নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দের সেই কলকাতা ...

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮





জীবনানন্দ দাশ । সুচেতনা কবিতায় যিনি লিখেছিলেন,



কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে;

তবুও তোমার কাছে আমার হৃদয়।




সত্যিই তো! একুশ শতকে পৌঁছে কল্লোলিনী তিলোত্তমাই তো হয়ে উঠল কলকাতা। কবির এই প্রজ্ঞা ... শহর কলকাতাকে বড় ভালোবাসতেন কবি। ছাত্রজীবনের পড়াশোনা তো ওই শহরেই -তারপর দুঃসহ কর্মজীবন, বিমর্ষ ঘরসংসার ... সবই তো ঐ বিস্ময়কর বিখ্যাত শহরেই।

শোনা যায়, কবি নাকি কলকাতা শহরের রাস্তায় রাস্তায় রাতভর হাঁটতেন। "পথহাঁটা" কবিতায় সে কথা রয়েছে-



কী এক ইশারা যেন মনে রেখে একা-একা শহরের পথ থেকে পথে

অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে;

তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে:



সারারাত গ্যাস লাইট আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে।

কেউ ভুল করে নাকো-ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাঁদ সব

চুপ হয়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে।



একা একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব;

তখন অনেক রাত-তখন অনেক তারা মনুমেন্ট মিনারের মাথা

নির্জনে ঘিরেছে এসে;-মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব



আর কিছু দেখেছি কি: একরাশ তারা আর মনুমেন্ট ভরা কলকাতা?

চোখ নিচে নেমে যায়-চূরুট নীরবে জ্বলে-বাতাসে অনেক ধূলো খড়;

চোখ বুজে একপাশে সরে যাই-গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা



উড়ে গেছে; বেবিলনে একা একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর

কেন যেন; আজো আমি জানি নাকো হাজার হাজার ব্যস্ত বছরের পর।



তো, কি রকম ছিল দেখতে সেই চল্লিশের দশকের কলকাতা শহর ? ঝাঁ চকচকে নিশ্চয়ই না, বরং নির্জন, ম্লান ও ম্রিয়মান। আসলে কি রকম দেখতে ছিল সেই চল্লিশের দশকের কলকাতা শহর ? প্রশ্নটি নিয়ে আমি প্রায়শই ভাবি-যেহেতু জীবনানন্দ - অন্য অনেকের মতোই - আমার নিত্য ভাবনার অনুষঙ্গ । তো, হঠাৎ করেই ১৯৪২ সালের কলকাতা শহরের কিছু ছবি (আমার এক কবি বন্ধুর সুবাদে ) আমার হাতে এসে গেল। ছবিগুলি দেখতে দেখতে উত্তেজনা বোধ করছিলাম। এই সেই শহর-যেখানে বেঁচে ছিলেন জীবনানন্দ ...এই শহরের ট্রামলাইনের ...

ছবিগুলি দেখে জীবনান্দকে এক নতুন মাত্রায় আবিস্কার করা যেতেও পারে বলেই ছবিগুলি শেয়ার করলাম ...























































































































না, কখনও আমি কলকাতা যাইনি। সুতরাং, ছবিগুলির পরিচয় আমি দিতে পারছি না। তবে এও সত্য যে- আমি কখনও কলকাতায় গেলেও ছবিগুলির পরিচয় দিতে পারতাম কি না সন্দেহ! ছবিগুলি ১৯৪২ সালের-অর্থাৎ জীবনানন্দের সময়কালের বলেই এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই ছবিগুলি আপলোড করলাম ...হয়তো একদিন কেউ জীবনানন্দকে নিয়ে একটি উপন্যাস লিখবে ... তার আগে ছবিগুলি সে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে ...এই আশায় ...







... আর কিছু দেখেছি কি: একরাশ তারা আর মনুমেন্ট ভরা কলকাতা?

