নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ডরাইলেই ডর হান্দাইয়া দিলে কিসের ডর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৭

কয়েকদিন কিছুটা শান্ত থাকার পর বিএসএফ আবারও হিংস্র হয়ে উঠেছে।

আটক করেছে পাঁচ বাংলাদেশীকে, পতাকা বৈঠকের পরও তিনজনকে ছাড়েনি। তাহলে কোথায় রইল বর্ডার কমিটমেন্ট আর কোথায়ই বা রইল বিশ্ববিখ্যাত সৈন্যদের মর্যাদা।



এক বাজারে এক পাগল থাকত। নেংটা পাগল।

তিনদিন ধরে কোন খাবার নাই।

কেহ ডেকে খেতেও দেয় না।

অবেশেষে সহ্য করতে না পেরে সাহসী হয়ে উঠল।

বাজারে হাটতে হাটতে এক ঝুলা গুরের হাড়ির ভিতর সম্পুর্ন হাত ঢুকিয়ে দিল। ঢুকিয়ে যেহেতু দিয়েই ফেলেছে তাই দোকানদার কিছুই বলতে পারল না।

পাগল মনের সুখে হাত চাটতে চাটতে হাটতে লাগল।

সামনে পরল মুড়ির দোকান।

এবার হাতে রস মাখা হাত ঢুকিয়ে দিল মুড়ির বস্তার ভিতর।

পুরু হাত ভরে গেল মুরিতে।

এবার পাগলের মুখে হাসি ফুটল।

গুড় দিয়ে মুড়ি খেতে লাগল আর বলতে লাগল, ডরাইলে ডর। হান্দাইয়া দিলে কিসের ডর।



গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে।

ছোট বেলায় পুকুরে কিংবা খালে গোসল করার সাময় আমরা অনেকেই উচুঁ গাছ কিংবা ব্রিজ থেকে লাফ দিয়ে থাকি। অনেকে আবার ভয়ে নিঁচেও নেমে আসি। যদিও জানি যে লাফ দিলে কিছুই হবে না, তবু ভয়কে জয় করতে পারি না।



আমাদের অবস্থা হয়েছে ঠিক তেমনি। কোথায় যেন একটা ভয় কাজ করছে। অথচ ভয়ের কিছুই নেই। আমাদের আছে বিশাল জন শক্তি। আছে ভাল মাথা। ভাল ব্রেইন খাটিয়ে নতুন কিছু উদ্ভাবন করে খুব ভাল ভাবেই বাঁচতে পারব আমরা।



কিন্তু নিজের পায়ে দাড়াবার সাহসটাই কেন যেন আমাদের হয়ে উঠছে না।



ভারত অনেক বড় দেশ, শক্তিশালীও বটে। তাইবলে যে আমাদের তাদের করুনাতেই বাঁচতে হবে এমনটা ভাবছে আমাদে বৃহৎ একটি গোষ্টি।



অথচ, আমরা যদি একটু সাহস করে মাথা উচুঁ করি তাহলে ভারতও আমাদের যথেষ্ট সমীহ করবে।



যেমন:

মনমোহন সিং ও তার দলকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি, এতে আমাদের কি কোন ক্ষতি হয়েছে?? হয়নি বরং আমাদের আরো দাম বেরেছে। কদর বেরেছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভারতের সাথে কোন চুক্তি না করি তবে যতদিন চুক্তি না করব ততদিন তারা আমাদের পিছন পিছন ঘুড়বে। আমাদের দাবি দাওয়া মানবে।



> বিপিএল। এখনো শুরুও হয়নি, অথচ আইপিএল কমিটির মাথা ব্যাথা শুরু হয়েগেছে। বিপিএল যদি সাকসেস হয় তবে আইপিএলের যৌলুস্য কমে যাবে। অথচ, তাদের টুর্নামেন্টে আমাদের মাত্র সাকিবকেই কেনা হয়েছে। তামিমের মত হার্ড হিটারকে বাদ দিয়ে তারা সাদা চামড়া খুজতে গিয়ে জিম্বাবুয়ের মত দেশ থেকে মুরগি কিনে আনে।

