| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশির কথা
আমার নিজের সম্পর্কে লিখার মত তেমন কিছুই নাই ।
গেল কয়েকদিনে সারা দেশে প্রকৌশলী হওয়ার চক্করে হয়ে গেল ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা।বিভিন্ন সময়ে এই নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশে প্রকৌশল পেশার সার্বিক মানোন্নয়নে কোন আন্দোলন হয়েছে বলে শুনা যায় না।
একদল(যারা স্নাতক) তারা নিজেদের বেশী মেধাবী হওয়ার দাবিতে বড় পদ ও পদমর্যাদার দাবী নিয়ে সোচ্চার।আর আরেক দল নিজেদের অধিক বাস্তব জ্ঞানের দাবিতে আজ আন্দোলনরত।কিন্তু আধুনিক বিশ্বের সাথে তুলনার ক্ষেত্রে কোন পক্ষেরই মেধা বা বাস্তব জ্ঞানের কোন প্রমান পাওয়া না।তাই ত আজ ও পদ্মাসেতুর নকশা বা নির্মান কাজের জন্য বিদেশীদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।দেশে আজ মানসম্মত প্রকৌশলীর সত্যিই বড় অভাব।
মেধা ছাড়া অভিজ্ঞতার মুল্য যেমন সীমিত তেমনি অভিজ্ঞতাহীন মেধাও ফলপ্রসূ নয়।বাংলাদেশের এই অবস্থার মূলে রয়েছে দুর্বল প্রকৌশল শিক্ষা।বিদেশে বড় বড় Company তে অনেক ছাত্র চাকরি করলেও আমাদের দেশের জ্ঞানের ভান্ডার বলে স্বীকৃত BUET,KUET,RUET,CUET,DUET etc এর মহাজ্ঞানী শিক্ষকগনের
লিখিত কোন বই
at lest তাদের ই বিশ্ববিদ্যালইয়ে পাঠ্য, তা শুনা যায় না।সরকারী বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আজ বিদেশমূখী।তাদের ই বা দোষ কী...দেশে থেকে ইজ্জত ই যখন বাঁচে না।
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পাশ করা রা ত দেশে থাকতে চাইবে ই না।এত্ত টাকা দিয়ে পড়ে কে যাবে ৮০০০ টাকা বেতনের চাকরি করতে।আর যারা চাকরি দাতা,তাদের ই বা করার কী আছে।টাকা যখন যাবে তাদের নিজের পকেট থেকে,আবার সামান্য কোন সমস্যার জন্য যখন বিদেশ থেকেই টেকনিশিয়ান ডাকতে হয় তাই তারাই বা কেন বেশি টাকা দিয়ে মাকাল ফল কিনতে যাবেন।আর বাংলাদেশের প্রকৌশল ক্ষেত্রে এই ধরনের জটিল সমস্যার সমাধাণ না করতে পারলে আর যে সব সমস্যা রয়েছে তার জন্য ৪০০০০ টাকা মাস করে গাল ভর্তি নাম ওয়ালা ইঞ্জিনিয়ার রাখার দরকার হয় না।এই ধরনের কাজ ত যে কেউ ই করতে পারে।আর এই অবস্থার ই সুযোগ নিচ্ছে একদল অযোগ্য।
পলিটেকনিক গুলোর অবস্থা আরোও বেহাল।যে প্রতিষ্ঠানগুলো হওয়া উচিত ছিল কারিগরী শিক্ষার প্রাণকেন্দ্র সেখান থেকে আজ আমরা তেমন হাতেকলমে শিক্ষিত মেধাবীদের পাচ্ছি না।তার পরও বর্তমানে সরকারী পলিটেকনিকগুলোর অবস্থা অনেক ভাল হয়েছে।এখন মাধ্যমিক পর্যায়ের পর অনেক মেধাবীদের আগমন হচ্ছে।তবে বেশীরভাগই আসছেন সমাজের unprivileged অংশ থেকে।পলিটেকনিক সম্পর্কে এখনও আমাদের সমাজের একটা বিরাট অংশের বিরূপ ধারনা রয়েছে যা নিছক অমূলক।যেখানে একদম সাদামাটা বিষয়ে স্নাতক করে লাখ লাখ ছেলে মেয়ে চাকরীর জন্য হন্য হয়ে ঘুরছে সেখানে ডিপ্লোমা করার পর বেকার থাকতে তেমন দেখা যায় না।সত্যিকার অর্থেই এই পলিটেকনিক গুলো হওয়া উচিত বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক পেশাজীবি তৈরীর সুতিকাগার।
আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে কারিগরী বোর্ডের নিম্নমানের সিলেবাস,বিরুপ সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সরকারের অবহেলা।
বাংলাদেশের প্রকৌশল পেশা ধ্বংসের মূলে যে কারনটি রয়েছে তা হল মানহীন বেসরকারী বিশ্ববিদ্যালয় আর পলিটেকনিক গুলো।এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তৃত করে বলার কিছুই নেই।
মেধা আর অভিজ্ঞতার যে সম্নয় হওয়ার কথা ছিল তা কখনোও হয় নি।
তার বড় প্রমান বৈদেশিক শ্রম বাজারে আমাদের প্রকৌশলীদের চাহিদা থেকে।উদাহরণ স্বরুপ মধ্যপ্রাচ্যের কথাই বলা যেতে পারে।ওখানে ভারত,পাকিস্তান বা ফিলিপাইনের প্রকৌশলীদের তুলনায় আমদের বাংলাদেশের প্রকৌশলীদের সংখ্যার নগন্নতাই তা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়।