চোখ নিচে নেমে যায়-চূরুট নীরবে জ্বলে-বাতাসে অনেক ধূলো খড়;

চোখ বুজে একপাশে সরে যাই-গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা



উড়ে গেছে; বেবিলনে একা একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর

কেন যেন; আজো আমি জানি নাকো হাজার হাজার ব্যস্ত বছরের পর।



উৎসর্গ: কলকাতার দীপান্বিতা কে-যার উষ্ণ ও উচ্ছ্বল হৃদয় এ ব্লগটিকে ভরিয়ে রাখে ।



কলকাতা নিয়ে নচিকেতার একটি গান:



Click This Link

মন্তব্য ৬৫ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১০

লীনা দিলরূবা বলেছেন: কলকাতার অনেক জায়গা দেখা হয়েছিল, ছবিতে পরিচিতি থাকলে কোলকাতার বর্তমান আর অতীত মিলিয়ে দেখা যেত।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

ইমন জুবায়ের বলেছেন: ঐ যে বললাম ...

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

মাঠশালা বলেছেন: একা একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

ইমন জুবায়ের বলেছেন: হুমম।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭

অনাহূত বলেছেন: ...হয়তো একদিন কেউ জীবনানন্দকে নিয়ে একটি উপন্যাস লিখবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

ইমন জুবায়ের বলেছেন: লিখবেই।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭

রাজা সরকার বলেছেন: বলাবাহুল্য আপনি আমার একজন প্রিয় ব্লগার। আবারও মুগ্ধ হলাম এই উপস্থাপনাটি দেখে। আঃ তখনকার সেই সাদাকালো ছবি---৪২সন---জীবনানন্দের কলকাতা---মাথার উপর করাল যুদ্ধছায়া---তবু তিনি এই শহরটিকে নিয়ে অনেক স্বপ্নই লিখে রেখে গেছেন।

এই আমি ঠিক এরও বছর দশ পরে জন্মেছিলাম। কলকাতার সাথে প্রথম সাক্ষাৎ ৬৯এ। প্রথম সাক্ষাতেই যার শব্দ আমাকে আকর্ষণ করেছিলো তা ছিলো ঐ ট্রাম। আমার ভীষণ ভালোলাগার যানটি যে একদিন আমার প্রিয় কবির মৃত্যুর কারণ হয়েছিলো তা জেনেছি আরো পরে।

ভাই ইমন জানা গেল যে এই শহরটা আপনি এখনও দেখেননি। আমি আমার পক্ষ থেকে আপনাকে এই শহর দেখার আমন্ত্রণ জানাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

ইমন জুবায়ের বলেছেন: আমি আপনার আমন্ত্রণ কৃতজ্ঞচিত্তে গ্রহন করলাম।
অশেষ ধন্যবাদ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

সালাউদ্দীন খালেদ বলেছেন: ভাল

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪

ইমন জুবায়ের বলেছেন: তা হলে ধন্যবাদ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

অ্যামাটার বলেছেন: চল্লিশ দশকের কলকাতা চকচকে ছিল না!
ছবিগুল দেখে তো তা মনে হয় না, অনেকটা ছিমছাম-পরিপাটি।
রাজপথগুলোতে মটর ভেইকেলের সারি, রাস্তার ধারের মার্কেটগুলোতে চমকাচ্ছে বিজলিবাতি; যেন শিল্পায়নের প্রথম পর্যায়টা অতিক্রম করছে।
মোটের উপর প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাবার মত একটা শহর।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৬

ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাবার মত একটা শহর।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৩

চতুষ্কোণ বলেছেন: ভালো লাগল।ছবি গুলো নিজের কাছে রেকে দিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৭

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৫

চানমেয়া বলেছেন: কোলকাতার আরেক বর্ণনাও তো আছে!

