| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ ফেবু থেকে নেয়া ।ঘটনা তা সত্যি হোক, কি মিথ্যা। একটু দেখেন তো কিছু অনুভব করতে পারেন কিনা]
ছেলেটার নাম রূপক, মিরপুরে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও সময় পেলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে, ওর বয়েসি (মানে ওর মনের বয়েসি) বড় ছোট অনেক বন্ধুই এই প্রতিষ্ঠানে পড়ে। সেদিন ছিল শনিবার, দুপুর থেকেই রূপক ছবির হাটে। বন্ধুদের সাথে, আড্ডা হচ্ছিলো, গল্প গান হইচই... মাঝে কথা হচ্ছিলো দেশের সমকালীন অবস্থা নিয়ে, ব্লগার আসিফ থেকে শুরু করে বিশ্বজিৎ, ডাক্তার সাজিয়া আফরিনসহ অনেক ব্যাক্তিই ওদের আলোচনায় উঠে এসেছিল। আড্ডা শেষ করে রূপক টিএসসিতে এক কাপ চা খেয়ে, কার্জনের সামনে অকারনে কিছুক্ষন বসে থাকে, এই একা সময়টুকু ওর নিজস্ব। রূপক যখন আজিমপুর থেকে বিহঙ্গে উঠে বসলো ততক্ষনে ৭টা বেজে গ্যাছে। তখনো বাসের অনেক সিটই ফাকা, মাঝামাঝি দিকে একটা সিটে বসে পড়ল সে। ইডেন কলেজ, নিউমার্কেট পাড় হতেনাহতেই বাস ভর্তি!! রুপকের পাশে বসলো এক শক্তপোক্ত গম্ভীর বৃদ্ধ। কিছু মানুষ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও হেল্পার মাঝে মধ্যেই দুই একজন করে আরও লোক তুলছে, দাঁড়িয়ে থাকা যাত্রিদের মধ্যে সবাই পুরুষ, এবং তরুন।
শ্যামলীর “আশা ইউনিভার্সিটির” সামনে থেকে এক মেয়ে এই বাসে উঠলো। বাসের গেটের কাছে অনেক ভিড় থাকার কারনে হয়তো একটু শান্তিতে দাঁড়াবার আশায় ভিড় ঠেলে বাসের মাঝামাঝি জায়গায় চলে আসলো মেয়েটি। দাঁড়ালো রূপকের সিটের পাশে, ওদের মতই বয়শ হবে, গাঢ় নীল পোশাকের সাথে জ্বলজ্বলে উজ্জ্বল খয়েরী শাল গায়ে। মার্জিত চেহারা। কেন যেন এই ভিড় উপচানো বাসের সাথে মানাচ্ছিল না তাঁকে। কী ভেবে রূপক উঠে দাঁড়িয়ে মেয়েটাকে বসার অনুরোধ করে বলল “আপু বসেন”। একবার কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে ফাঁকা সিটে বসে পড়ল মেয়েটি।
বাস যখন শ্যামলী পার হতে যাচ্ছে সে সময় হঠাত বাসের দরজায় “ধুমধাম” শব্দ। বাসের বাইরে কয়েকজন ছেলে, ভেতরে ঢুকবে বলে লাথি দিচ্ছে দরজায়। ভিতরে আতঙ্কিত যাত্রী। লাথির ধাক্কায় প্রচণ্ড শব্দে খুলে গেলো দরজা, তাড়াহুড়া করে ভিতরে ঢুকল ৪জন ছেলে। (এরা ছাত্র, তবে আমি এদের “১” “২” “৩” “৪” এভাবেই পরিচয় দিচ্ছি) রূপকের চেয়ে বয়সে হয়তো ছোটই হবে ওরা, যদিও চেহারার উগ্রতা ওদের বয়স ছাপিয়ে আরও অনেক কিছুই প্রকাশ করছে। বাসে উঠেই কন্টাক্টরের কলার ধরে এক ধাক্কা---
১: দরজা লাগায় রাখসোস্ ক্যা হালার পো, আমগো উঠতে দিবি না!!
২: তুই আবার কতা কইতাসোস্ ক্যা!! লাগা দুইতিন্ডা আগে... তারপরে কতা...
