নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভাল আছি .............

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

পল্লী বাউল

আপনারে আমি খুজিঁয়া বেড়াই

পল্লী বাউল › বিস্তারিত পোস্টঃ

সিরিয়াল কিলারদের চারিত্রিক ও অন্যান্য বৈশিষ্ট্য

১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

সিরিয়াল কিলারদের ইতিহাস অনেক পুরোনো হলেও সিরিয়াল কিলার শব্দটি কিন্তু বেশী পুরোনো নয়। সিরিয়াল কিলার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ লেখক জন ব্রডি ১৯৬৬ সালে। পরবর্তীতে লেখক, সাংবাদিক, মিডিয়ার কল্যানে শব্দটি ব্যাপক প্রচার পায়। কাকে বলবেন সিরিয়াল কিলার? ন্যাশনাল ইনস্টিটিউট অব জাস্টিস (ইউ.কে) সিরিয়াল কিলার সম্পর্কে বলেছেন- " ২বা ততোধিক ধারাবাহিক খুন যা একই স্থানে বা ভিন্ন স্থানে একই ব্যাক্তি (কিংবা সহযোগীসহ) কতৃক সংঘটিত হয়।

বাংলাদেশের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁ





স্টিভ এগার সিরিয়াল কিলিং এর ছয়টি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন-



১. কমপক্ষে দুইটি হত্যাকান্ড।

২. খুনী এবং ভিকটিম সাধারনত অনাত্মীয় হন অর্থাৎ তাদের মধ্যে রক্তের কোন

সম্পর্ক থাকে না।

৩. একটি হত্যার সাথে অন্য হত্যাকান্ডের প্রত্যক্ষ সংযোগ

থাকে না এবং হত্যাকান্ডগুলো ভিন্ন ভিন্ন সময়ে সংঘটিত হয়।

৪. হত্যাকান্ডগুলো সাধারনত ভিন্ন ভিন্ন লোকেশনে সংঘটিত হয়।

৫. ভিকটিমদের মধ্যে সাধারনত মিল পাওয়া যায় (যেমন অধিকাংশই

নারী কিংবা শিশু বা নির্দিষ্ট বয়সের বা নির্দিষ্ট পেশার ইত্যাদি)

৬. হত্যাকান্ডগুলো বৈষয়িক লাভের জন্য করা হয় না বরং নিজের বাসনা চরিতার্থ

করার জন্য করা হয়।



আধুনিক সিরিয়াল কিলারদের মধ্যে সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলার টেড বান্ডি





চলুন এবার জানি সিরিয়াল কিলারদের কিছু চারিত্রিক ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে-

১. সিরিয়াল কিলারদের ৯০% পুরুষ।

২. সিরিয়াল কিলারদের অধিকাংশদের আই.কিউ চলতিমানের চেয়ে বেশী।

৩. সিরিয়াল কিলারদের আই.কিউ সাধারনের চেয়ে বেশী হলেও ছাত্র

জীবনে তারা থাকে দূর্বল ছাত্র, কর্মজীবনে তারা নানাবিধ সমস্যার সম্মুখিন হয়

এবং তারা প্রায়শই অদক্ষ শ্রম বেচেঁ নেয়।

৪. সিরিয়াল কিলাররা সাধারনত অস্থিতিশীল পরিবার থেকেই বেশী আসে।

৫. শৈশবে তারা পিতৃ পরিত্যক্ত হয়ে থাকে অনেকরেই সৎ মা থাকে।

৬. অনেকেরই পারিবারিক অপরাধ প্রবনতা, ড্রাগ গ্রহন বা মানসিক রোগের ইতিহাস

থাকে।

৭. সিরিয়াল কিলাররা অধিকাংশ ক্ষেত্রেই পিতা মাতাকে ঘৃণা করে।

৮. সিরিয়াল কিলারদের অধিকাংশই শৈশবে শারীরিক, মানসিক ও যৌনভাবে নিগৃত

হয়। কোন কোন ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার দ্বারাও তারা নিগৃহীত হয়ে থাকে।

