইহোক,সেই মহান ব্যাক্তি আর কেউ নন,তিনি আমাদের জনদরদী,জননেত্রী প্রধানমন্ত্রী"।

শুনে মন্ত্রীসাহেবা খুবই দুঃখিত হলেন।প্রতুত্তরে বললেন,"মন্ত্রীমশায়,আমি আপনাকে অনেক বিজ্ঞ ভেবেছিলাম।এই সহজ প্রশ্নটা পারলেননা! উত্তর হল ,সে মমতা ব্যানার্জীর পিএস "



(তথ্যসূত্রঃ Funny short jokes )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.