বাংলাদেশের প্রকৌশল পেশার উন্নতি ও মানোন্নয়ে নিচের পদক্ষেপ গুলো খূবই জরুরী।এতে করে দেশ প্রকৌশল ক্ষেত্রে ভবিষ্যতে উন্নত ও স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করা যায়।
১)ডিপ্লোমাদের কোর্স এ আমূল পরিবর্তন আনা হোক।কমপক্ষে ভারতে যে কোর্স আছে তার আদলে করা হোক।টোটাল ইংরেজী মাধ্যমে ৩ বছর মেয়াদী কোর্স পড়ানো হোক।একই লেভেলের ডিপ্লোমা নার্সিং বা মেডিক্যাল এসিস্ট্যান্টদের কোর্স অনেক উন্নত ও মানস্মত।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে "মাসুদ রানা" টাইপের বই পড়ে কী মানের প্রকৌশলী হয় তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।
২) ভর্তির জন্য মেডিকেল পরীক্ষার আদলে সারাদেশে সম্মিলিত ভাবে পরীক্ষা নেওয়া হোক।
৩)সকল সরকারী ও বেসরকারী পলিটেকনিকে শিক্ষকতার নূন্যতম যোগ্যতা হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ।
৪) সরকারী পলিটেকনিকের শিক্ষকদেরকে ক্যাডার সার্ভিসের আওতায় আনা হোক।এতে করে মেধাবীরা এই পেশায় আগ্রহী হবে।
৫)সরকারী পলিটেকনিক গুলোতে দ্বৈত ডিগ্রী দেওয়ার ব্যবস্থা করা হোক।ডিপ্লোমা কোর্সের মেয়াদ হবে ৩ বছর আর যারা ডিপ্লোমাতে ৩.৭০/৪ সিজিপিএ পাবে তাদের জন্য সরাসরি ভর্তির মাধ্যমে আরোও ৩ বছরের কোর্সের মাধামে স্নাতক ডিগ্রীধারী হবেন।আর যারা এর চেয়ে কম সিজিপিএ পাবে তারা হয় কোন বিশ্ববিদ্যালয়ে অথবা আবার সম্মিলিত ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকেই স্নাতক ভর্তি হবেন।সেক্ষেত্রে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
৬)বেসরকারী পলিটেকনিকেও একই ব্যাবস্থা থাকবে কিন্তু শিক্ষক নিয়োগ হবে সরকারীভাবে সারাদেশে নেওয়া নিবন্ধন পরীক্ষার মাধ্যমে।
৭)সকল পলিটেকনিকের শিক্ষাব্যাবস্থা নিয়ন্ত্রিত হবে ,বিভাগ ভিত্তিক স্থাপিত কারিগরী বিশ্ববিদ্যলয়ের মাধ্যমে।এতে করে সেশনজট থাকবে না।
পলিটেকনিকগুলোতে কেবল সর্বোচ্চ স্নাতকোত্তর ডিপ্লোমা পর্্যন্ত নেওয়া যাবে।মাস্টার্স কেবল বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে করা যাবে।
৮)এইচ.এস.সি এর পরে কোন বিশ্ববিদ্যালয় থেকেই হোক বা পলিটেকনিক থেকেই হোক,সকল স্নাতক ডিগ্রীধারীকে অবশ্যই IEB এর মাধ্যমে নেওয়া সনদ পরীক্ষায় পাশ করতে হবে।যেকোন ধরনের সরকারী বা বেসরকারী চাকরীতে,এই সনদ ছাড়া কেউ আবেদন করতে পারবেন না।এই সনদ হবে এল.এল.বি. ডিগ্রীধারীদের সনদ বা আমেরিকার F.E Examination এর মত।তাহলে যারা বিভিন্ন নামসর্বস্ব বেসকারী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রকৌশলী হয়েছেন বা সরকারী বিশ্ববিদ্যালয়ে নামমাত্র লেখাপড়া করে পাশ করেছেন বা রাজনীতি করে পাশ করেছেন তাদের একটা সুরাহা হবে।
৯)ডিপ্লোমাদেরক্ষেত্রে ও এই রকম সনদের ব্যবস্থা থাকবে।
১০)ডিপ্লোমা ডিগ্রীধারীদের কোনভাবেই কোটার ভিত্তিতে ১ম শ্রেনীর পদে পদোন্নতি দেওয়া যাবে না।তারা ৫ বছরের অভিজ্ঞতা ধারী হলে স্নাতক প্রকৌশলীর সনদ পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন সাপেক্ষে ১ম শ্রেনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এক্ষেত্রে তাদের চাকরীর বয়স শিথীল করে ৩৫ করা যেতে পারে।
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
বাংলাদেশির কথা বলেছেন: লেখক বলেছেন: আপনি যেটিকে ফিল্ড এপ্লিকেশন বলছেন তার জন্য ডিপ্লোমা বা বি.এস.সি কারো দরকার নাই।জ্ঞানবুদ্ধি সম্পন্ন যেকোন ব্যাক্তি যে ইংরেজি বুঝে তাকে দিয়ে ই ধরনের ফিল্ড এপ্লিকেশন করানো যাবে।আরে ভাই,গলির রাস্তার মোড়ের বকলম মেকানিক ও ত মোবাইল ঠিক করে ফেলে।তাই বলে ত তাকে Communicatin Engineer এর কাজের সাথে তুলনা করা যাবে না।
