নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

যেখানে সাঁইর বারামখানা: লালনের একটি গানের ব্যাখ্যা।

৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৯

বাউলের বিশ্বাস এই রকম। আমরা যাকে ঈশ্বর বলে জানি সে বাস করে মানব দেহে।

কথাটা চমকে ওঠার মতোই।

লালন এই চমকে যাওয়ার ব্যাপারটা ব্যাখ্যা করেছেন এভাবে।



যেখানে সাঁইর বারামখান (বিশ্রামখানা?)

শুনে প্রাণ চমকে ওঠে/ দেখে যেন ভুজঙ্গনা। (ভুজঙ্গ মানে সাপ)



ঈশ্বর মানব শরীরে বাস করেন!

কথাটা শোনার পর কী ভীষন এক ছমছমে ভাবের উদয় হয় মনে। হঠাৎ সাপ দেখলে যেমন পিচ্ছিল এক অনুভূতি হয়- তেমনি বোধ হয় যেন কথাটা শুনলে। লালন তাই লিখেছেন-শুনে প্রাণ চমকে ওঠে ...সাপ দেখার মত ...

এই গানের পরের চারটি চরণ এরকম।



যা ছুঁইলে প্রাণে মরি

এ জগতে তাইতে ত্বরি;

বুঝেও তা বুঝতে নারি

কীর্তিকর্মার কী কারখানা।



ঈশ্বর যে মানব শরীরে বাস করেন। এই কথা বাদে আমরা সবই বিশ্বাস করি। তার মানে, লালনের মতে, যা মিথ্যে, তাই বিশ্বাস করি। আমরা তা বুঝেও বুঝি না। কীর্তিকর্মা মানে ঈশ্বরের কী অভিপ্রায়, ইচ্ছে: মানে তিনি জগৎ সৃষ্টি করলেন; তারপর জগৎ বিবতির্ত হল। বস্তু এল, প্রাণ এল, প্রাণি এল। মানুষ এল। তারপর সেই মানুষ হল ঈশ্বরের বারামখানা; মানে বিশ্রামঘর। এই কথা বাদে আমরা সবই বিশ্বাস করি। যা মিথ্যে তাই বিশ্বাস করি। আমরা তা বুঝেও বুঝি না যে ঈশ্বর মানুষের ভিতর বাস করেন।



তারপর লালন লিখেছেন-



আপ্ত (বা আত্ম?) তত্ত্ব যে জেনেছে

দিব্যজ্ঞানী সে-ই হয়েছে,

কু-বৃক্ষে সু-ফল পেয়েছে

আমার মনের ঘোর গেল না।



সেই দিব্যজ্ঞানী হয়েছে, যে আত্ম তত্ত্ব জেনেছে। খুবই সত্য কথা। কেননা, লালন অন্য একটি গানে বলেছেন-



Eternal streams flow out of the One.

You and I are nothing in it, nameless.

Lalon says, "If only I knew 'me,'

all riddles would be solved!"



আত্মতত্ত্ব মানে, এই জ্ঞান, যে ঈশ্বর বাস করেন এই দেহে। “কু-বৃক্ষে সু-ফল পেয়েছে ” মানে এই বিশ্বাসের বিপরীত বিশ্বাসগুলিই এ জগতে সফল। সে কারণেই লালনের মনে ঘোর লাগে। তিনি বিভ্রান্ত হন।

গানটির শেষ চারটি চরণ এরকম।



যে ধনে উৎপত্তি প্রাণধন

সেই ধনের হল না যতন;

অকালের ফল পাকায় লালন

দেখে শুনে জ্ঞান হল না।



প্রাণধন মানে প্রাণ। যা লালনকে ভাবায়। লালনের কাছে প্রাণ হচ্ছে প্রাণপাখি। প্রাণের যতন মানে- প্রাণের খোঁজ খবর। কোত্থেতে এই প্রাণ এল। সবচে বড় কথা- প্রাণ কি? বস্তু থেকে প্রাণের উৎপত্তি হয় কি করে? ভারি আশ্চর্য তো কীর্তিকর্মার কারখানা!

সেই কীর্তিকর্মাই তো মানবদেহে বাস করেন।

মানবদেহ ঈশ্বরের বিশ্রামঘর।



এই গানটির ইংরেজি অনুবাদ-



Where God resides

The heart starts to view as if it be a snake.



That kills me

only that captures me

Between understanding and ignorance

halts God's great deeds



He who knows himself

Is the sage.

minor tree gets return unexpected

My hellucination does not evade.



which the life originates from

yet the origin is uncared

Lalon matures the fruits immutured.

Knowledge can not be touched by perception.