গলিটার কোনে কোনে
জমে ওঠে পচে ওঠে
আমের খোসা ও আঁটি, কাঠালের ভূতি
মাছের কানকো
মরা বেড়ালের ছানা
ছাইপাশ আরো কত কী যে।
...
বাদলের ঘন ছায়া
স্যাৎসেতে ঘরটাতে ঢুকে
কলে পড়া জন্তুর মত
মুর্ছায় অসাড়!
দিনরাত মনে হয় কোন আধমড়া
জগতের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠ বাঁধা পড়ে আছি।

(যাই হোক, ছবিগুলো চমৎকার। দারুণ সংগ্রহ। নিয়ে রাখছি।)

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০

সোহানা মাহবুব বলেছেন: জবাব নেই। +++

ভাল আছেন তো?

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
ভালো আছি।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৯

আকাশ অম্বর বলেছেন: চমৎকার পোষ্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর একটা পোষ্ট..........."এই সেই শহর-যেখানে বেঁচে ছিলেন জীবনানন্দ ...এই শহরের ট্রামলাইনের ...
ছবিগুলি দেখে জীবনান্দকে এক নতুন মাত্রায় আবিস্কার করা যেতেও পারে বলেই ছবিগুলি শেয়ার করলাম ..."
অদ্ভুত এক অনুভূতি হলো সত্যি.........

কলকাতা কখনো যাওয়া হয়নি।
এরপর দেশে যাবো যখন,খুব ইচ্ছে আছে যাবার...........
শুভেচ্ছা ইমন।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৮

ইমন জুবায়ের বলেছেন: শুভেচ্ছা।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৬

তাহসিন আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো।
শোকেজড :)

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১২

শয়তান বলেছেন: প্রাচীন কলকাতা নিয়ে সম্ভবত নচিকেতার একটা গান রয়েছে । জুড়ে দিলে বেশ হতো :)

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৯

ইমন জুবায়ের বলেছেন: আপনার কাছে লিঙ্ক থাকলে দেন।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪০

শয়তান বলেছেন: Click This Link

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭

নুশেরা বলেছেন: গ্রেট পোস্ট। একইসঙ্গে ধন্যবাদ বিভাগ অনুযায়ী পোস্ট রাখার দুরূহ কাজটি শুরু করেছেন বলে।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৫

ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। কাল থেকে শুরু করলাম। ধীরে ধীরে শেষ করব।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

শয়তান বলেছেন: অটঃ ক্যাটাগরির সংখ্যা দেখি বাড়তেসে :)

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১

ইমন জুবায়ের বলেছেন: ছোট করার উপায় নাই।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১

দীপান্বিতা বলেছেন: সত্যি কত পরিবর্তন হয়ে গেছে! তবু কিছু আছে! যা এখনও একই থেকে গেছে...



মহাষ্টমীর শুভেচ্ছা :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২১

ইমন জুবায়ের বলেছেন: মহাষ্টমীর শুভেচ্ছা।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৩

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অনেক সুন্দর। অনেক ধন্যবাদ

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২২

দুষ্টু রোমান্টিক বলেছেন: অনেক ভালো লাগল...
পেলাচ
ছবিগুলির জন্য ডাবল

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

ধূসর মানচিত্র বলেছেন: ছবি শেয়ারের জন্য ইমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬

তারার হাসি বলেছেন:
১৯ নং ছবিটা ভিক্টোরিয়ার কিন্তু ছবিতে আশপাশটা কেমন ছিল বুঝা যাচ্ছে না।
২৩ নং ছবিটা আমার মনে হচ্ছে কলকাতা নিউ মার্কেটের সামনে...
ট্রামের ছবিটা কি ট্রাম রোডের? তখন অবশ্য অনেক রাস্তাতেই ট্রাম চলত, আমই টড়াম রোডে গিয়েছিলাম শুধু ট্রাম চড়তেই, এত আস্তে চলে, যে কেউ চাইলেই মাঝপথা কোন নোটিস ছাড়া নামতে পারবে। এই রোডে একটা বিরিয়ানী হাউজ ছিল "মেঝবান"। :)
ঢালা আয়ুর্বেদীয় সাইনবোর্ড সংবলিত ছবিটা দেখে মজা লাগছে...
আপনার লেখনী নিয়ে কিছু বলার নেই, পড়ে যাই আর জানতে থাকি একটা একটা অধ্যায়।
তাই ছবিগুলি নিয়ে কিছু লিখলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

