| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন জুবায়ের
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
![]()
ফারাও দ্বিতীয় রামেসেস
এমন বর্ণাঢ্য জীবন ক’জনের হয়? ক’জনের হতে পারে? ১৫ বছর বয়েসে মিশরের বিশাল রাজত্ব লাভ, ৬৭ বছরের শাসকজীবন, ৯২ বছরের পরমায়ূ। আট জন প্রধানা স্ত্রী ...অসংখ্য রক্ষিতা ...
![]()
প্রাচীন মিশর এর শাসকদের বলা হত ফারাও। ফারাও দ্বিতীয় রামেসেস ছিলেন প্রাচীন মিশর এর একজন বিখ্যাত শাসক। তাঁর সময়কাল ১২৭৯ থেকে ১২১৩ খ্রিস্টপূর্ব। তিনি ছিলেন উনিশতম রাজবংশের তৃতীয় শাসক। ফারাও দ্বিতীয় রামেসেস-এর পিতার নাম ছিল প্রথম সেটি।
![]()
আজ আমরা মিশরজুড়ে যেসব উপাসনালয়, ভাস্কর্য আর স্মৃতিস্তম্ভ দেখি তার অধিকাংশের নির্মাতাই ফারাও দ্বিতীয় রামেসেস। নুবিয়ায়, আবু সিম্বলে, কারনাকে, থিবসে, মেমফিসে প্রচুর উপাসনা লয়, ভাস্কর্য আর স্মৃতিস্তম্ভ আজও ফারাও দ্বিতীয় রামেসেস-এর স্মৃতি বহন করছে।
![]()
আবু সিম্বল
খাদস এর যুদ্ধই ফারাও দ্বিতীয় রামেসেস-এর শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা। তুরস্ক দেশটা ইউরোপ ও এশিয়ায় ছড়ানো। তুরস্কের এশিয় অংশই আনাতোলিয়া নামে পরিচিত। হিট্টিরা যিশুর জন্মের ২০০০ বছর আগে সেই আনাতোলিয়াতেই গড়ে তুলেছিল এক অতুলনীয় সভ্যতা। হিট্টিদের সভ্যতাকে অতুলনীয় কেন বললাম? কারণ, ওরাই সভ্যতায় প্রথম ন্যায়বিচার চালু করেছিল; ব্যবহার করতে শিখিয়েছিল লোহা! হিট্টি সভ্যতা আলোচনা প্রসঙ্গে প্রাচীন মিশরের প্রসঙ্গ অনিবার্য। হিট্টিদের উন্নতির শীর্ষে প্রাচীন মিশরের সম্রাট ছিলেন চতুর্থ আমোনহাটপ। সম্রাট চতুর্থ আমোনহাটপ এরই অন্য নাম সম্রাট আখেনাতন। এভাবে না চেনা না গেলে বলি: সম্রাট আখেনাতন ছিলেন সুন্দরী নেফারতিতির স্বামী। যা হোক। মিশর এর সঙ্গে হিট্টিদের সংঘর্ষ হয়ে ওঠে অনিবার্য। সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে।
![]()
খাদেসের যুদ্ধ। (এ কালের শিল্পীর আঁকা)
মিশরের সঙ্গে হিট্টিদের সংগঠিত হয় খাদেসের যুদ্ধ। (১৩১৫/১২৯৬) তখন মিশরের সম্রাট ২য় রামেসেস ।
খাদেসের যুদ্ধে রথ এর ব্যবহার ছিল উল্লেখ করার মত। খাদেসের যুদ্ধের পর রামেসেস নিজেকে জয়ী মনে করলেও হিট্টিরাই সিরিয়া নিয়ন্ত্রণে রেখেছিল।
পরে অবশ্য মিশরের সাথে হিট্টিদের সন্ধি হয় ।
![]()
রানী নেফেটারি।
২য় রামেসেস এর ছিল আটজন রানী। এদের মধ্যে প্রধান ছিলেন নেফেটারি। লক্ষ করুন, নেফারতিতি নন। নেফারতিতি ছিলেন চতুর্থ আমেনহোটেপের স্ত্রী; সময়কাল: ১৩৫৩ থেকে ১৩৩৫ খ্রিস্টপূর্ব। আর আমি আগেই বলেছি ২য় রামেসেস এর সময়কাল ১২৭৯ থেকে ১২১৩ খ্রিস্টপূর্ব। যা হোক, রানী নেফেটারি কিন্তু ঐ নেফারতিতি বংশেরই। তেরো বছর বয়েসে নেফেটারির বিয়ে হয়-রামেসেস এর বয়স সে সময় ছিল পনেরো বছর । সেই কালে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন নেফেটারি । চার ছেলে দুই মেয়ে। আমরা খাদেস এর যুদ্ধের কথা জানি। শান্তি স্থাপনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন নেফেটারি । এমন কী নেফেটারি নিজে বন্ধুত্বপূর্ন চিঠি লিখেছেন হিট্টি রাজা আর রানীকে।
রানী নেফেটারির সমাধিটি আবু সিম্বলে।
ইউরোপের অনেকের ধারনা মোজেস (মুসা নবী) যে সময়ে মিশর থেকে বন্দি হিব্রুভাষীদের নিয়ে) বেরিয়ে আসেন সে সময় মিশরের ফারাও ছিলেন দ্বিতীয় রামেসেস। এ নিয়ে ছবিও (চলচ্চিত্র) হয়েছে।
![]()
১৯৫৬ সালে নির্মিত দ্য টেন কমান্ডমেন্টস্ ছবিতে রানী নেফেটারির ভূমিকায় অ্যানি ব্যাক্সটার।
![]()
ফারাও দ্বিতীয় রামেসেস: পৃথিবীর সুখি শাসকদের অন্যতম ...