৩: থাক কিসু কইস না। ছাইড়া দে এখন... অয় তো কলেজের সামনে দিয়াই জাইবো। তহন দেহুমনে...
রূপক ভাবছিলো এই যদি হয় ছাত্রের আচরন তাহলে এদের দিয়ে আর কী আশা করা সম্ভব!! এসময় তাদের মধ্যে থেকে একজন রূপক কে ডেকে বলল
৪: ভাই কই নামবেন??
-- দুই নম্বর। প্রশিকা।
৪: ম্যালা দূরে, পিছে দাঁড়ান গিয়া। আমরা এই সামনেই নামমু, একটু আরাম কইরা দাড়াই।
রূপক কয়েকটা সিট পিছনে গিয়ে দাঁড়ায়... (ততক্ষনে বাস কল্যানপুর এর কাছাকাছি... রাস্তায় বেশ ভালোই জ্যাম) এবার ঐ চারজন উচ্চস্বরে অশালীন সম্বোধন সমেত কোনও এক পার্টির “পোলাপাইন” দের গালাগালি করতে শুরু করলো।
এমন সময় তাদের চোখ পড়লো পাশে বসে থাকা সেই খয়েরী শাল পরা মেয়েটির দিকে।
১: এই গরমের মইদ্দে মাইয়ারা ক্যাম্নে যে একগাদা জামাকাপড় পরে!!! বুজিনা।
৩: যা পরার এই শীতেই পরে। দ্যাহোস না!! গরম আইলে পারলে ল্যাংটা হয়া বাইর হয় এগুলা... (চারজনের হা হা হা করে বাস কাঁপানো রাগ জাগানো অট্টহাসি)
২: এইযে ম্যাডাম কই নামবেন??
৩: জিগাস ক্যা?? জেইহানে নামার নামুক, আমরাও অইহানেই নামমু। তাইলেই তো হইলো।
৪: ক্যান তগো ক্যারা উঠসে???
২: ক্যারা তো মোহাম্মাদপুর থেইকাই উঠসে, ম্যাডামের নোখ দেইখা এখন খালি চুলকাইতেসে। একটু যদি চুলকাইয়া দিতো!!! (আবার সেই একযোগে অশালীন “হা হা হা” হাসি)
রূপক লক্ষ করলো এতক্ষন মেয়েটি শুধু মাথা নিচু করে থাকলেও এখন কাঁপছে, হয়তো অপমান সইতে না পেরে, হয়তো ভয়ে।
বাস ভর্তি মানুষজন সবাই এই চারজনের দিকে তাকাচ্ছে আড়চোখে।
প্রসঙ্গ বদলাবে এই আশায় রূপক ওদের জিজ্ঞেশ করলো
– আপনারা কোথায় পড়েন?
১ ও ৪ একসাথে উত্তর দিলো “বাঙলা কলেজ”
৩: ক্যান ভাই? আপ্নের কী দরকার...!!!
– না এমনিই... কোন ইয়ার?
৩: অনার্স সেকেন্ড ইয়ার। আপ্নে কই পরেন?
– ও... তোমরা তো আমার চেয়ে ছোট তাহলে... আমি আহসানউল্লাহ ভার্সিটি, ফাইনাল ইয়ার... তোমাদের স্কুল কোনটা ছিল??
২: ভাই আপ্নে বড়ভাইগিরি দেখাইতেসেন ক্যন?
৪: আপ্নের গার্লফ্রেন্ড লাগে নাকি!!