ইমন জুবায়ের বলেছেন: ছবিগুলি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। হঠাৎ করেই পেয়ে গেলাম ছবিগুলি।
ভালো লাগল বলে ভালো লাগছে।

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০

তারার হাসি বলেছেন: ঢালা = ঢাকা
আরো কিছু ভুল আছে, দুঃখিত।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

ইমন জুবায়ের বলেছেন: ঠিক আছে।

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০১

রুবেল শাহ বলেছেন:
অনন্য পোষ্ট কোন সন্দেহ নাই...............

অনেক বার গেলেও সেকালের সাথে একালে কোন মিল নেই .........


====

শুভেচ্ছা থাকল

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

শারজিতা দিশা বলেছেন: জীবনানন্দ দাশ আমার খুব প্রিয় একজন কবি......আপনার পোষ্টের ছবিতে যেন তাঁকে এবং তাঁর কোলকাতা চোখে ভেসে উঠলো.......ভালো লাগলো.....

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৬

সুবিদ্ বলেছেন: ইস! কবে যে যাব কলকাতায়

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬

মহলদার বলেছেন: ঐ সময়ের সিনেমাগুলোও দেখলে কলকাতার চেহারাটা অনুমান করা যায়। কলকাতা নিয়ে নচিকেতার গানটি শুনতে গেলেই আমার পিসিতে এনকাউন্টারড এ প্রব্লেম জাতীয় একটি মেসেজ দিয়ে সংযোগ কেটে যাচ্ছে। ওখানে কোন প্রব্লেম (বাগ হতে পারে) আছে মনে হয়। কলকাতা নিয়ে সম্ভবত ওই সময়ের কাছাকাছি আর একটি গান শুনুন এখানে।

http://www.mediafire.com/?ftyd3zjjzdm

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৯

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭| ০৩ রা জুন, ২০১০ সকাল ১১:২৭

রেজোওয়ানা বলেছেন: হগ সাহেবের মার্কেট, হাওড়া ব্রিজ তো দেখছি আগের মতোই আছে এখনও।
খুব ভাল লাগলো পোষ্ট টা।

আর আপনি ছবি ব্লগও দিতেন, আরও আছে নাকি এরকম??

০৩ রা জুন, ২০১০ দুপুর ১:১০

ইমন জুবায়ের বলেছেন: আছে

২৮| ০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩৬

রেজোওয়ানা বলেছেন: মোটর গাড়ি আর জুড়ি গাড়ি পাশা পাশি চলছে, বেশ মজা তো।
কোন একটা বইতে পড়েছিলাম, মোটর আসার পড়ও কোলকাতার বাবুরা জুড়ি গাড়ি ছাড়তে চায়নি, কারণ মোটর গাড়িতে নাকি হাত পা ছড়িয়ে বসা যায় না :)

০৩ রা জুন, ২০১০ দুপুর ১:১১

ইমন জুবায়ের বলেছেন: :)

২৯| ০৩ রা জুন, ২০১০ সকাল ১১:৩৯

মগ্নতা বলেছেন: kolkata naki borishal? eishob hatahatir shomoyeto mone hoi kobi borishalei chilen. jodi deshvager age hoye thake. bonolota shen-e ashe banglar nator নামে এক অঞ্চলের মেয়ের নাম।

ছবিগুলা সুন্দর। কেমন নষ্টালজিয়া ধরানো। দুঃখিত, উপরে অর্ধেক ইংরেজিতে লিখতে হল কারণ তখন বাংলা আসছিল না।

০৩ রা জুন, ২০১০ দুপুর ১:১২

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৩০| ০৩ রা জুন, ২০১০ দুপুর ১:২৭

