| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধীর পায়ে হেঁটে যাই গন্তেব্যের দিকে
আকাশে তখনো মেঘ, দিগন্ত ফিকে
ক্লান্ত হলে গন্তব্যের বাড়ি খুঁজি
কখনো সন্ধ্যা নামলে নিমগ্ন হই
পরাজিত জীবনে।
কোনো রাত কাটে একাকীত্বে
কোনোটা ঘোরে
কোনোটা ঝরে যায় অবসন্ন লয়ে
কোনোটার ভোর হয় ভোরে।
পাখিদের গান শুনে পাখিদের হাত ধরে
পথের গোলকধাধায় হারাতে হারাতে
বেঁচে উঠি দগ্ধ হয়ে...
চোখের পানিগুলো তখন কলাম হয়ে
প্রকাশিত হয় বুক কাগজে।
অবশেষে কষ্টেরা বন্ধুত্ব রাখে চোরাকাটার সাথে
সারাকাল হেঁটে প্রতিনিয়ত দাঁড়াই
নিজের সম্মুখে এসে।
©somewhere in net ltd.