| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা বাস্তবতায় ভর করে পথচলা
বুকে এক পশলা জোনাকির আলো,
চোখে অপরাজিত নীল মায়াবি আশাদের বেপরোয়া তাণ্ডব!
নিখাদ স্পর্শছোঁয়া শিহরণ ভেতরে কাঁপন তোলে!
শূন্যে প্রসাদ রচনা করবো বলে এসেছি মহাশূন্যর অনুমোদন নিতে
হুকুমবরদার গোলামের মতো দাঁড়িয়ে মঞ্জুরের প্রত্যাশায় ;
উপেক্ষার প্রহর গুণি, দর্পণে ভাসে তোমার অচেনা মুখ
নেপথ্যের সাহস তুমি, ভরসায় অটল পাহাড়
ভালোবাসার সরেজমিনে তুমিই যে আমার!
তাড়িত হই, হই ভাবিত তোমার কতটুকু বসুন্ধরা নির্মাণের সাহস রয়েছে আমার!
প্রতীক্ষার পালারা কবে খোশ খবর নিয়ে আসবে?
আমার বেদনার ইতি যদি এলেখায় মরণ পথে যাত্রা করতো!
শঙ্কারা যদি এলাইনে কেটে যেতো আগ্রাসী ঢেউয়ের ভাটার মতো
০৮ : ৫৬pm/২৪.১২.১২
©somewhere in net ltd.