ডিপ্লোমারা আরো বেশী সুযোগ পাক।কিন্তু বর্তমান মেধা বা জ্ঞান নিয়ে নয়।
২|
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৮
শাকিল মাহতাব বলেছেন: AICTE(India),BTEC(England)তাদের ডিপ্লোমা প্রকৌশলীদের কিভাবে কর্মপযোগী ও ক্রেডিট সমতা বিধন করেছে বিশ্ববিদ্যালয় গুলিতে BEng/B.Tech ডিগ্রির জন্য।বিটিইবির ব্যথ্যতার কারনে দেশে SSC পর চার বছর মেয়াদের ডিপ্লোমা প্রকৌশল কে দুই বছর মেয়াদের HSC-র সমান মুল্যায়ন করা হয় কারন BS ডিগ্রিতে ক্রেডিট যথাযথ সমন্বয় না হওয়াতে পুনরায় চার বছর মেয়াদের BS ডিগ্রি করতে হয়।একটি ছাত্রের দুই বছর নষ্ট করার অধিকার বোর্ড বা কোন শিক্ষা ব্যাবস্থার নেই। বোর্ড-IEB, BUET ও DU এর সাথে সমযতার মাধ্যমে সিলেবাস প্রনয়োন করে বৈষম্য দূর করবে, এটাই সাম্যের সমাধান।শিক্ষা ব্যবস্থায় সাম্য আসলেই সমাজের ধারনা পরির্বতন হবে, কর্মক্ষেত্রে সাম্য আসবে।চার বছর মেয়াদের ডিপ্লোমা প্রকৌশল ২য় বর্ষ BS ডিগ্রির সমমান হবে অন্যদিকে দুই বছর মেয়াদের HSC-র সমান মুল্যায়ন হবে ডিপ্লোমা প্রকৌশল ২য় বর্ষ।একজন HSC ছাত্র ডিপ্লোমা প্রকৌশল ৩য় বর্ষে এবং ডিপ্লোমা প্রকৌশলী ৩য় বর্ষ BS এ Top up/Progression/Advance Entry-র সোযোগ পাবে।ডিপ্লোমা প্রকৌশল ১ম ও ২য় বর্ষের কারিকুলাম, HSC-র
কারিকুলাম কাভার করবে অন্যদিকে BS ১ম, ২য় বর্ষের কারিকুলাম ডিপ্লোমা প্রকৌশল ৩য়, ৪র্থ বর্ষে কাভার হবে যা সমন্বিত শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত।ভারতের প্রকৌশলী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য উদাহরন হতে পারে।US,UK তে একই ভাবে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা কে এক সুতয় সমতার ভিত্তিতে ঘাথা হয়েছে তবে বাংলাদেশে কেন না…?????কোন এক শিক্ষা পদ্ধতিতে ভালো খারাপ থাবতেই পারে...সেই জন্য গেটা ব্যাবস্থাকে অসম্মান করে বিদ্রুপ করে সম্ভধোন করা খেকে বুঝাযায় আপনারা কত অসুখি হিংসাপরায়ন...আসলে তাদের অবদানে অখুশি....Diploma in engineering একটা Specialize education as B Tech/BSc Engineering. But aim to produce a diploma engineer is to start work at mid level engineer as they are now. For the reason behind they don't do so called research work as BUET and bla bla university's student do on their rest two years. If diploma engineering is not a general degree then how come BSc Engineering will be regarded as a graduate education? I know some people say diploma engineers are SSC pass...then question can be raised Bsc Engineers are HSC pass...?? Technical discipline never can be compared with general degree.According toInternational Journal of Basic & Applied Sciences IJBAS-JENS Vol:12 No:05 It was found that maximum weightage of general subjects is given in the diploma engineering curriculum of Bangladesh (20%) that met the standard set by European Engineering Education [1]. India provides 14%)
of general subjects which meets the standard defined by Accreditation Board for Engineering and Technology [2]. Whereas Pakistan (12%) and Maldives (8%) are still below the criteria and they need to improve their diploma engineering curriculum by in
