নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবজ্যোতি ভক্ত

ব্যক্তিগত জানলার পর্দার আড়ালে বৃন্দাবন, দুঃখ মুছার ন্যাকড়া, সুখের মাঝে গুঁজে রাখা ন্যাপথালিন। পর্দার সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা আকাশ বহুদিন ধরে অপেক্ষমান জানলার পর্দা সরার, কপাট খোলার। কিন্তু দুর্বাঘাসের হৃদয়ে আঁকা শিশিরের স্বাদ ভুলে গ্যাছে যে আকাশ বাতাসের টেলিফোনে তার কি ঘুম ভাঙ্গে, জানলার পর্দা সরে, কপাট খোলে? তাই এ আকাশের কথা চিত্রগুপ্তের জানা নাই। এ আকাশ রোদ্দুরহীন মেঘের দূরগামী, গোপন তারায় নির্বাসিত।

দেবজ্যোতি ভক্ত › বিস্তারিত পোস্টঃ

মায়াকাকের ভ্রমণ

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩১

অন্তরঙ্গ সম্পর্কের শেষ দৃশ্যে মেঘ; মায়াকাকের ভ্রমণ। ফুলকপি আর আলুর তরকারীতে কৈ মাছের উপস্থিতির ফাঁকে চুড়ির শব্দ, আমার বেঁচে থাকার সম্ভাবনা। ক্যালেন্ডারের পাতা উল্টালে শৈশব শৈশব ঘ্রাণ। আমার হাফসিল্ক জামার গায়ে প্রজাপতি আঁকা। ছায়াবাহী পুকুরের ঢেউ আমি পুষে রাখি রাতপকেটে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.