৯. অনেক সিরিয়াল কিলারদেরই শৈশবে মানসিক সমস্যা থাকে।

১০. সিরিয়াল কিলারদের মধ্যে আত্মহত্যার প্রবনতা অনেক বেশী থাকে।

১১. সিরিয়াল কিলাররা সাধারনত শৈশব হতেই ভয়েরিজম (যারা গোপনে অন্যের

যৌনক্রিয়া দেখে আনন্দ লাভ করে), মর্ষকামী ও ফেটিশ হয়ে থাকে।

১২. ৬০% এর অধিক সিরিয়াল কিলারদের শৈশবে (১২ বছরের পূর্বে) বিছনা ভেজানোর

(প্রস্রাব) অভ্যাস থাকে।

১৩. অধিকাংশ সিরিয়াল কিলাররা আগুনকে প্রচন্ড ভয় পায়।

১৪. সিরিয়াল কিলাররা নিরহ পশু পাখিদের অত্যাচার/ বিরক্ত করে আনন্দ পায়।

১৫. প্রথম হত্যাকান্ডের সময় সিরিয়াল কিলারদের গড় বয়স ২৭.৫ বছর।

১৬. সিরিয়াল কিলারদের ৭৩% শ্বেতাঙ্গ, ২২% আফ্রো-আমেরিকান, ৫% অন্যান্য।

১৭. সিরিয়াল কিলারদের ভিকটিমদের ৬৭% নারী।

১৮. অধিকাংশ সিরিয়াল কিলারদের বয়স হয় ২৫ হতে ৩৫ বছর।

১৯. সিরিয়াল কিলাররা হয় উচ্চবিত্ত অথবা একেবারে নিম্নবিত্ত হয়ে থাকে।

২০. সিরিয়াল কিলারদের অধিকাংশই বিবাহিত এবং তাদের সন্তানও থাকে।



সিরিয়াল কিলারদের সম্পর্কে আরো জানুন

মন্তব্য ৩৭ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৮

ভাঙ্গন বলেছেন: বাউল, বাংলাদেশ পরিসংখ্যানে রসু খা'র আগে ক'জন সিরিয়াল কিলার আছিলো?

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৩

পল্লী বাউল বলেছেন: এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন আমিও অনেক খোজাঁখুজিঁ করেছি কিন্তু তেমন কোন তথ্য - পরিসংখ্যান পাইনি। যে দুয়েকজনের নাম পাওয়া যায় তাদেরকেও সে অর্খে সিরিয়াল কিলার বলা যায় না।

অনেক ধন্যবাদ ভাঙ্গনকে।

২| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১০

ইউনুস খান বলেছেন: ভালো লাগছেরে ভাই।

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২১

পল্লী বাউল বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮

একরামুল হক শামীম বলেছেন: লেখা ভালো হয়েছে।


কিন্তু আপনি যে দাওয়াত দিয়ে ঢাকা ছেড়ে চলে গেলেন এইটার কি হবে? :(

আড্ডাগুলোতে আপনাদের মিস করবো।

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬

পল্লী বাউল বলেছেন: ঢাকার কাছাকছিই আছি, দেখা হবে মাঝেমাঝে।

দাওয়াত এখনো বহাল আছে :)

৪| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০১

ক্যামেরাম্যান বলেছেন: বেশ ইনফরমেটিভ লেখা। ধন্যবাদ।

রনি নামের যে তরুণ ধরা পড়েছে একে কি বলে অভিহিত করেন অপরাধ / মনো বিজ্ঞানীরা ?

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৭

পল্লী বাউল বলেছেন: কেউ কেউ দেখি তাকে সেক্স ক্রিমিনাল নামে ডাকতেছে......সিরিয়াল রেপিস্টও বলা যায়, কি বলেন?