বন্ধন ১৯৮৩ বলেছেন: "....হয়তো একদিন কেউ জীবনানন্দকে নিয়ে একটি উপন্যাস লিখবে ... তার আগে ছবিগুলি সে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে ...এই আশায় ... "

.....হয়তো আপনার প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরেও উঠবে, এতে কোনো সন্দেহ নেই। হাটের মুঠোয় এতগুলো ছবি....সেটাই তো কম নয়!
ভালো লাগলো। সোজা প্রিয়তে :)

০৩ রা জুন, ২০১০ বিকাল ৩:৪৪

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১| ০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:০১

অবাক মানুষ বলেছেন: এখনোতো ফূল ফোটে পাখি গায় গান
মেঘে মেঘে ছবি আকেঁ খোলা আসমান
এখনো অভাবি দেশে প্রানের আভাস
এখনো জীবনে জীবনানন্দ দাশ।।

** আপনার চমৎকার পোস্টের জন্য অভিনন্দন।
** আনিসুল হক জীবনানন্দকে নিয়ে উপন্যাস লিখেছেন।

০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩০

ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। আনিসুল হক জীবনানন্দকে নিয়ে উপন্যাস লিখেছেন।

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫০

মহাবিশ্ব বলেছেন:
দারুণ পোস্ট ইমন। কোলকাতা আমার শহর, আমার প্রাণের শহর। ভাবাই যায় না তার কেমন রূপ ছিল একসময়। দেখতে দেখতে সত্যি হারিয়ে যাচ্ছি যেন অন্য এক সময়ে। ফাহাদ ভাই লিঙ্ক না দিলে দেখা হতো না, কৃতজ্ঞ তার কাছে। আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল, ভালো থাকুন।

১ নং - গ্র্যান্ড হোটেল
২ নং - প্রথম হাওড়া ব্রীজ (নতুন করে চেনানোর নেই)
৩ নং - ভিক্টোরিয়া হাউস যা সিইএসসি এর সদর দপ্তর (সম্ভবতঃ)
৬ নং - বিবাদি বাগ (সম্ভবতঃ)
৮ নং - এসপ্ল্যানেডে ফারপো মার্কেট যেটা কয়েক বছর আগে ভয়াবহ আগুনের কবলে পড়েছিল
৯ নং - খুব সম্ভবতঃ এসপ্ল্যানেড অঞ্চল
১১ নং - ৯ নং এর জায়গাতেই তোলা
১২ নং - শহীদ মিনার (এটাও সবার চেনা)
১৩ নং - শিয়ালদহ রেলওয়ে স্টেশান (এখন কি যে অবস্থা হয়েছে!)
১৭ নং - ঠিক চিনতে পারছি না, মনে হচ্ছে বিবাদি বাগ, সুইশ ওয়াচ দেখছি। বার করে ফেলা যাবে।
১৮ নং, ১৯ নং ও ২২নং - সবারই জানা
২৩ নং - হগ মার্কেট
২৪ নং - খুব সম্ভবতঃ হগ মার্কেটের সামনে
২৭ খুব সম্ভবতঃ বৌবাজার এলাকা
২৮ - এসপ্ল্যানেড অঞ্চল
২৯ - এসপ্ল্যানেড অঞ্চল

৪,৫,৭,১০,১৪,১৫,১৬,২০,২১,২৫ ও ২৬ নং - চিনতে পারছি না/ কোথায় বোঝা যাচ্ছে না

আমার তোলা গ্র্যান্ড হোটেল আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি দিলাম-



২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৮

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৩| ১৮ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৩

জটিল বলেছেন: আসলেও অনেক টানলো ইমন ভাই,
প্রাচীন কলকাতার আভিজাত্য মারাত্মক।
সেই সময়ের মত সাজানো গোছানো কিছু এখন আশা করা যায়না শুধু ছবিতেই দেখা যায়।

১৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২২

ইমন জুবায়ের বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.