ফারাও দ্বিতীয় রামেসেস এর শেষ জীবনটিও নাকি বেশ সুখে শান্তিতেই কেটেছে। ৬৭ বছর শাসন করেছেন মিশর। প্রাচীন মিশরের জনগনের গড় আয়ূ অত ছিল না। প্রায় ১০০টি সন্তানাদির জনক ছিলেন ফারাও দ্বিতীয় রামেসেস ।
৯২ বছর বয়েসে চিরনিদ্রায় শায়িত হন ফারাও দ্বিতীয় রামেসেস ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৩
ইমন জুবায়ের বলেছেন: আচ্ছা ঠিক করছি। ধন্যবাদ।
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৪
বিবর্তনবাদী বলেছেন: ন্যাট জিওর একটা প্রোগ্রামের দেখেছিলাম, রামসিস যত না পরাক্রমনশীল ছিলেন তার চাইতে বেশি তিনি নিজেকে উপস্থাপন করে গেছেন। একধরণের ইতিহাস বিকৃতি আর কি!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫
ইমন জুবায়ের বলেছেন: আসলেই তাই।
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৪
সাপ্নিক বলেছেন: ভাল লাগল, মেজাজটা খুব খারাপ ছিল আপনার পোস্ট টা পড়ে মনটা ভাল লাগছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬
ইমন জুবায়ের বলেছেন: আচ্ছা। তা হলে অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬
রামন বলেছেন: সুন্দর লিখেছেন। ছবিটি ৯ / ১০ বছর পূর্বে দেখেছি। দিয়েজ মান্দামিয়েন্ত, ডাবিং স্পানিশ ভাষায় ছিল ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৯
ইমন জুবায়ের বলেছেন: অনেক বিখ্যাত ছবি।
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:১১
নতুন রাজা বলেছেন: ভালো লাগলো...
+++
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:১৬
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২০
আকাশ_পাগলা বলেছেন: হেনোরি রাইডার হ্যাগার্ডের মুন অব ইজরাইল পড়লাম। ২য় রামেসিসকে নিয়ে লেখা। দেখতে পারেন। এমন আহামরি বই না, তবে টাইম টা একেবারে খারাপ যাবে না।
পোস্টে +
(কাকে নিয়ে কী এমন ছবি হইছিল ইউরোপে, সেটা কী আদৌ ইম্পর্টেন্ট??)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩০
ইমন জুবায়ের বলেছেন: কাকে নিয়ে কী এমন ছবি হইছিল ইউরোপে, সেটা কী আদৌ ইম্পর্টেন্ট না হলেও রেফারেন্স হিসেবে আসতে পারে।
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮
অদৃশ্য বলেছেন: জুবায়ের ভাই.................. চমৎকার পোষ্ট। দ্য টেন কমান্ডমেন্টস্ মুভিটি কয়েকদিন আগেই দেখলাম........
শুভকামনা.......
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫০
ইমন জুবায়ের বলেছেন: শুভেচ্ছ রইল।
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫
ঘাসফুল বলেছেন: আপনার লেখায় ফারাও সাম্রাজ্য ঘুরে আসলাম... ভাল লাগলো
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৬
আকাশ_পাগলা বলেছেন: এখন মনে পড়ল, টেন কমান্ডমেন্টস আমিও দেখছি মনে হয়। ঐ যে ফেরাউনের সাথে ফাইট শেষে, শেষের দিকে ডেরায় ফিরে মূসা দুইটা পাথরের খন্ড ছুড়ে মারে কিছু লোকের উপর। ওরা কার যেন পূজা করতেছিল।
(এরকম হলে দেখছি।)
ইমন ভাই, হেনরি রাইডার হ্যাগার্ডের বই কী পড়েন?? উনি ত দেখি বেশির ভাগ বই মিশর আর তিব্বতকে নিয়ে লিখছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
ইমন জুবায়ের বলেছেন: এক সময় হেনরি রাইডার হ্যাগার্ডের বই অনেক পড়েছি।
অনেক বছর পড়া হয় না।
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
অক্টোপাস বলেছেন: চমৎকার।
ধন্যবাদ লেখকে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ
১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: প্রিয়তে এবং +++++++++++++++++++++++
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪২
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
১২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪২
আহমেদ রাকিব বলেছেন: চমৎকার
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪
ইমন জুবায়ের বলেছেন: শুভেচ্ছ রইল।
১৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২
কন৭১২০০৩ বলেছেন: খুব ভালো!! ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৭
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: প্লাস, যথারীতি
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৮
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ। ভালো লাগল পড়ে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৯
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
ভাঙ্গন বলেছেন: নেফারতিতি,নেফারতিতি!