পড়ার জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১১

পাথুরে বলেছেন:
সিধা মাইনাস..... ক্যান জিগাইলে আরেকটা মাইনাস আগাম (পরের পোষ্টের লাইগ্যা) X( X(

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৯

পল্লী বাউল বলেছেন: যত কিছু মাইনাস দেন।
সব মাইনাস মাথা পেতে নেয়া হলো।

আসলে তাৎক্ষনিকভাবে চলে এসেছি সেজন্য তেমন কাউকে বলা হয়নি।
ঢাকা আসছি সপ্তাহ খানেকের মধ্যে। দেখা হবে।

৬| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭

কালপুরুষ বলেছেন: তথ্যবহুল পোস্ট। এক সময় মানুষের ফেস স্টাডি করার চেষ্টা করতাম। বিভিন্ন সময়ে আসামী বা অপরাধীদের ছবি পত্র-পত্রিকায় প্রকাশিত হতো। সেইসব ছবিতে অনেকসময় অনেক নিরপরাধী ব্যক্তিও দোষী হিসেবে সাব্যস্ত হতেন। আমার কিন্তু কেমন যেন মনে হতো তারা প্রকৃত অপরাধী নয়। কারণ তাদের ফেস বলে দেয় তারা এই ধরণের কাজের জন্য উপযুক্ত নয়। আজ যেমন ব্লগে ৬৪ ধর্ষণের অপরাধে অভিযুক্ত "রনি"কে দেখেই মনে হয়েছে সে একটা ক্রিমিনাল। অথচ সবাই তাকে হয়তো সুদর্শন বলবেন। ক্রিমিনালদের মুখাবয়বে কিছু কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট থাকে যা থেকে অনুমান করা যায় সে একজন অপরাধী হলেও হতে পারে। তেমনি "রসু খাঁ" চেহারাও বলে দেয় সে একজন জাত ক্রিমিনাল।

বহুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী "নীহার বানু" নামের এক "অতি সুন্দরী" মেয়ে খুন হয়েছিল। তার থুঁতনিতে একটা কালো তিল ছিল। (সেই তিলের ব্যখ্যা কোন একদিন দেয়া যাবে) সেই মেয়ে আবার আমার প্রতিবেশী ছিল। আমি তখন "হাতের রেখা" ও "মানুষের ফেস" এসব স্টাডি নিয়ে প্রচুর সময় ব্যয় করতাম। যাই হোক পাশের সমবায় অফিসের উপরতলায় ওরা থাকতো। বাবা ছিলেন সমবায় কর্মকর্ত। সেই নীহার বানু নৃশংসভাবে খুন হবার পর লাশ পাওয়া যাচ্ছিল না। সন্দেহভাজন কিছু ছাত্র ধরা পরেছিল। আসল আসামী "বাবু" আজ পর্যন্ত পলাতক। "পিংকু" (নাকি পিন্টু) নামের একজনের ফাঁসি হয়েছিল। এরা ধরা পরার পর রাজশাহীর বিভিন্ন দেয়ালে দেয়ালে অপরাধীদের ফাঁসি চাই বলে পোস্টারিং হয়েছিল। তাতে যাদের ছবি ছিল তাদের অনেককেই নিরপরাধী মনে হয়েছিল। পরে যখন কোর্টের রায় হলো শুধু একজন ছাড়া সবার সম্পর্কে আমার অনুমান ঠিক ছিল- কারা অপরাধী হতে পারে কারা নয়। তবে আমার আজো বিশ্বাস "বাবু" প্রকৃত অপরাধী ছিল আর তার বন্ধু হিসেবে হয়তোবা কোন না কোন ভাবে হত্যাকান্ডে না হলেও "বাবু"কে পালানো বা সত্য গোপন করার কারণে "পিংকু"র ফাঁসি আমার কাছে মনে হয় মাফ যোগ্য ছিল। কারণ তার চেহারা দেখে কখনই তাকে কাউকে হত্যা করার মত অপরাধী বলে মনে হয়নি। যদিও এটা নিতান্তই আমার ব্যক্তিগত ধারণা- আসল ঘটনা উপরওয়ালা জানেন।

