নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যাকরি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা

অ-কবি

অ-কবি › বিস্তারিত পোস্টঃ

দুঃখপাঁজরের সাত সতেরো

২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৭

দুখের সর্বশেষ দূর্গে আঘাত

হানা হলো, তীরের বিষাক্ত ফলা এখনো

লেগে আছে দুঃখপাঁজরে

টপটপ করে ঝরে পড়ছে জমাট রক্ত

ভেংগে পড়েছে সান্ত্বনার জানবাজি বাণীটুকুও।



লাল রক্তকণা এখন বর্ণ সেজে

বড়ো ফোটা হয়ে

লিখে যাচ্ছে-

‍আজ তুমি জীবিত থেকেও মৃত

আচানক হয়ে যাবে

ক্যানভাসের জ্যান্ত ছবি আর

তুলির আচড়ে বিধবা স্কেচ।



আর্তনাদের শেষ শক্তিটুকুও

কেড়ে নেওয়া হয়েছে

সত্যি তুমি অবহেলিত নষ্টালজিয়া।



জানতে চাও, ও জেনেছো!

জেনেছো তো! কেনো তোমার ধ্রুপদী দুয়ারে

ছোড়া হলো অভিমানের গোলা

হয়ে গেলে অকার্যকর গান পাউডার

অথবা ড্যামেজ হয়ে যাওয়া প্রাচীন কোনো ব্যাটারি!



বুকের খুব কাছে হাহাকার-কাঁপন

থিরথির করা না পাওয়াগুলো

দিচ্ছে ধিক্কার।



কেন তুমি জানলে না, দেখলে না

পাসওয়ার্ডের লাস্ট টাইপ হওয়া

ভিজিট ওয়ার্ডের খণ্ড খণ্ড টুকরোর

বিদায় সাংকেতিক!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.