৩: আরে নাহ মনেহয় ভাগ বসাইতে চায় হালায়।
রূপক খেয়াল করল মেয়েটি চমকে উঠে ঘুরে তাকিয়েছে রূপকের দিকে, চোখে পানি আর অভিব্যাক্তিতে ভয়।
– না আমি আসলে বলছিলাম যে আপনাদেরও তো বাসায় মা বোন আছে, নাকি!! (কোনও একজন বলে উঠলো “বউ নাই”) তাঁরাও তো রাস্তায় বের হয়, আপনারা যদি এমন করেন তাহলে তো আপনার পরিবারের সম্মানই কমবে, বাড়বে না। (ইতোমধ্যে বাস টেকনিক্যালের কাছাকাছি চলে এসেছে, দাঁড়িয়ে থাকা যাত্রীদের বেশিরভাগই নেমে গিয়েছে।) রূপকের পাশের সিটে বসে থাকা একজন রূপককে বলল “আপ্নে পাগল হইসেন নাকি ভাই!! এদের সাথে কথা বলার কোনও মানে আছে?? থামেন”
৪: আমগো মা-বৈনরে কেউ কিছু কওার সাহস পায়না।
২: তুই এতো কথা কইতাছোস ক্যা? খাঙ্কির পোলারে ধইরা লাগা তো!! আমগো এলাকায় ঢুইকা বড়ভাইগিরি দেখাইতে আইছে, গ্যান দিতে আইছে!!
১: (রূপকের দিকে তাকিয়ে) ঐ তুই আমগো লগে নামবি, আর তোর কোন বাপ আছে ডাক দে।
বাস টেকনিক্যাল মোড় পার হয়ে এগিয়ে যাচ্ছে বাঙলা কলেজের দিকে। দুইজন রূপকের জ্যাকেটের কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বাসের দরজার দিকে, বাকি দুইজন তাকিয়ে আছে মেয়েটির দিকে। বাসের পিছনের কয়েকজন যাত্রী উঠে দাড়িয়ছে, হয়তো কিছু বলার জন্য, হয়তোবা তামাশা দেখা জন্য।
ওদের একজন কন্টাক্টর কে বলল “ঐ মাদারচোত নামায় দিয়া যা... চোদনার পোলার খিচ কমায়া লই...”
বাস থেকে নামিয়ে প্রথমেই রূপকের ঘাড়ে আঘাত করা হয়, তারপর বুকে...
টানতে টানতে বাঙলা কলেজের মেইন গেটের ভিতরে ঢুকানো হয়, চুপচাপ দাঁড়িয়ে থাকা কর্তব্যরত (!!!) দারোয়ান ও আনসারের সামনেই রূপককে মাটিতে ফেলে শুরু হয় ক্রমাগত লাথি আর মুখ দিয়ে অনর্গল খিস্তি। প্রায় অন্ধকার হয়ে আশা চোখে রূপক ছুটে আসতে দেখে আরও তিন চার জোড়া পা। কিন্তু কোনও শব্দ শুনতে পায়না। তলপেটে প্রচণ্ড আঘাতে ওর দম বন্ধ হয়ে আসে, তারপর হথাৎ সবকিছু চুপ, গাঢ় অন্ধকার। (এসময় রূপক কে খুন করা হলেই শুধু আপনারা পত্রিকায় সেই খবর পড়তেন। দুঃখিত, রূপককে ওরা খুন করতে পারেনি)
রূপকের জ্ঞান ফিরে আসে ঐ কলেজের সামনেই, তাকে ঘিরে ছোটখাটো একটা ভিড়। মাথায় পানি ঢালছে রূপকের সহযাত্রী সেই গম্ভীর বৃদ্ধ। ওর নাক দিয়ে রক্ত পড়ছে, তলপেটের প্রচন্ড ব্যাথায় বিকৃত হয়ে আছে চেহারা। আরও দুইজন ধরে আছে আছে রূপক কে। কেউ একজন একটা গামছা এগিয়ে দিলো---
: ভাই আর পানি দিয়েন না, মুইছা দ্যান...
কণ্ঠে স্নেহ, আঞ্চলিক টান। সম্ভবত কোনও চায়ের দোকানদার বা দিনমজুর।
কিছুক্ষন পর।
ফুটওভারব্রিজের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রূপক। তাকে ঘিরে আর এখন ভীড় নেই,
পাশে দাড়িয়ে আছে ঐ বৃদ্ধ সহ আরও দুইজন।
: আপ্নের বাসা কোথায় ভাই??
- মিরপুর স্টেডিয়ামের পাশে
: রিক্সা ঠিক কইরা দেবো? একা যাইতে পারবেন?