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৩

পল্লী বাউল বলেছেন: আমার জানামতে চেষ্টাটা আপনি এখনো করেন এবং আপনার ফেস স্টাডির রেজাল্ট কিন্তু চমৎকার।

অনেক ধন্যবাদ দাদাভাই।

৭| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৩

ক্যামেরাম্যান বলেছেন: কালপূরুষ'দা নীহার বানুর কথা মনে করিয়ে দিলেন। সেই সময় পত্রিকায় প্রকাশিত বিচার কার্যক্রমের যে রিপোর্ট বের হতো লাইন বাই লাইন সেটা পড়তাম।

৮| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬

ডলুপূত্র বলেছেন: গুড......

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪

পল্লী বাউল বলেছেন: থ্যান্কস ....

৯| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৩

অ্যামাটার বলেছেন: @কালপুরুষ দাঃ ফেস স্টাডির ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং! আমারও কখনও কখনও কারো কারো চেহারা দেখে সন্দেহ হয়, আবার অনেকের চেহারাতেই ইননোসেন্ট ভাব থাকে। 'রনি'র চেহারায় আমারও মনে হচ্ছিল, এই লোক সুবিধার না।
এই বিষয়ে আরও জানালে ভাল হয়। কোনও বই আছে? নাম বলতে পারবেন? কোথায় পাওয়া যেতে পারে?

১০| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৯

আলী আরাফাত শান্ত বলেছেন: ++

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৫

পল্লী বাউল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০০

মুভি পাগল বলেছেন: ++

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০১

পল্লী বাউল বলেছেন: থ্যান্কস...

১২| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৮

অবয়ব বলেছেন: ++++++
অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০

পল্লী বাউল বলেছেন: শুভেচ্ছা।

১৩| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৩

মনির হাসান বলেছেন: হুমমম ... ক্রিমিনলজির উপরে আপনাকে ডিগ্রি দেয়া প্রয়োজন ।



অ.টঃ কেমন চলছে নতুন জায়গার দিনকাল ?

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩

পল্লী বাউল বলেছেন: ক্রিমিনালদের নিয়েই তো আমার কাজ কারবাররে ভাই :)


এই তো চুপচাপ, নিরিবিলি.....চলে আসেন একদিন।

১৪| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৪

শয়তান বলেছেন: :-< |-)

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৬

পল্লী বাউল বলেছেন: ঘটনা কি? ঝিমায় ক্যান?

১৫| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৭

শূন্য আরণ্যক বলেছেন: ++

ধন্যবাদ ।

১৬| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২১

হাসান মাহবুব বলেছেন: দারুন পোস্ট। শ্বেতাঙ্গগুলা দেহি বদের হাড্ডি :-/

১৭| ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১০

জেরী বলেছেন: খাড়া শয়তানগুলা সব X(

১৮| ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০১

পুরাতন বলেছেন: অবয়ব বলেছেন: ++++++
অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

১৯| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭

শ।মসীর বলেছেন: বদ্দা আমাদের দেশে সংগঠিত ভয়ংকর ও দুর্ধর্ষ সব অপরাধ নিয়ে সিরিজ পোস্টের দাবী জানাইয়া রাখলাম।

২০| ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪

শয়তান বলেছেন: টানা খুনাখুনি ভালা লাগতাসিল না :P

২১| ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২

আকাশ অম্বর বলেছেন: সিরিজটার জন্য ধন্যবাদ, পল্লী বাউল।

২২| ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২০

ভাঙ্গন বলেছেন: বাউল কই হারাইলো একতারা লইয়া?

২৩| ২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০

শয়তান বলেছেন: অটঃ ডাকবাক্স দেখেন :)

২৪| ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০১

চাচামিঞা বলেছেন: আয় হায়......সবকিছুতো আমার সাথে মিল্লা যাইতাসে....তেইলে কি আমিও:(?

২৫| ২৪ শে মার্চ, ২০১১ সকাল ৯:২২

শায়েরী বলেছেন: ভয় লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.