নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনাহীন জীবন

সকালের শেষ বেলা , দুপুর আসি আসি করছে এমন সময়ে চুন খসে খসে পড়া দেওয়ালটাকে নিজের হারানো সহোদর মনে করে একটুকু ছুঁয়ে দিলেন ।

বার্লিন

যেন পাহাড় ডাকছে, 'অায় হই উৎসবে স্তব্ধ!' যেন পাথর বলছে, 'চুপ একটু কোরো না শব্দ'

বার্লিন › বিস্তারিত পোস্টঃ

জীবনের অর্থ

২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৮

সোনাকে যেমন পুড়িয়ে খাঁটি সোনা করা হয় - আমি স্পষ্ট বুঝতে পারছি যে তেমনি প্রতিনিয়ত আমার কুসংস্কার, না জানার আকাঙ্খা, অজ্ঞতা পুড়ে পুড়ে, ভাবনাহীন জীবন সবকিছুকে ধ্বংস করে - আবার নতুন ভাবনা-চিন্তা, জীবনকে নতুন করে দেখার বাসনা আস্তে আস্তে জেগে উঠছে। এখন অনুভব করে শিখেছি জীবন মানে শুধু গৎ বাধা একঘেয়ে কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। জীবনকে জানতে হলে, অনুভব করতে হলে, নিজেকে না পুড়িয়ে জীবনের অর্থ খোজা যায় না। যাকে যে কথা বা অনুভূতি বোঝাতে চেয়েছি, নিজের অজ্ঞতার জন্য সে কথা বোঝাতে পারিনি। এইমুহুর্তে মনে হচ্ছে নিজে পুড়ে ছাই হয়ে শুধু আসল আমিটুকু বেচে থাকবে নিজের কাছে। যেটা কেউ কোনদিন জানবে না, দেখবে না, বলারও প্রয়োজন হবে না। একমাত্র নিজের অমূল্য রত্নটুকু নিজের কাছে বন্দী করে রাখব। যেটা কেউ কোনদিন শত চেষ্টাতেও পেতে পারে না, আমি তা পেয়েছি। এটা আমার কাছে পরম পাওয়া এবং আত্বতৃপ্তি…………….



ধন্যবাদ সবাইকে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.