- হ্যা পারবো। (তখনো ওর মাথার ভিতরে দপদপে ব্যাথা)
এসময় বৃদ্ধ বলে উঠলো
: একা যাওয়া লাগবেনা তোমার, আমার ছেলেকে কল করেছি, ও আসলে তোমাকে বাসায় পৌঁছে দেবে।
- না না!! আমি একাই যেতে পারবো, এখন আর কোনও সমস্যা হচ্ছেনা, আমি ঠিক আছি।
(বিদায় নিয়ে চলে গেলেন দুই সহযাত্রী, রূপকের সঙ্গে এখন সেই বৃদ্ধ। ওদের সামনে একটা বাইক নিয়ে এক তরুন এসে থামলো)
তরুনঃ কী হয়েছে আব্বা!!!
বৃদ্ধঃ কিছুনা, এই তুমি হোন্ডায় ওঠো। সুমন আমার চেম্বারে চলো।
তরুনঃ আব্বা আপনি এখন চেম্বারে বসবেন!!?
রূপক চুপচাপ বাইকে উঠে বসে, পেছনে বৃদ্ধ।
মিরপুর-১ এ একটা গোছানো ছোট্ট চেম্বারে নিয়ে রূপককে কিছু ওষুধ লিখে দিলেন বৃদ্ধ। তাঁর অনেকগুলো কথার মধ্যে একটা কথা রূপকের মনে লেগেছিলো
“তোমার বয়সে আমি দেশের জন্য যুদ্ধ করেছি, এখন দেশ তোমাদের হাতে, তোমাদের এখন যুদ্ধ করার বয়স।”
রাত ১০টা ৩০মিনিটে সুমন সাহেব (বৃদ্ধের ছেলে) রূপক কে বাসায় পৌঁছে দেন।
তিনদিন টানা জ্বরভোগের পুরোটা সময় রূপক অনেক চিন্তা করলো, তারপরও রূপক জানেনা কোন অপরাধের শাস্তি হিসেবে তাকে পিটানো হলো।
ঐ ঘটনায় রূপকের সাহায্যে যারা এগিয়ে এসেছিলেন তাদের কাউকেই রূপক সেদিন ধন্যবাদ দেয়নি। হয়তো মনের ভুলে, হয়তোবা অন্য কোনও কারনে!
[“রূপক” একটি ছদ্মনাম, এছাড়া সমস্ত স্থান, সময় ও ঘটনা সম্পূর্ণ সত্য।]
দুটি প্রশ্নঃ
* ছাত্র পরিচয় দিতে আপনার লজ্জা করেনা? (লজ্জা করা উচিৎ)
* পুরুষ হিসেবে কী আপনি অহঙ্কার করেন? (কিসের অহঙ্কার বলবেন কী!!)
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
একাকী সমুদ্রে বলেছেন: জেগে উঠতে হবে। এভাবে সবাই একবার করে জেগে উঠেন। তাহলেই হবে। জয় হবেই
২|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
হিমুস্টাইন বলেছেন: অসাধারন লেখা । অতন্ত্য বাস্তব সম্মত ............. সেই জন্যেই হয়তোবা অস্বীকার করতে ইচ্ছে করে ....... দুঃস্বপ্ন বলে মনে হয় ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
একাকী সমুদ্রে বলেছেন: ভাই দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। জেগে উঠেন না হলে একদিন আপনার উপরেও এটা হতে পারে
৩|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
শয়ন কুমার বলেছেন: ওই পশুরা হচ্ছে বেশ্যা মহিলার সন্তান ।বেশ্যার সন্তানদের ব্যাপারে চুপ থাকাই উত্তম ।
সরি ওদের মূল পরিচয় তুলে ধরতে গিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করতে হলো ।কি আর করার , ওদের মূল পরিচয় যে এটাই
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
একাকী সমুদ্রে বলেছেন: আসলে ওরা মানুষ থেকে পশু শ্রেণীতে নেমে গেছে। ওদের জন্য মানুষের আইন না পশুদের জন্য প্রযোজ্য আইন দরকার
৪|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
নিষ্কর্মা বলেছেন: এইটাই আমাদের বাস্তবতা। কে শোধরাবে আমাদের যদি আমরা নিজেরা না শোধরাই।
চমৎকার লেখার জন্য অনেক ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
একাকী সমুদ্রে বলেছেন: আপনার আমার শোধরাতে হবে। মাঝে মাঝে কেউ কেউ জ্বলে উঠছেন। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম
৫|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
বাদল দিনের গান বলেছেন: মুল্ল্যবোধের বড় অভাব.....