এখন বিসিবি যদি চালাক হয় তবে এখনি সময় গুটি চালার।

সাকিবকে নিষেধ করেদিক আইপিএলে যেতে। ব্যস্‌.... পুরু আইপিএল গড়ম হয়ে যাবে।

পাকিস্তানের সাথে কোন ক্রিকেটিয় সম্পর্ক নেই, শ্রীলন্কার সাথেও তাদের সম্পর্ক বেশ খারাপ বাংলাদেশও যদি তাদের এ্যভোয়েড করে তবে তারা অবশ্যই ভয় পাবে, লজ্জা পাবে। নতুন করে ভাবতে শুরু করবে।



> বিজিবি'র অবস্থা এমন দেখা যাচ্ছে যে, বিএসএফ বিনা বাঁধায় আমাদের সীমান্তে ঢুকে যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যেতে পারবে। যদি তাই না হতো, তবে গত কিছুদিন আগে যখন একজন বিজিবিকে ধরে নিয়ে গেল তখন বাকি দুইজন নাকি পালিয়েছিল। সথিকে রেখে যারা পালাতে পারে তারা সাধারণ মানুষের জন্য জীবন দিতে চাইবে এটা ভাবতে অনেক ধৈর্যের প্রয়োজন।



অথচ, ভারত বড় রাস্ট্র হয়েও আমাদের সাথে বিভিন্ন চুক্তি নিয়ে যেই আচরণ করছে এর পরিপ্রেক্ষিতে আমাদের বিজিবিরই উচিত ছিল বিএসেএফের ভুমিকায় থাকা।





বর্ডারের বর্তমান অবস্থাঃ

বাংলাদেশ-ভারত ‘মৃত্যুর সীমান্ত’





Click This Link target='_blank' >পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ





ভারতীয় বোর্ড কর্তারা ভয় পাচ্ছেন আইপিএলের মতো একই রকম সফল কোনও টুর্নামেন্ট অন্য দেশে হলে আইপিএলের জৌলুস কমে যাবে। তাই তাঁরা প্লেয়ার ছাড়তে চাইছেন না।





আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। ফেব্রুয়ারী মাসের এক তারিখ থেকে আমরা প্রায় সাত হাজার তরুণ সবধরনের ভারতীয় পণয় বয়কট করেছি। আপনিও দেশের স্বার্থে দেশীয় পণ্য কিনুন, নিজেকে ধন্য করুন।

Click This Link



মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১০০ ভাগ স হ ম ত ভাই।পোস্টে পারলে ১০০ লাইক দিতাম,

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সন্ধা থেকে আফনার পোষ্টের অপেক্ষায় আছি....


কমেন্টের জন্য ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৫

জালিস মাহমুদ বলেছেন: হুম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সাহসী হতে হবে। সাহসের জয় সর্বত্র।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৯

মাহমুদডবি বলেছেন: লেংটা পাগলটার বাড়ি মাদারিপুর জেলার শিবচর থানায়। পাগলের নাম ছিলো আলিমদ্দি পাগল। বাবার কাছে শুনেছি লোকটি আরিয়াল খা নদীতে ডুব দিয়ে আর উঠেন নি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হতে পারে...

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৫

শিশির সিন্ধু বলেছেন: ডরাইলে ডর....হান্দাইয়া দিলে কিসের ডর

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: 8-| 8-|

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: পোষ্ট শতভাগ সহমত। তবে আপনার এসব কথা শুনে অনেকেরই জ্বলুনী শুরু হবে, তখন তারা আপনাকে এসে উপদেশ দিবে কিভাবে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদ করতে হবে সে ব্যাপারে! কিন্তু তারা নিজেরা কোন *ল ছিড়ে তা নিয়ে কিছু বলবে না! ভাওরত নিয়ে কথা বললেই সেইখানে গো আরে এসে খুঁজবে! কথাগুলো এই কারনে বললাম যে আপনার স্টিকি পোষ্টে যে বিষয়গুলো উল্লেখ ছিলো যেমন ভারতীয় পন্য বর্জন সেই কাজকে অনেকেই দেখেছি কত না ছলে-কৌশলে নিরুৎসাহিত করতে চেয়েছে! যখন ব্লগার পুশকিন ভারতীয় দূতাবাসের সামনে মানব বন্ধনের ব্যাপারে পোষ্ট দিলেন তখন "ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদের পন্থা " দিয়ে হিট সিকার, ক্যাঁচালবাজদের সেখানে দেখা যায়নি! আসলে ভারতের চেয়ে অনেক বড় শত্রু হচ্ছে আমাদের ঘরের শত্রু বিভীষন গুলো। এরা কেউ প্রকাশ্য ভারত প্রেমী , কেউ ছুপা ভারত প্রেমী। বি এস এফ এর চেয়ে এসব কীরজাফরগুলো আমাদের জন্য কম ক্ষতিকর না।


পোষ্টের জন্য ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৫

নাহিয়ান বিন হোসেন বলেছেন: টাইপো গুলোর জন্য দুঃখিত!