corporating more general courses.on the other hand diploma engineering from bangladesh is technically more sound by 4 years curricular.Though Indian 3 years diploma regarded as a govt university entry quantification with 1 year exemption.they study three year in the university for their graduation. but in BD where constitution say equal opportunity for all.. n constitutionals university's dont obey that. Even Curtin University of Technology, Australia get them entry to 2nd year in a 4 years engineering...in usa when some one has done his 14 years schooling with associate degree in technical field they can write associate engineer...and they can finish their BS by doing 2 more years in a university........so do your govt following what happening around the glob...??If U r an engineer U might be knowing IEI...U know IEI give exemption in AMIE exam for diploma holders??? N IEI is commonwealth engineering body member. IEI look after engineering activities and education...then in Bangladesh...who prepares diplomas syllabus ,course work???They r not engineers, they are alien with no connection with IEB...??? that's why IEB think IDEB as a counterpart...?? IEB suppose to work/ partiality only for member or have to work for engineering activities of country ???? Diploma engineers never snatch others job but BSc Ppl dose.. According to ours countries situation diploma engineers are more suitable n they r contributing accordingly more then BSc Engineer.In BD university's interaction language couldn't be a problem or question as constitution give more emphasize in Bangla...and there is no place for other language.so why they wont get exemption in BD universities. Ok IEB ,Tech University wont give them equal opportunity for study n designation to diploma. diploma in engineering is a deadened education curricular so they will work only.....if he work in a technical section for 4 years then for promotion he has to give theoretical exam with a fresh applicant for assistant engineer position...how funny it is???I batter say protest to diminish technical education then see how much flash remain on your buttock.If IEB cant ensure equality then dont go against their promotion quota.
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
বাংলাদেশির কথা বলেছেন: Thanks for your comment.
In regard of your comment ‘According to International Journal of Basic & Applied Sciences IJBAS-JENS Vol:12 No:05 It was found that maximum weightage of general subjects is given in the diploma engineering curriculum of Bangladesh (20%) that met the standard set by European Engineering Education ‘ I would like to know whether does it meet standards of technical subjects. But Indian syllabus not only meets the requirement of general subjects but also of technical subjects of ABET. That’s why diploma engineers of India gets licenses of 1st world countries like EWRB, New Zealand.
I didn’t want to mention but in response to your comment, I had to mention it with great regret, about the merit level of diploma engineering students of Bangladesh.80% of them have a merit level which is too low to understand the knowledge of engineerings. Still the polytechnic institutes are thought a sort of rehabilitation center for derailed pupils who have a little chance to get established in mainstream careers. But this scenario is not a case in other countries.