অনুবাদ করেছেন হাসান শিবলী।





মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬

তপন বাগচী বলেছেন: আপনার লালনচর্চা অব্যাহত হোক। বাংরাদেশে লালনচর্চা নিয়ে আমার একটি প্রবন্থ ছাপা হয়েছে প্রফেসর আবুল আহসান চৌধুরী সম্পাদত ‌লালনসমগ্র' (পাঠক সমাবেশ, শাহবাগ, ঢাকা) গ্রন্থে।

৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৮

ইমন জুবায়ের বলেছেন: আপনার গ্রন্থটি সংগ্রহ করে অবশ্যই পাঠ করব। বাংলাদেশ ও বিশ্বে নানাবিধ সংঘাত এড়াতে লালনচর্চা অনিবার্য। ভিতরের মানুষই যে ঈশ্বর-এ বোধ সবর্ত্র সন্তোষ তৈরি করতে পারে । ঈশ্বর-এর অবস্থান বাইরে শাসকের ভূমিকা হলেই সমস্যা। কথাটা আব্রাহামিক ধর্মের অনুসারীদের কে বোঝাবে?
আপনাকে ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২১

লুকার বলেছেন: চমৎকার!

৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৩

ইমন জুবায়ের বলেছেন: তা হলে লালনচর্চায় আপনাকেও পাশে চাই।
এবার ভাবেন কার ভাস্কর্য তারা ভাঙ্গে!

৩| ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৩

অপ্‌সরা বলেছেন: লালন ভাষা সম্পকে আমাদের অগ্গতার কারণে অনেকের কাছেই লালন আজো অচেনা।লালন ভাষা বুঝতে হলে রীতিমত তার ভাষা নিয়ে গবেষনাধর্মী পড়ালেখা প্রয়োজন।

সংগীত নিয়ে প্রাতিস্ঠানিক পড়ালেখা যারা করেছেন তাদের কাছে লালন সংগীতের ভাষা বোঝা কিছুটা স হজ।

লালন ভাষার মূলমন্ত্রটা হল,বিশ্বের প্রতিটি মানুষ জেনেবুঝে বা নিজের অজান্তেই একটি উচ্চতর চেতনা স্তরকে আকড়ে ধরে আছে।মানুষের ভেতরেই সব স্তর, শক্তি ও ভক্তি।সৃষ্টিকৃতার অবস্থানও মানুষের ভেতরেই।

৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩১

ইমন জুবায়ের বলেছেন: বলা হয়নি যে এই গানটা রাগ আশাবরীতে।চমৎকার সুর। যারা লালনের গানকে কেবলি লোকসংগীত মনে করেন তারা ভুল করেন। লালন ইজ মোর দ্যান দ্যাট।

৪| ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৫

অপ্‌সরা বলেছেন: আরো একটা কথা, অনেক সুন্দর একটা পোস্ট।+++

৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৫| ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৭

রবিউলকরিম বলেছেন: চাঁদের গায়ে চাঁদ লেগেছে/আমরা ভেবে করব কি...

গানটার অর্থ বলবেন কি?

৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

ইমন জুবায়ের বলেছেন: অপেক্ষা করুন। সময় মতন পোস্ট করব। ধন্যবাদ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৮

বিপ্লব০০৭ বলেছেন: ভাইয়া আপনার পোস্টে কমেন্ট করতে ভয় হয়।

এই গানটা বেশ শুনছি ইদানিং।
কলেজ লাইফে যখন ব্ল্যাক, সাবকনশাস, এলআরবি বেশ চলত তখন একজনের অতি-লালনপ্রীতি দেখে বিরক্ত হওয়ায় সে আমাকে বলছিলো, 'লালনের গানেই তুমি সব পাবে।'

তারপর থেকে আজ অবধি যতই লালন শুনছি ততই সেই কথাটির সার্থকতা খুঁজে পাচ্ছি।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৬

ইমন জুবায়ের বলেছেন: লালনের গানেই সব আছে।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১২

বিষাক্ত মানুষ বলেছেন: অসাধারন বিশ্লেষন ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২০

আলী আরাফাত শান্ত বলেছেন: মুগ্ধ হলাম!

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২২

শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার বিশ্লেষণ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ, ইমন।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৩

দীপান্বিতা বলেছেন: মানেটা বুঝে দারুন লাগছে...গানের সাথে শুনছি....ধন্যবাদ, ইমনভাই!

১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৪৮

ইমন জুবায়ের বলেছেন: :)

১২| ১১ ই মে, ২০১১ বিকাল ৩:০২

নষ্ট কবি বলেছেন: লালন সে তো মহান

১১ ই মে, ২০১১ বিকাল ৩:৪৮

ইমন জুবায়ের বলেছেন: অবশ্যই।

১৩| ১১ ই মে, ২০১১ বিকাল ৩:২৭

মহান পংকজ বলেছেন: রবিউলকরিম বলেছেন: চাঁদের গায়ে চাঁদ লেগেছে/আমরা ভেবে করব কি...

গানটার অর্থ বলবেন কি?

