| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কবিতা নয় কয়েকটা বিমূর্ত আঙিনা
জীবনসাম্পানটা এমন ছিলো না গো!
ছিল প্রাণোচ্ছল তরতরে কাশফুলের মতো
মনের কোণে আলতো ছুঁয়ে দেওয়া কোমলতার আধার।
ছিল কদমহাসি
বৃষ্টির কান্না
তুমুল ঝড়ে ভয় পেয়ে
অাঁকড়ে ধরা মায়ের শরীর
তারপর পরম মমতায় কোলে তুলে
নিরাপত্তার অাঁচলে আচালিয়ত করা।
ছিল জীবনের রঙ
জীবনের ছোঁয়া
এখানে ভালবাসার প্রতিটা জানালা ছিল উন্মোক্ত
এখানে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকতো মমতারা
আমার গন্ডিবদ্ধ জীবন ছিল এক অনন্য জান্নাত
কিন্তু তুমি অযথাই ঢুকে পড়লে আমার নথিবদ্ধ
আয়নায়...
বললে- এতটুকু এড়িয়ায় তুমি কিভাবে স্বাচ্ছন্দবোধ করো
অবশেষে তুমি সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেলে।
আমি তোমার এড়িয়ার পাওয়ার লোভে আমারটাও হারালাম
দখল করে নিলে আমার সরব আঙিনা
যেমন একাত্তরে নিয়েছিল পাকজানোওয়াররা।
সেই কবে ফাল হয়ে বেরিয়েছিলে কিন্তু এর ক্ষত
আজো যন্ত্রনা দেয়...
আমাকে কাঁদায়...
দয়া করে তোমার অশুভদৃষ্টি ফিরিয়ে নাও।
আমাকে আর কতো জ্বালাবেগো
আর কতো পোড়াবে
তোমার স্মৃতির লাশকে আজ আমি চিতায় মুখাগ্নি করবো.... 
©somewhere in net ltd.