One thing I should clear that I am not against the diploma engineers or BSc engineers. I am against the system which creates such kind of problems. I am not intended to say that diploma engineering is sort of dead-end of education and holders of it are only entitled to work. If they really can obtain that much of knowledge along with experience I don’t find any problems to see them as 1st class. I don’t understand what’s there problem regarding to have certification if they have that much potentials. It only gives hints about their inability of understandings of engineering knowledge.
Aim of my article is to create concern about quality engineering in Bangladesh. I never appreciated the quality of graduate engineers of Bangladesh over diploma engineers. For a Bangladeshi scenario diploma engineers suit best for industries as graduate engineers are not able to solve or to make decisions regarding a particular problem which are supposed to be done by them.
Again you mentioned about the language of instruction. It is not a matter of constitutional constraint but merely a question of quality of a certain course whether it would remain well if it is instructed in a local language, native speaker of which don’t have that much expertise about the course. Fact is that books available for Diploma courses are not any fundamental publications of writers but a sort of deteriorated translation of not so experts. When it is rare to have a text book of its own professors in BUET than how do we expect a well written book in Bangla for diploma students? It was proven inappropriate about 25 years ago to demonstrate applied sciences like engineering and medicine during the regime of Hussein Md.Ershad,a sort of approach taken by him still regarded as one of the worse step for the history of education of Bangladesh. The result of introducing medium of instruction Bangla is still seen among the students of National University. How many students of Physics or Chemistry who got first class marks in post-graduation have further gone for PhD?
I always appreciate experience based on knowledge no matter for which it is. If we look at graduate engineers from some private universities it is often found that many students have far less quality than diploma students. What can be said in this case?
What I want know to say, my aim is not to humiliate any group. I want everybody should come under the same umbrella on a same platform of quality which is worldwide recognized. As a disclaimer I am sorry if this article hits your view or feelings. Thank you once again.
৩|
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৫
টিভি পাগলা বলেছেন: ডিপ্লোমা পাশ করে একটা যন্ত্রপাতির ম্যানুয়েল পড়তে যখন কেউ হিমশিম খায়, তখন খুব মায়া লাগে।
ডিপ্লোমা শিক্ষা সম্পূর্ণ ইংরেজীতে হওয়া উচিত, এতে তাদের গুণগত মান অনেক বাড়বে সেই সাথে তখন দেখবেন, কত ধানে কত চাল।
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
বাংলাদেশির কথা বলেছেন: নার্সিং ডিপ্লোমা বা প্যাথলজি ডিপ্লোমা সম্পুর্ন ইংরেজী মাধ্যমের।সে তুলনায় Engineering ডিপ্লোমা কোর্স অনেক নিম্নমানের।এর কারন হল শুরু থেকেই এই শিক্ষা ব্যবস্থা অযোগ্য ও নিম্নমানের Authority দিয়ে পরিচালিত হওয়া।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:১৫
অতিক্ষুদ্র বলেছেন: ৮)এইচ.এস.সি এর পরে কোন বিশ্ববিদ্যালয় থেকেই হোক বা পলিটেকনিক থেকেই হোক,সকল স্নাতক ডিগ্রীধারীকে অবশ্যই IEB এর মাধ্যমে নেওয়া সনদ পরীক্ষায় পাশ করতে হবে।যেকোন ধরনের সরকারী বা বেসরকারী চাকরীতে,এই সনদ ছাড়া কেউ আবেদন করতে পারবেন না।এই সনদ হবে এল.এল.বি. ডিগ্রীধারীদের সনদ বা আমেরিকার F.E Examination এর মত।তাহলে যারা বিভিন্ন নামসর্বস্ব বেসকারী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রকৌশলী হয়েছেন বা সরকারী বিশ্ববিদ্যালয়ে নামমাত্র লেখাপড়া করে পাশ করেছেন বা রাজনীতি করে পাশ করেছেন তাদের একটা সুরাহা হবে
১০)ডিপ্লোমা ডিগ্রীধারীদের কোনভাবেই কোটার ভিত্তিতে ১ম শ্রেনীর পদে পদোন্নতি দেওয়া যাবে না।তারা ৫ বছরের অভিজ্ঞতা ধারী হলে স্নাতক প্রকৌশলীর সনদ পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন সাপেক্ষে ১ম শ্রেনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এক্ষেত্রে তাদের চাকরীর বয়স শিথীল করে ৩৫ করা যেতে পারে।
আমি মনে করি, এপ্লিকেশন ফিল্ডে ডিপ্লোমা - বিএসসি পার্থক্য নাই। পার্থক্য একাডেমিক ক্ষেত্রে।