কোন সময়ে মহান কোন শিল্পী বা দার্শনিক থাকলে তার পরবর্তী যারা আসেন তাদের মধ্যৈ সেই মহান ব্যাক্তির প্রভাব অবশ্যই পরে। যেমনটা হয়েছে রবীন্দ্র পরবর্তী যুগে, অনেকের লেখায় ই রবীন্দ্রনাথের ছায়া পাওয়া যেত। ঠিক তেমনি লালনের সময়কালে সবাই লালনের অনুসারী ছিলনা তবে তাদের লেখায় লালনের প্রভাব পরেছিল। অনেকে লালনের নামেও গান গেয়েছিল। তার একটি হচ্ছে এই চাদের গায়ে চাদ.... । এটা মনে হয় ফরিদা পারভীন এর মুখে শুনেছিলাম।
আর লেখককে অনেক ধন্যবাদ, লালনকে নিয়ে এমন সুন্দর লেখা লেখার জন্য। আর মানুষের মাঝে ঈশ্বর আছেন এটা শুধু বাউল দর্শন ই না, হিন্দু ধর্মের ও প্রধান একটি দর্শন হচ্ছে এটা। যার অংশ হিসেবে বাউলদের মাঝে এটা দেহতত্ব হিসেবে এসেছে। এই তত্বে বিশ্বাস করা হয় যে, ঈশ্বর প্রতিটি প্রাণীর মাঝে বিরাজমান এবং ত আত্মা রুপে। তাই যখন কাউকে প্রণাম/সালাম করা হয় তখন তা সেই ঈশ্বরের উদ্দেশ্যেই করা হয় । ধন্যবাদ

১১ ই মে, ২০১১ বিকাল ৩:৪১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ

১৪| ১২ ই মে, ২০১১ রাত ৯:৩৬

কানা বাবা বলেছেন:
এই বেখ্যায় সন্তুষ্ট হওন কঠিন...
স্যরি টু সে বাট দিস এক্সপ্লানেশান ইজ ভেরি সুপারফিসিয়াল...

১২ ই মে, ২০১১ রাত ৯:৫২

ইমন জুবায়ের বলেছেন: লালনের গানের মানে নিয়ে যখন ভাবনায় আছি - তখন আশাকরি ভবিষ্যতে সঠিক ব্যাখ্যার কাছাকাছি যেতে পারব হয়তো। ততক্ষণ এই উপড়ি-ব্যাখ্যাই না-হয় বহাল থাকুক। অথবা ভবিষ্যতে লালনের গানের কোনও ধরণের ব্যাখ্যার প্রয়োজন নাও থাকতে পারে। বয়স কম বলেই হয়তো শিশুসুলভ আচরণ করছি।
অনেক ধন্যবাদ।

১৫| ১৮ ই মে, ২০১২ সকাল ৯:৩৩

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: আমি গত দুই দিন ধরে কেবল আপনার ওপরেই পড়াশোনা করছি। আমি মোটামুটি খুব আইসোলেটেড, ব্যাক ডেটেড জায়গায় থাকি পড়াশোনার জন্য। এখানে কোথাও ভাল লাইব্রেরি নেই। অথচ আমার লেখা লেখির শখ। পিসিতে বসে টানা কিছু পড়তে পারি না। প্রিন্টার কিনলাম গত পরশু। আর নেটে তো সবাই জানে আপনি একজন চলতি ফিরতি লাইব্রেরি। ব্যাস, বসে গেলাম আপনার লাইব্রেরিতে! এত কিছু নিয়ে আপনি এতো পড়া শোনা করেন কেমন করে ইমন ভাই? আমি তো এখন বাহিরের কোনো বই না পড়েও দিব্যি লিখতে পারবো- আপনার লেখা না পড়লে চারপাশের এত বৈচত্র্যময়তা সম্পর্কে জানতেই পারতাম না।
ক্লিক this link আমাকে প্লিক এড পাঠাবেন ভাই এফ বিতে। আমি তো আপনার আইডি জানি না, না হলে অবশ্যই পাঠাতাম।

১৮ ই মে, ২০১২ সকাল ৯:৪৫

ইমন জুবায়ের বলেছেন: পড়াশোনা করছি ছোটবেলা থেকেই। নানা বিষয়ে আগ্রহ ছিল। পরিবেশও তেমই পেয়েছি।
যাই হোক। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি।
অনেক ধন্যবাদ।

১৬| ১৮ ই মে, ২০১২ সকাল ১০:২৪

ঘুমন্ত আমি বলেছেন: মাঝে মাঝে চিন্তা করি একজন মানুষের দর্শন যে এতো সমৃদ্ধ হতে পারে তা বিস্ময় জাগানোর মতো ব্যাপার ।কি কঠিন কথা কি অবলীলায় লালন বলে গেছেন ।

১৮ ই মে, ২০১২ সকাল ১১:২৯

ইমন জুবায়ের বলেছেন: সব লালনের গানেই আছে।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন বিশ্লেষণ

অন্য আলোয় ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.