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
একাকী সমুদ্রে বলেছেন: আমাদের মূল্যবোধ বাড়ানো দরকার সাথে আরেকটা জিনিস দরকার সেটা হল ভয় কাটানো। একজন যদি এগিয়ে আসে আমরা অনেকেই ভয় পেয়ে তার পাশে দাড়ায় না। এ অভ্যাসটা পরিবর্তন করতে হবে
৬|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
আরজু পনি বলেছেন:
পড়তে পড়তে শেষে এসে বৃদ্ধের কথায় চোখে পানি চলে এলো ![]()
পাবলিক বাসে ছাত্র নামের পশু গুলো হামেশাই এমন করে থাকে। এদের বিরুদ্ধেও আমাদের কলম ধরতে হবে, সোচ্চার হতে হবে রাজপথে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
একাকী সমুদ্রে বলেছেন: শুধু চোখে পানি আসলে হবে না যদি আমরা কখনও রুপকের মত এরকম কাউকে সামনে পাই তাহলে রুপকদের সাহায্যে হাত বাড়াতে পারি তার প্রতিজ্ঞা করতে হবে। আপনার একটু সাহায্য কত গুরুত্ব পূর্ণ হতে পারে যে এই পরিস্থিতিতে পড়ছে সে জানে
৭|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
শিপন মোল্লা বলেছেন: আহ আমাদের কি হচ্ছে মানসিকতা, নীতি আমরা কোথায় যাচ্ছি ?
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
একাকী সমুদ্রে বলেছেন: এর উত্তর আমার জানা নেই
৮|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
আরজু পনি বলেছেন:
শেয়ার নিলাম।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
একাকী সমুদ্রে বলেছেন: ধন্যবাদ
৯|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
কবি আশরাফুল বলেছেন: এভাবেই শত শত রূপকের জ্বলে ওঠার অপেক্ষায়.......
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
একাকী সমুদ্রে বলেছেন: রূপকরা জ্বলে উঠবে সাথে আপনার দায়িত্ব সম্পাদন করতে হবে
১০|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
আমিনুর রহমান বলেছেন: এই ঘটনাটা আমি আগেই শুনেছি। কয়েকটা জানোয়ারের জন্য পুরো ছাত্র সমাজ কলঙ্কিত হচ্ছে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
একাকী সমুদ্রে বলেছেন: পুরো ছাত্র সমাজের দোষ কেউ দিচ্ছে না। একসময় আমরা সবাই ছাত্র ছিলাম। ছাত্রদের দোষ না দোষ ওদের। ওরা জিবনের অন্য ক্ষেত্রে এরকম কাজ বজায় রাখবে। চাকরি ক্ষেত্রে গেলে ঘুষ খাবে, দুর্নীতি করবে। দোষ ছাত্রদের না দোষ ওদের মানসিকতার
১১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: এভাবে মার খাওয়া ভালো , নাকি কাপুরুষের মত চুপ করে থাকা ভালো? আমি জানি না।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
একাকী সমুদ্রে বলেছেন: চুপ করে থাকলে আপনার মা-বোনদের সাথেও এমন হবে। এর জন্য দরকার সম্মিলিত প্রতিরোধ। ১০০ জনের মধ্যে ৫০ জন যদি এগিয়ে আশে এই ৩-৪ জন কিছু বলার সাহস পাবে না। কথায় আছে "দশের লাঠি একের বল"
১২|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
নেক্সাস বলেছেন: কালকে ফার্মগেইট এলাকায় আমার বাসে তিনজন এমন করছিলো। ড্রাইভাড় দরজা খুলেনি। ভয়াবহ অবস্থা
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
একাকী সমুদ্রে বলেছেন: আসলেই ভয়াবহ অবস্থা
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
বোকামন বলেছেন: “তোমার বয়সে আমি দেশের জন্য যুদ্ধ করেছি, এখন দেশ তোমাদের হাতে, তোমাদের এখন যুদ্ধ করার বয়স।”.................।
লজ্জা লাগে, বড় অপমানিত লাগে, বড় অসহায় মনে হয় ..........