নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যাকরি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা

অ-কবি

অ-কবি › বিস্তারিত পোস্টঃ

জীবন যন্ত্রনার একটি মুখ

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

জীবন বৃক্ষের মতো অহর্নিশ আমাকে জ্বালিয়ে যাচ্ছে

পথিকেরা, আমি তো একটা অবলা গাছ

এর বেশি নই তো

আমাকে যথেচ্ছা ভোগ করো ছিড়ে ফেড়ে খাও

আমার রূপ দর্শনে তোমাদের চেখের জ্যোতি বাড়াও তাতো বাধা দেইনি,

বাধা দেইনি, তপ্ত দুপুরে আমার বুকে মাথা মাথা রেখে পৃথিবীর সব সুখ

গ্রহণ করো্ আজলা ভরে, আমরা ফলগুলো খাবারের হলে খাও

এগিয়ে দিচ্ছি, পেতে দিচ্ছে রসে টলয়মান তাজাবুক।

আর কিছু চাও?

আমার সব রূপ রস গন্ধ মুখে চোখে যতো পারো মেখে নাও

জীবনকে অন্য আনন্দে ভরে দাও

বিনিময়ে আমি কিছুই চাইনি,

তোমাদের মতো জাত থেকে আমি কিছুই চাইনি,

আশা করিনি, তোমার আশায় দিবা স্বপ্নে চোখ ভরিনি

অপেক্ষায়! স্যারি, প্রতীক্ষায় থাকিনি সকাল আর সন্ধায় গোধূলির

শেষ সময়ের পাখিটা বাসায় পা রাখা পর্যন্ত।

অথবা সবাগ্রে বিছানা ছাড়া মা পাখিটার ঘরদোর ঝাড় দেয়া ল্গনে

কিন্তু আমার পরিচয়-গাছ। তুমি তো মানুষ, আমাকে যন্ত্রনা দেবার জন্য

বিধাতা তোমার অপরূপ দেহে প্রাণ দেননি।

আমি...আমি জীবন যন্ত্রনার একটি মুখ, একটি যন্ত্রনায় নীল হয়ে যাওয়া একটি

সাবেক সবুজ বৃক্ষ।

২৩.০৪.১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.