| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর লিখতে বসলাম। যেই ছাগুদের ব্লগ থেকে তাড়ানোর দাবীতে ব্লগ লেখা একপ্রকার বন্ধ করে দিয়েছিলাম, এবার তাদের দলের রাম ছাগলদের ফাঁসির দাবীতে আবার লিখতে বসলাম। এখন পুরো বাংলাদেশ হয় শাহবাগ, নয় চট্টগ্রাম প্রেসক্লাব, যে যেখানে পারছে একসাথে চিৎকার করছে, গান গাইছে, আবৃত্তি করছে, স্লোগান দিচ্ছে। কিন্তু কতক্ষণ? কতোজন মানুষ ওই শাহবাগ স্কোয়ারে,২০ হাজার? কতোজন মানুষ প্রেসক্লাব স্কোয়ারে? বাংলাদেশে ২কোটি পরিবার আছে। অন্তত একজন করে মানুষ যোগ দিন প্রতি পরিবার থেকে, তাহলে ২কোটি মানুষ হবে এই আন্দোলনে। পরে এই আন্দোলন হবে গণঅভ্যুত্থান। অসহযোগ আন্দোলনে রূপ নিবে। তখন শুধু ট্রাইব্যুনাল কেন, সরকার, বিরোধীদলসহ যারা এই বিচার নিয়ে, এই আন্দোলন নিয়ে রাজনীতি করতে চাইবে, তামাশা করতে চাইবে, সবার কাছে এই বার্তা পৌঁছে যাবে- এই জনগণকে আর কোনো বুলি দিয়ে ভোলানো যাবে না। আমরা সকল যুদ্ধাপরাধীদের কে ফাঁসিতে না ঝুলিয়ে,থামব না। আরো ৪০ বছর যদি আমরা এদেরকে এই বাংলাদেশে থাকতে দিই তবে, এই পরজীবিগুলো এদের দূষিত রক্ত দিয়ে আরো অনেক তাজা রক্ত দূষিত করে দিবে, আরো অনেক ছাগল ছানা বানিয়ে ফেলবে। সেই ছাগল গুলোই তখন ফেসবুক ব্লগ দাপিয়ে বেড়াবে, আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলবে কি করলে ওই শাহবাগ স্কোয়ারে। আর পিছু ফেরার সময় নেই। এখন সবাই আহবান জানান এই সমাবেশে যোগ দিতে। সবাই ব্লগ, ফেসবুকে, চায়ের দোকান,অফিস, আদালত, গাড়িতে আহবান জানান। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমার মতো এইরকম যেই সাধারন কিংবা অসাধারণ যেই হন না কেন, আহবান জানান সবাই কে, দেশের সব প্রান্ত থেকে।সবাই যদি একবার আওয়াজ তুলি তবে বঙ্গোপসাগরের গর্জনকে হার মানাবে।আর পাকিস্তানি প্রেতাত্মাদের কলিজাতে কাঁপন ধরিয়ে দিবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
মানস চক্রবর্তী বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ , স্যারকে আমার ধন্যবাদ পৌঁছে দিবেন। কিন্তু সবাই রাস্তাঘাট, স্কুল, কলেজ,ইউনিভার্সিটি, সব জায়গায় আলোচনা করুন। আরো বেশী মানুষ আসতে হবে।
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬
একজন নিশাচর বলেছেন: +++
ছাগু বিরোধী লেখায় আবারও একবার স্বাগতম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
মানস চক্রবর্তী বলেছেন: ছাগু বিরোধী ধন্যবাদ।সব জায়গায় আলোচনা করুন। আরো বেশী মানুষ আসতে হবে।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন:
আর কোন দাবী নাই
রাম ছাগলের ফাঁসি চাই
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
শামীম সুজায়েত বলেছেন: ইতিহাস বলে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্ট ও প্রকৃত দাবি আদায় কখনও বিফলে যায়না।
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
অবিবেচক বলেছেন: চালিয়ে যাচ্ছি যার যার অবস্থান থেকে, যার যার সাধ্যমত। সবাইকে একই আহবান।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭
স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।
মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ
(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)