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৮
ইমন জুবায়ের বলেছেন: নাঃ, নেফেটারি, নেফেটারি!
১৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
রাজর্ষী বলেছেন: +
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
যীশূ বলেছেন: পড়লাম। ভালো লাগলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯
ধুম্রজ্বাল বলেছেন: তরুন বয়সে সস্ত্রীক গোটা মিশর ঘুরেছি। ধন্যবাদ স্মৃতিচারন এর জন্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৪
ইমন জুবায়ের বলেছেন: আপনি ভাগ্যবান!
অশেষ ধন্যবাদ।
২০|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬
শ্রাবনের ফুল বলেছেন: চমৎকার পোষ্ট +
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
২১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
দীপান্বিতা বলেছেন: এতো ধৃতরাষ্ট্রের মত! ১০০ সন্তান!......খুব ভাল লাগল...![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। পুরনো দিনের লোক তো!
২২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
ধূসর মানচিত্র বলেছেন: অসাধারণ, চমৎকার এইসব ছাড়া আপনার ব্লগের কমেন্টসে দেওয়ার মত আমার কিছু নেই।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
ইমন জুবায়ের বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
২৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৬
অপু২৮৩৮ বলেছেন: ভালো লাগলো....
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৭
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
২৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
সায়েম মুন বলেছেন: হুমম-------------ভাল পোষ্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২
আকাশ অম্বর বলেছেন:
বেশ কয়েক বছর আগে ল্যুভ মিউজিয়ামে তোলা কিছু ছবি।![]()
![]()
![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪
ইমন জুবায়ের বলেছেন: ওহ্!
২৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
আমি পালোয়ান বলেছেন: ভাল লাগলো
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২২
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩
পল্লী বাউল বলেছেন: চমৎকার পোস্ট।
দ্য টেন কমান্ডমেন্টস্ ছবিটি দেখা হয়নি,
দেখতে হবে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
তাহসিন আহমেদ বলেছেন: চমৎকার পোস্ট।
দ্য টেন কমান্ডমেন্টস্ ছবিটি দেখা হয়নি,
দেখতে হবে। ![]()
২৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
নুভান বলেছেন: বরাবরের মতই ভালো লাগলো। তবে আরেকটি কথা, ইমন ভাই দয়াকরে বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু লিখবেন কি? বুদ্ধিজমের প্রতিষ্ঠা নয় বরঞ্চ ব্যাক্ট্রিয়ায় (বর্তমান আফগান ও পাকিস্তানের কিছু এলাকা) এবং সিল্ক রুট ধরে লাদাখ হয়ে কিভাবে বৌদ্ধ ধর্ম চায়না-কোরিয়া ও ফার-ইস্টার্ন দেশ গুলোতে ছড়িয়ে পরে তা নিয়ে। উইকিতে অনেক পড়েছি, কিন্তু আপনার লিখা পড়ার মজাই আলাদা ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
ইমন জুবায়ের বলেছেন: আচ্ছা লিখব। অশেষ ধন্যবাদ।
৩০|
০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫২
রেজোওয়ানা বলেছেন: নেফারটারি আর নেফেরেতিতিকে নিয়ে খুব গোলমালে পরতাম আগে ![]()
০৬ ই মার্চ, ২০১১ ভোর ৬:৫৯
ইমন জুবায়ের বলেছেন: হুমম। আমিও।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫০
রিয়াজ উল বলেছেন: ১৯৫৬ সালে নির্মিত দ্য টেন কমান্ডমেন্টস্ ছবিতে রানী নেফেটারির ভূমিকায় অ্যানি ব্যাক্সটার। ডান পাশের পুরুষটিই মুসা। মুসা নবীর ভূমিকায় অভিনয় করেছেন ইউল ব্রাইনার। ........ভাই পরের তথ্যটাতে ভুল আছে......ছবিতে রামেসিসকে দেখা যাচ্ছে মুসাকে না....