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৩

আমি তানভীর বলেছেন: শিরোনামটাতে মজা পাইলাম । তবে কথা হল বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে ? যারা এটা নিয়ে কিছু করতে পারত তারাই দাদাদের তোষামোদ করে যাচ্ছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমাদেরই বাধতে হবে......আমাকে আপনাকেই বাধতে হবে...।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৩

ভারসাম্য বলেছেন: ++++++++++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ........।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৯

নাঈম আহমেদ আকাশ বলেছেন: sohomot..

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবাইতো একমত, কিন্তু কিছুই যে হচ্ছে নাহ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ব্লগের কেচাল দেিখা মন খারাপ।২-১ দিনের মধ্যে মনে হয় আর পোস্ট দিবো না।দিলেও হালকা কিছু দিবো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আরে কী বলেন?? ক্যাচাল থামাইবার জন্যই তো আপনার পোষ্ট দরকার।

দেন দেন তারাতারি দেন।

বাতাস অন্যদিকে বহাইয়া দেন।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৯

ঘুমকাতুর বলেছেন: যেমন:
মনমোহন সিং ও তার দলকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি B:-) B:-) B:-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মোটামোটি খালি হাতইতো....দাদারা আসছিল কত কিছি নিতে,,,, দিতে পারিনাই বলে দুঃখিত..........


আর

এমন দুঃখিত বার বার হতে চাই.......

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৬

বিতর্কিত বিতার্কিক বলেছেন: ভালো লিখেছেন। কিন্তু সরকার যখন স্বেচ্ছা দাসত্ত্বে বন্দি তখন জনগনের দাবি উপেক্ষেত। বিএসএফ এর বিরুদ্ধে পাল্টা হামলার জন্য বিডিআর এর মহাপরিচালকের পদচ্যুতি হয়েছিল ৯৬ এর আঃলিগ সরকারের আমলে।
তবে আমি যা সত্য বলে মানি তা হল এটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স
পাশের পুঁচকে মিয়ানমারও আজ আমাদের উপর গরম দেখায়।
আমাদের জলসীমায় অনুপ্রবেশের দুঃসাহস তাদের কাছে ডালভাত।
ভৌগলিক অবস্থান ও কৌশলগত কারনে আমরা যতটা গুরুত্বপূর্ণ তার ১০%ও ব্যবহার করতে পারছিনা নতজানু পররাষ্ট্রনীতির জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স।

স হ ম ত।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২২

স্বর্ণমৃগ বলেছেন: সুন্দর লিখেছেন!
"ডরাইলে ডর। হান্দাইয়া দিলে কিসের ডর"
১০০% সহমত।
+++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৩

আরজু পনি বলেছেন:

আমাদের প্রত্যেককেই ভয়কে জয় করতে হবে।

ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এটাই যে আমরা পারছি না।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩০

নিশাত রহমান বলেছেন: সহমত!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হতেই হবে.... এটাই যে ধ্রুব সত্য।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৩

মাসুদ জাকারিয়া বলেছেন: ভাই, আপনার সাথে যোগাযোগের জন্য আপনার ইমেইল এড্রেসটা দিবেন প্লিজ। আমাদের নিউজ সাইটটি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমার ইমেইল এড্রেস [email protected]

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইমেইল করে দিয়েছি।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১৪

আমি-মুসাফির বলেছেন: বিজিবি তৈরীই হয়েছে ভয় পাবার জন্য। বিডিআর কিন্তু কখনো ভয় পায়নি। উল্ট বিএসএফ বিডিআরকে ভয় করতো।

কিন্তু এখন দিন বদলাইছে।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:২৯

ঈষাম বলেছেন: একদম ঠিক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.